আপডেট : শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

মুন্সীগঞ্জে নির্বাচনী জনসভায় বিএনপির যুগ্ন মহাসচিব হাবিনুন নবী সোহেল

দাঁড়িপাল্লা ও নৌকা প্রতীক বানানো  যায় ধানের শীষ আল্লাহর রহমত
 
জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, দাঁড়িপাল্লা প্রতীক বানানো যায়, নৌকা প্রতীক বানানো যায় কিন্তু ধানের শীষ প্রতীক বানানো যায় না। ধানের শীষ প্রতীক হচ্ছে, আল্লাহর রহমত। তাই আগামী ১২ ফেব্রুয়ারী সেই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রার্থী  কামরুজ্জামান রতনকে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানিয়েছেন তিমি। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার রামপাল নাফিসি বেগম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে মুন্সীগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রতীকের পার্থী কামরুজ্জামান রতনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
 
 মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. মোশারফ হোসেন পুস্তির সভাপতিত্বে জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন  মুন্সীগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুজ্জামান রতন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহি সদস্য আ ক মোজাম্মেল হক,  বিএনপির কেন্দ্রীয় নারী নেত্রী রহিমা সিকদার, শহর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম ইরাদত মানু, সাবেক সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ। 
 
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, ৯৭ সালে মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় অদূরে ছাত্রাবাসের জানালা থেকে বন্দুকের নল তাক করে রাখা আমার দিকে। সেদিন বন্দুকের নলকে ভয় করিনি, শহীদ জিয়ার সৈনিকরা কখনও বন্দুকের নলকে ভয় পায় না, কখনও ভয় পায়নি।
 
নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে উদ্দেশ্য করে বিএনপির যুগ্ন মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, আওয়ামী লীগের ওই নেতা বক্তব্য দেওয়ার সময় তার কাঁধে ব্যাগ রাখতেন, শুনেছি ভিতরে বোরকা থাকতো। সেই নেতা "খেলা হবে' খেলা হবে" বলতেন। অথচ সেই নেতা না খেলেই বোরকা পড়ে পালিয়েছেন। 
 
তিনি বলেন, একটি মহল তাদের ‘বিষদাঁত' লুকিয়ে রেখে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছে। ক্ষমতায় গেলে সেই মহল তাদের আসল রূপ দেখাবে। তাই ব্যালটের শক্তির মাধ্যমেই জনগণ তাদের অপতৎপরতা রুখে দিবে। দেশের মানুষ আর কোনো ষড়যন্ত্র ও স্বৈরতান্ত্রিক আচরণ দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। 
 
মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে  বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, ‘গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে তারা নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে। কিন্তু দেশের সচেতন জনগণ এবার আর বিভ্রান্ত হবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণই নির্ধারণ করবে কারা দেশ পরিচালনা করবে আর কাদের প্রত্যাখ্যান করা হবে।
 
এর আগে বিকেল সাড়ে ৩টা থেকে মুন্সীগঞ্জ সদর উপজেলার দুইটি পৌরসভা ও ৯ টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে রামপালের জনসভাস্থলে জড়ো হতে থাকে। বিকেল সাড়ে ৪টার মধ্যে স্কুল মাঠের অর্ধেক অংশ ধানের শীষ প্রতীকের নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় উৎসবমুখর আবহ তৈরী হয় জনসভাস্থল। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে নির্বাচনী জনসভায় বিএনপির যুগ্ন মহাসচিব হাবিনুন নবী সোহেল
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে নির্বাচনী জনসভায় বিএনপির যুগ্ন মহাসচিব হাবিনুন নবী সোহেল

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত