আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

মুন্সীগঞ্জে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপিত

মুন্সীগঞ্জে ভাবগাম্ভীর্যের সাথে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে মুন্সীগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল এলাকাস্থ শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের মানুষ। প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, এরপর পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, সিভিল সার্জন ডাঃ,  জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, মুন্সীগঞ্জ পৌরসভা, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,  জেলা বিএনপির সদস্য সচিব মো মহিউদ্দিনের নেতৃত্বে মুন্সীগঞ্জ জেলা বিএনপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন একাংশের নেতাকর্মীরা, পরে মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতনের নেতৃত্বে বিএনপির অপর একটি অংশ পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। 
সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। এ সময় শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর সকাল ৯টায় শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দুপুরে মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়ে সম্মানিত করা হয়। বিকালে লোকজ নানা ক্রীড়ার আসর বসে। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মনোজ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
তিন দিনব্যাপী বিজয় মেলা
 
 মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। শহরস্থ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণ এই মেলায় চারু, কারুকার্য এবং স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের পসরা বসানো হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। বুধবার বিজয় মেলার দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিজয় মেলার সমাপনী। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত অনুষ্ঠানে হবে। 
 
এক্সপ্রেসওয়েতে মিনি ম্যারাথন
 
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ‘রান উইথ শিবির’ শীর্ষক একটি মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজদীখান উপজেলা শিবিরের সার্বিক পৃষ্ঠপোষকতা ও নেতৃত্বে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।
‎বুধবার সকাল ৭টায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের বাইপাস লেন থেকে ম্যারাথনটি শুরু হয়ে সকাল ৮টায় শেষ হয়। ম্যারাথনে চ্যাম্পিয়ন  প্রথমে ফিনিশিং লাইন অতিক্রম করলেও অতিরিক্ত শারীরিক পরিশ্রমে হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। এ সময় তার শরীর অবশ হয়ে যেতে শুরু করলে ছাত্রশিবিরের আয়োজকরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
‎পরবর্তীতে অসুস্থ প্রতিযোগীর অর্জিত পুরস্কারটি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সিফাত আলম, সমাজসেবা সম্পাদক এবং মুন্সিগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম সহ  হাসপাতালে গিয়ে তার হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়। ছাত্রশিবিরের পক্ষ থেকে অসুস্থ প্রতিযোগীর দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।
 
বিএনসিসির বিজয় উৎসব র‍্যালী
 
বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে বিজয় উৎসব র‍্যালী করেছে বিএনসিসি৷ মঙ্গলবারে সরকারি হরগঙ্গা কলেজ বিএনসিসি প্লাটুন ও পিপিআইএমএসসি বিএনসিসি প্লাটুনের যৌথ প্রচেষ্টায় মুন্সীগঞ্জ এই র‍্যালী করে। এতে অংশ নেয় দুই প্লাটুনের ৪৮ জন ক্যাডেট। এই র‍্যালীর মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে আরও দৃঢ়ভাবে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
 
ক্যাডেটরা বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম থেকে মহান বিজয় দিবস প্যারেড সম্পন্ন করে। এবং শৃঙ্খলা, ঐক্য ও দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে বিজয় উৎসব র‍্যালী সম্পন্ন করে। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার, সরকারি হরগঙ্গা কলেজ বিএনসিসি প্লাটুনের বিএনসিসিও প্রফেসর লে. মো. কামারুজ্জামান খান এবং প্লাটুন কমান্ডার পিইউও মো. এমারত হোসেন ইমরান। 
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপিত
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপিত

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image
 
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত