মুন্সীগঞ্জে কৃষক কার্ডের লক্ষ্যমাত্রা ১ লাখ ৭৫ হাজার ৪৭৯ জন নির্ধারণ
➖ চলতি অর্থ বছরে জেলায় কৃষক কার্ড পাচ্ছে ১০ হাজার ৭২১ জন (সেমি সাব হেড)
মুন্সীগঞ্জের সময় রিপোর্ট
বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক মুন্সীগঞ্জ জেলায় সম্ভাব্য কৃষক কার্ডের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪৭৯ জন। এ পর্যন্ত জেলার ৬টি উপজেলা থেকে কৃষক কার্ডের জন্য ১০ হাজার ৭২১ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। বর্তমানে জেলার ৬টি উপজেলার ১০ হাজার ৭২১ জন কৃষক পেতে যাচ্ছেন কৃষক কার্ড। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক উদ্বোধন করার দিন প্রথম পর্যায়ে জেলার ৪৯১২ জন কৃষক কৃষক কার্ডের মাধ্যমে আর্থিক প্রণোদনা পাবেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে জেলার ৬টি উপজেলা থেকে ১০ হাজার ৭২১ জন কৃষক কৃষক কার্ড পাচ্ছেন। এর মধ্যে মুন্সীগঞ্জ সদরে ১ হাজার ৬১৮ জন, টঙ্গিবাড়ীতে ১ হাজার ২৫৫ জন, শ্রীনগরে ১ হাজার ৮৭৪ জন, সিরাজদিখানে ২ হাজার ১০৯ জন, লৌহজংয়ে ১ হাজার ৭৭৪ জন এবং গজারিয়ায় ২ হাজার ৯১ জন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. হাবিবুর রহমান জানান, কৃষকের উন্নয়নে নিরাপদ ও নির্ভরযোগ্য সকল কৃষিসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও জানান, জেলায় সম্ভাব্য কৃষক কার্ডের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪৭৯ জন। এ পর্যন্ত কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহ করা হয়েছে ১০৭২১ জনের। কৃষক কার্ড প্রাপ্ত প্রতিজন কৃষক নগদ ২৫০০ টাকা করে অর্থ সহায়তা পাবেন।
তিনি জানান, কৃষক কার্ডের মাধ্যমে কৃষক ন্যায্য মূল্যে কৃষি উপকরণ ক্রয়, কৃষি প্রণোদনা, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বীমা সুবিধা পাবেন। বর্তমান সরকার চলতি অর্থবছরে ৪৩ লাখ কৃষক কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
প্রসঙ্গত: কৃষিভিত্তিক বাংলাদেশে কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে দেশের অর্থনীতি শক্তিশালী হয়। এ লক্ষ্যে বর্তমান সরকার কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং উৎপাদিত পণ্যের মূল্য নিশ্চিত করতে কৃষকদের কৃষক কার্ড দিচ্ছে।
===========
কৃষক কার্ড একটি ডিজিটাল ডাটাবেজ-সম্বলিত স্মার্ট কার্ড। এর মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্ত করা হবে এবং সরকারি সব ধরনের কৃষি সহায়তা সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।
কারা কৃষক কার্ড পাবেন?
===========
কৃষক কার্ড প্রদানে কোনো ধরনের বৈষম্যের সুযোগ নেই বলে জানিয়েছেন মন্ত্রী। প্রান্তিক, ক্ষুদ্র, ভূমিহীন, মাঝারি ও বড়—সব শ্রেণির প্রকৃত কৃষক এ সুবিধার আওতায় আসবেন। জমির পরিমাণ অনুযায়ী কৃষকদের পাঁচটি শ্রেণিতে ভাগ করে কার্ড দেওয়া হবে।
🔸ভূমিহীন কৃষক: ৫ শতকের কম জমি রয়েছে এমন কৃষক।🔸প্রান্তিক কৃষক: ৫ থেকে ৪৯ শতক জমির মালিক।🔸ক্ষুদ্র কৃষক: ৫০ থেকে ২৪৯ শতক জমির মালিক।🔸মাঝারি কৃষক: ২৫০ থেকে ৭৪৯ শতক জমির মালিক।🔸বড় কৃষক: ৭৫০ শতকের বেশি জমির মালিক।
অর্থাৎ, প্রকৃত কৃষক হলে জমির পরিমাণ অনুযায়ী পাঁচ শ্রেণির যেকোনো একটির আওতায় কৃষক কার্ড পাওয়ার সুযোগ রয়েছে।
কৃষক কার্ডে কী কী সুবিধা মিলবে?
======================
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ কৃষকদের তুলনায় কার্ডধারীরা বাড়তি কিছু সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—
ন্যায্যমূল্যে কৃষি উপকরণ; ন্যায্যমূল্যে সেচ সুবিধা; স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি; সহজ শর্তে কৃষিঋণ; মোবাইল ফোনে বাজারের তথ্য ও আবহাওয়ার পূর্বাভাস; ফসলের রোগবালাই দমনের পরামর্শ; কৃষিবিষয়ক প্রশিক্ষণ; কৃষি বিমা সুবিধা; সরকারের কাছে ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রির সুযোগ; সরকারি বিভিন্ন ভর্তুকি ও প্রণোদনার অর্থ পাওয়ার সুবিধা।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

মতামত