আপডেট : সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

মুন্সীগঞ্জে গ্যাসের জন্য হাহাকার

মুন্সীগঞ্জে গ্যাসের জন্য হাহাকার

নারায়নগঞ্জের পঞ্চবটি এলাকার সঞ্চালন লাইনের পাইপ ফেটে রাজধানীর উপকন্ঠ মুন্সীগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। দু’দিন ধরে সরবরাহ বন্ধ থাকায় জেলা সদরের মুন্সীগঞ্জ পৌরসভা ও মীরকাদিম পৌরসভা জুড়ে ঘরে ঘরে গ্যাসের জন্য চলছে হাহাকার। গ্যাসের অভাবে বাড়িতে রান্না করতে না পেরে বাধ্য হয়েই হোটেল-রেস্তোরা থেকে খাবার কিনে খেতে হচ্ছে। আবার অনেকে মাটির চুলোয় রান্না সারছেন। কেউ কেউ বাড়তি চুলা কিনে সিলিন্ডার গ্যাসে রান্নার আয়োজনে ব্যস্ত রযেছেন। এ অবস্থায় এখানকার সাড়ে ১৩ হাজার গ্রাহকের পরিবারে নেমে এসেছে দুর্ভোগ আর ভোগান্তি।
জানা গেছে, গত শনিবার বিকেল ৫ টার দিকে হঠাৎ করেই জেলা সদরের ওই দু’টি পৌরসভার শতাধিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। গতকাল রবিবার পর্যন্ত গ্যাস সরবরাহ চালু হয়নি। এতে শনিবার রাত থেকে রবিবার সকাল, দুপুর ও সন্ধ্যা পর্যন্ত বাইরে থেকে কিনে আনা খাবারেই ভরসা হয়ে উঠে এখানকার গ্রাহকদের। টানা দু’দিনের গ্যাসের অভাবে গৃহিনীরা হয়ে পড়েছেন নাকাল। দীর্ঘদিন ধরেই গ্যাসে খাবার তৈরী করতে অভ্যস্ত অধিকাংশ গৃহিনী মাটির চুলোয় লাড়কিতে রান্না করতে গিয়ে কালো ধুয়ায় রীতিমত যুদ্ধে সামিল হচ্ছেন।
শহরের বাগমামুদালীপাড়া এলাকার বাসিন্দা ইদ্রাকপুর মডেল ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা খালেদা আক্তার নীলা জানান, শনিবার সন্ধ্যা থেকে গ্যাসের চুলা জ্বলছে না। ওইদিন রাতে হোটেলের খাবার তুলে দেন পরিবারের সদস্যদের মুখে। বিদ্যালয়ের যাওয়ার আগে রবিবার ভোরে ঘুম থেকে উঠে সারাদিনের খাবার তৈরী করতে রান্না ঘরে প্রবেশ করতেই দেখেন গ্যাসের সেই একইরূপ। অগত্যা সকালের খাবার কিনে আনেন রেস্তোরা থেকে। এরপর সকাল সাড়ে ৮ টার দিকে ছুটে যান স্কুলে। কবে গ্যাসের চুলায় রান্না করে পরিবারে মুখে খাবার তুলে দিতে পারবেন-সেই দুশ্চিন্তায় ভুগছেন এ স্কুল শিক্ষিকা।
জেলা শহরের মাঠপাড়া এলাকার গৃহিনী মনিকা আক্তার বলেন, আগেরদিন শনিবার রাতে পাউরুটি ও কলা কিনে খেয়েছি। রবিবার সকালের নাস্তা হোটেল থেকে কিনে এনে খেতে হয়েছে। এ শীতে ছোট সন্তানের জন্য গরম পানি টুকু করতে পারেনি। এখন দুপুরের খাবার তৈরী জন্য বাবার বাড়িতে সিলিন্ডারের এলপি গ্যাসে রান্না করতে।
শহরের পাঁচঘরিয়াকান্দি এলাকার গৃহিনী আকলিমা আক্তার বলেন, গ্যাসের চুলায় রান্নায় দীর্ঘদিনের অভ্যাস। এখন গ্যাস না থাকায় বাধ্য হয়েই বাড়ির উঠানে মাটির চুলায় লাড়কিতে রান্না করছি। এতে ধুয়ায় চোখ জ্বালাপোড়া করেছে। চোখ লাল করেই স্বামী-সন্তানদের মুখে খাবার তুলে দিতে মাটির চুলায় রান্না করতে হলো।
মীরকাদিম পৌরসভার কাগজীপাড়া এলাকার গণমাধ্যমকর্মী জসিমউদ্দিন দেওয়ান বলেন, এমনিতেই গ্যাসের চাপ কম থাকায় চুলা নিভুনিভু করে জ্বলে। তার ওপর শনিবার বিকেল থেকে সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এ যেন মরার ওপর খাড়ার ঘা। এ অবস্থায় রান্না করতে আমার গিন্নী সিলিন্ডারের এলপি গ্যাসে বিকল্প ব্যবস্থা করেছেন।
নারায়নগঞ্জের ফুতল্লা তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর জোনাল ম্যানেজার আতিকুল ইসলাম সাংবাদিকদের জানান, শনিবার বিকেল ৫ টার দিকে পঞ্চবটি এলাকায় গ্যাস সঞ্চালন লাইনের পাইপে লিকেজ ও ফাটল দেখা দেয়। মাটির অন্তত ৪০ ফুট নীচে ওই পাইপ লাইনে ফাটল রয়েছে। এ কারনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার রাতভর মাটি খোঁড়ার কাজ করা হয়। কিন্তু মাটি ধসে পড়ায় কাজ এগোয়নি। রবিবার সকাল থেকে সেখানে ভেকু দ্বারা মাটি খোঁড়া হচ্ছে। এরপর পাইপ লাইনের মেরামত শেষে সরবরাহ দেওয়া সম্ভব হবে। তবে তিনি কবে নাগাদ কাজ শেষ হবে-তা বলতে পারছেন না।
মুন্সীগঞ্জ তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর ম্যানেজার শরীফুল ইসলাম বলেন, শনিবার থেকে মুন্সীগঞ্জের সাড়ে ১৩ হাজার আবাসিক ও এক হাজার বানিজ্যিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। নারায়নগঞ্জে গ্যাস পাইপ ফেটে যাওয়ায় সরবরাহ বন্ধ রয়েছে। সেখানে সঞ্চালন লাইনের ফেটে যাওয়া পাইপ মেরামতের কাজ চলছে। আশা করছি পাইপ লাইনের কাজ শেষে শিগগিরই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।#

ফটো-১ ক্যাপশন : গ্যাসের অভাবে মাটির চুলায় রান্না করছেন গৃহিনী আকলিমা। ছবিটি শহরের পাঁচঘরিয়াকান্দি এলাকার।-মুন্সীগঞ্জের সময়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে গ্যাসের জন্য হাহাকার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে গ্যাসের জন্য হাহাকার

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত