আপডেট : বুধবার, ২২ জুলাই ২০২৬

মুন্সীগঞ্জে গ্যাস সংকট, দুর্ভোগে গৃহিণীরা

মুন্সীগঞ্জে দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস সংকট চলছে। এর মধ্যে আবাসিক এলাকায় গ্যাসের চাপ খুবই কম থাকায় দিনের অধিকাংশ সময় বাসা বাড়ীতে রান্নার কাজ ব্যাহত হচ্ছে প্রতিদিন। ফলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে বাড়ীর গৃহিণীদের। অন্যদিকে তীব্র গ্যাস সংকটে মুন্সীগঞ্জ শহর ও মিরকাদিম পৌরসভার মিল-কারখানাগুলো কার্যত স্থবির হয়ে পড়েছে। শিল্প এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষ আর্থিক ক্ষতি শিকার হচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, মুন্সীগঞ্জে ১৪ হাজারেরও বেশি আবাসিক গ্রাহক নিয়মিত গ্যাস পাচ্ছেন না, অথচ তারা নিয়মিত বিল পরিশোধ করে আসছে। কিন্তু গ্যাসের চাপ খুবই কম থাকায় এসব গ্রাহকরা চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছে না। ফলে বাসাবাড়িতে গৃহিণীরা রান্না করতে পারছে না।

এদিকে গ্যাস না পেয়ে গ্রাহকরা বাধ্য হয়ে এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। অভিযোগ রয়েছে, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। এতে এখানেও গ্রাহকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বলে জানিয়েছেন গ্রাহকরা।

গ্যাস সংকট পরিস্থিতির খোঁজ নিতে গিয়ে জানা গেছে, শহরের বিভিন্ন এলাকায় মূল সঞ্চালন লাইনে ফুটো বা সমস্যার কারণে গ্যাসের চাপ কমে যায়। এছাড়া অবৈধ সংযোগ তো আছেই। তাই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চলমান রয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ সময়ে সময়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে, কিন্তু সমস্যা পুরোপুরি সমাধান হয়নি।

শিল্প মালিকরা জানান, নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ না থাকায় উৎপাদন ব্যাহত হওয়ায় অর্ডার সরবরাহে জট তৈরি হচ্ছে। এতে বাজারে প্রতিযোগিতা ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।

গ্যাস সংকটের প্রভাব পড়েছে শহরের অন্যান্য খাতেও। গৃহস্থালি রান্না থেকে শুরু করে হোটেল-রেস্তোরাঁ ব্যবসা—সবখানেই দেখা দিয়েছে অচলাবস্থা। রিকাবিবাজার এলাকার এক রেস্তোরাঁ ব্যবসায়ী বলেন, “গ্রাহক আসে, কিন্তু গ্যাস না থাকায় খাবার প্রস্তুত করতে পারি না। সিলিন্ডার ব্যবহার করলে খরচ বেড়ে যাচ্ছে, তাতে লাভ থাকে না।” একইভাবে গৃহিণীরাও পড়েছেন চরম ভোগান্তিতে। অনেকেই গভীর রাত বা ভোরে রান্না করতে বাধ্য হচ্ছেন, যখন সামান্য গ্যাসের চাপ পাওয়া যায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্যাসের সমস্যা নিরসন এবং নিয়মিত সরবরাহ নিশ্চিত না হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, যেসব স্থানে পাইপলাইন ফুটো থাকার বিষয়টি নিশ্চিত হয় এবং ত্রুটি দেখা যায় তখনই তিতাস কর্তৃপক্ষ মেরামত করার পদক্ষেপ নেয়। একই সঙ্গে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করা হয়। তবে গ্রাহকদের দাবি, সরবরাহ লাইনের স্থায়ী সংস্কার ও অবৈধ সংযোগ উচ্ছেদ ছাড়া এই সমস্যা সমাধান সম্ভব নয়।

এ বিষয়ে মুক্তারপুর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ম্যানেজার মো. শরীফুল ইসলাম জানান, “সারাদেশেই গ্যাস সংকট চলছে। সরবরাহ বাড়লে মুন্সীগঞ্জ ও মিরকাদিম পৌরসভায় পরিস্থিতি স্বাভাবিক হবে। এছাড়া বিভিন্ন জায়গায় অবকাঠামোগত কাজও চলমান রয়েছে। আশা করছি দ্রুত উন্নতি হবে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে গ্যাস সংকট, দুর্ভোগে গৃহিণীরা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে গ্যাস সংকট, দুর্ভোগে গৃহিণীরা

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত