আপডেট : রোববার, ১৭ আগস্ট ২০২৫

মুন্সীগঞ্জে কেন সেদিন বোমা বিস্ফোরিত হয়নি, তা আজও রহস্যাবৃত

২০০৫ সালের ১৭ আগস্ট একযোগে দেশের ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা হলেও একমাত্র জেলা মুন্সীগঞ্জে সেদিন কোনো বোমা বিস্ফোরিত হয়নি। সেই ঘটনার ২০ বছর অতিবাহিত হলেও শুধুমাত্র এই জেলায় কেন সেদিন বোমাবাজি হয়নি তা আজও রহস্যাবৃত।
 
অন্যদিকে কারও কারও ধারণা, জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান সে সময় মুন্সীগঞ্জে অবস্থান করছিল। এই কারণেই হয়তো মুন্সীগঞ্জে বোমা হামলা করেনি জেএমবি।
তবে এ ব্যাপারে কোনও ধারণা নেই বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ ও গোয়েন্দারা। 
 
সারাদেশে বোমা হামলার সময় জঙ্গিরা মূলত আদালত এলাকাকে টার্গেট করে। আইনজীবী, বিচারক ও পুলিশই ছিল তাদের মূল টার্গেট। ৬৩ জেলায় বোমা হামলা হলেও মুন্সীগঞ্জে না হওয়ায় আদালত পাড়াসহ সব জায়গায় সেসময় অজানা আতঙ্ক বিরাজ করছিল।
 
বিশেষ করে সেদিন আদালতের আইনজীবী  ও মক্কেলদের মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছিল। জেলা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান মুন্সীগঞ্জে ছিল কিনা তা নিশ্চিত ভাবে বলা মুশকিল। তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, শায়খ আব্দুর রহমানের  শক্তিশালী আস্তানা ছিল মুন্সীগঞ্জে।
 
গত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি তার বক্তব্যে বলেছিলেন, সিরিজ বোমা বিস্ফোরণের দিন শায়খ আব্দুর রহমান টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল মাদ্রাসায় অবস্থান করার কথা পরে জানা গেছে বলে উল্লেখ করেছিলেন।
 
খোঁজ নিয়ে জানা গেছে, আলোচিত ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার তিনদিন আগে থেকে ছোট এই জেলায় পুলিশ ছিল তৎপর। পাশাপাশি অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। ফলে ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় সেদিন জেএমবি সদস্যরা মুন্সীগঞ্জে বোমাবাজি করেনি বলে মতামত ব্যক্ত করেছিলেন তৎকালীন জেলা প্রশাসন, গোয়েন্দা শাখার পুলিশ ও জেলার বিভিন্ন থানা পুলিশের কর্মকর্তারা।
 
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার কয়েকদিন আগে থেকেই মুন্সীগঞ্জ শহরে মনসা মেলা হচ্ছিল। এ কারণে জেলায় পুলিশের তৎপরতা বাড়ানো হয়। এছাড়া সে সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত ছিল।
ফলে বোমা হামলাকারীরা কোনো সুযোগ পায়নি। সে সময় ওই কর্মকর্তার বক্তব্যের সঙ্গে গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তাও একমত পোষণ করেছিলেন।
 
এছাড়া মুন্সীগঞ্জ সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেছিলেন, মুন্সীগঞ্জ জেলা শহরটি ছোট। এখানে বোমা বিস্ফোরণ করলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সে কারণেই হয়তো জেএমবির হামলাকারীরা মুন্সীগঞ্জকে তালিকার বাইরে রেখেছিল।
 
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট জামায়তুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা চালায়। ঘটনার দিন একমাত্র মুন্সীগঞ্জ জেলায় জেএমবির সদস্যরা বোমা বিস্ফোরণ ঘটায়নি।
ফলে সিরিজ বোমা হামলার সঙ্গে মুন্সীগঞ্জ জেলাও আলোচনায় চলে আসে। আজ ১৭ আগস্ট সেই সিরিজ বোমা হামলার ২০ বছর পূর্তি। তাই আবারও আলোচনায় 
প্রশ্ন, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার দিন শায়খ আবদুর রহমান কি মুন্সীগঞ্জেই ছিলেন?

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে কেন সেদিন বোমা বিস্ফোরিত হয়নি, তা আজও রহস্যাবৃত
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে কেন সেদিন বোমা বিস্ফোরিত হয়নি, তা আজও রহস্যাবৃত

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত