আপডেট : সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

মুন্সীগঞ্জে আলু ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত কৃষক ও শ্রমিকরা

মুন্সীগঞ্জে আলু জমিতে চারা গজিয়ে ওঠায় ভাল ফলনের আশায় জেলার ৬টি উপজেলার বিস্তীর্ন এলাকাজুড়ে রোপন করা আলু ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত কৃষক ও শ্রমিকরা। শুক্রবার সরেজমিন বিভিন্ন এলাকা ঘূরে সবুজের সমারোহ লক্ষ্য করা গেছে। এছাড়া কৃষক ও শ্রমিকরা গজিয়ে ওঠা আলু গাছের পরিচর্যায় ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে। কোথাও ইঞ্জিন চালিত মেশিনের মাধ্যমে আলু জমিতে পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে। আবার কোথাও আলু জমিতে থাকা আগাছা পরিস্কার করছে কৃষক ও শ্রমিকরা। 
 
সরেজমিন টঙ্গিবাড়ী উপজেলার ধামারণ গ্রামের বাদশ মিয়াও আলু রোপন করা জমিতে গত দুই সপ্তাহ ধরে ভাড়া করা মেশিন দিয়ে পানি ছিটিয়ে আলু গাছের পরিচর্যা করে যাচ্ছেন, একটু ভালো ফলনের আশায়। জানা গেছে, তাদের মতো জেলার বিভিন্ন এলাকায় এখন কৃষকরা আলু জমি পরিচর্যা করতে পানি ছিটানো ছাড়াও আগাছা 
পরিস্কার করতে ব্যস্ত। 
 
সদর উপজেলার পূর্ব মাকহাটী গ্রামের আজিজুল সিকদার জানান, তিনি ৬ কানি জমিতে এবার আলু রোপন করেছেন। বর্তমানে গজিয়ে ওঠা চারা গাছ দেখে আলুর বাম্পার ফলন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। 
একই গ্রামের শ্রমিক মুক্তার হোসেন ও মাসুম জানায়, ভালো ফলনের আশায় কৃষক হারুন মোল্লা গাছ পরিচর্যার জন্য পানি ছিটিয়ে দিতে ৫’শ টাকা মজুরীতে তাদের নিয়োগ করেছেন। তাই শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত রোপন করা ৬ গন্ডা জমিতে পানি ছিটাচ্ছেন।
মাকহাটী গ্রামের কৃষক নজরুল মোল্লা জানান, তিনি ৪৪ শতাংশ 
জমিতে আলু রোপন করেছেন। আলুর ফলন ভালো হবে-এমন আশায় এখন প্রতিদিনই তিনি শ্রমিকদের নিয়ে ইঞ্জিনচালিত মেশিন দিয়ে জমিতে পানি ছিটানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে।
সদর উপজেলার নুরাইতলী গ্রামের কৃষক কামাল হোসেন জানান, এবার তিনি ৫৪০ শতাংশ জমিতে আলু রোপন করছেন। সব খরচ মিলিয়ে প্রতি কানি অর্থাৎ ১’শ ৪০ শতাংশ জমিতে আলু আবাদের ব্যয় হয়েছে ১ লাখ 
৮০ হাজার টাকা। 
 
মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মো. হাবিবুর রহমান জানান, এ মৌসুমে জেলায় প্রায় ৩৬ হাজার হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। উল্লেখিত জমিতে ১০ লাখ ৯৭ হাজার ১৪৭ মেট্রিক টন আলু উৎপাদিত হওয়ার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, নভেম্বরের শুরুতেই সদর, সিরাজদীখান, লৌহজং, টঙ্গিবাড়ী, গজারিয়া ও শ্রীনগর উপজেলা বিস্তীর্ন এলাকাজুড়ে আলু আবাদ করা হয়েছে। তবে সবচেয়ে বেশি আলু আবাদ হয়েছে জেলা সদরেই। শীতের শুরুতেই সদর, সিরাজদীখান, লৌহজং, টঙ্গিবাড়ি, গজারিয়া ও শ্রীনগর উপজেলা বিস্তীর্ন এলাকাজুড়ে আবাদ করা জমিতে আলু চারা গজিয়ে ওঠায় এখন তা পরিচর্যা করছে কৃষককূল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে আলু ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত কৃষক ও শ্রমিকরা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে আলু ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত কৃষক ও শ্রমিকরা

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জে আলু জমিতে চারা গজিয়ে ওঠায় ভাল ফলনের আশায় জেলার ৬টি উপজেলার বিস্তীর্ন এলাকাজুড়ে রোপন করা আলু ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত কৃষক ও শ্রমিকরা। শুক্রবার সরেজমিন বিভিন্ন এলাকা ঘূরে সবুজের সমারোহ লক্ষ্য করা গেছে। এছাড়া কৃষক ও শ্রমিকরা গজিয়ে ওঠা আলু গাছের পরিচর্যায় ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে। কোথাও ইঞ্জিন চালিত মেশিনের মাধ্যমে আলু জমিতে পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে। আবার কোথাও আলু জমিতে থাকা আগাছা পরিস্কার করছে কৃষক ও শ্রমিকরা। 
 
সরেজমিন টঙ্গিবাড়ী উপজেলার ধামারণ গ্রামের বাদশ মিয়াও আলু রোপন করা জমিতে গত দুই সপ্তাহ ধরে ভাড়া করা মেশিন দিয়ে পানি ছিটিয়ে আলু গাছের পরিচর্যা করে যাচ্ছেন, একটু ভালো ফলনের আশায়। জানা গেছে, তাদের মতো জেলার বিভিন্ন এলাকায় এখন কৃষকরা আলু জমি পরিচর্যা করতে পানি ছিটানো ছাড়াও আগাছা 
পরিস্কার করতে ব্যস্ত। 
 
সদর উপজেলার পূর্ব মাকহাটী গ্রামের আজিজুল সিকদার জানান, তিনি ৬ কানি জমিতে এবার আলু রোপন করেছেন। বর্তমানে গজিয়ে ওঠা চারা গাছ দেখে আলুর বাম্পার ফলন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। 
একই গ্রামের শ্রমিক মুক্তার হোসেন ও মাসুম জানায়, ভালো ফলনের আশায় কৃষক হারুন মোল্লা গাছ পরিচর্যার জন্য পানি ছিটিয়ে দিতে ৫’শ টাকা মজুরীতে তাদের নিয়োগ করেছেন। তাই শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত রোপন করা ৬ গন্ডা জমিতে পানি ছিটাচ্ছেন।
মাকহাটী গ্রামের কৃষক নজরুল মোল্লা জানান, তিনি ৪৪ শতাংশ 
জমিতে আলু রোপন করেছেন। আলুর ফলন ভালো হবে-এমন আশায় এখন প্রতিদিনই তিনি শ্রমিকদের নিয়ে ইঞ্জিনচালিত মেশিন দিয়ে জমিতে পানি ছিটানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে।
সদর উপজেলার নুরাইতলী গ্রামের কৃষক কামাল হোসেন জানান, এবার তিনি ৫৪০ শতাংশ জমিতে আলু রোপন করছেন। সব খরচ মিলিয়ে প্রতি কানি অর্থাৎ ১’শ ৪০ শতাংশ জমিতে আলু আবাদের ব্যয় হয়েছে ১ লাখ 
৮০ হাজার টাকা। 
 
মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মো. হাবিবুর রহমান জানান, এ মৌসুমে জেলায় প্রায় ৩৬ হাজার হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। উল্লেখিত জমিতে ১০ লাখ ৯৭ হাজার ১৪৭ মেট্রিক টন আলু উৎপাদিত হওয়ার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, নভেম্বরের শুরুতেই সদর, সিরাজদীখান, লৌহজং, টঙ্গিবাড়ী, গজারিয়া ও শ্রীনগর উপজেলা বিস্তীর্ন এলাকাজুড়ে আলু আবাদ করা হয়েছে। তবে সবচেয়ে বেশি আলু আবাদ হয়েছে জেলা সদরেই। শীতের শুরুতেই সদর, সিরাজদীখান, লৌহজং, টঙ্গিবাড়ি, গজারিয়া ও শ্রীনগর উপজেলা বিস্তীর্ন এলাকাজুড়ে আবাদ করা জমিতে আলু চারা গজিয়ে ওঠায় এখন তা পরিচর্যা করছে কৃষককূল।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত