আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

মুন্সীগঞ্জে পদ্মার ভাঙন রক্ষায় মানববন্ধন

মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাখিরকান্দি গ্রামকে পদ্মা নদীর ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভাঙনকবলিত নদীর তীরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন ভাঙন কবলিত গ্রামবাসী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মিজানুর রহমান, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সোহাগ, শিলই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জজ মিয়া সরদার, শিলই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাকিল বেপারী, ইউপি সদস্য দিল মোহাম্মদ বেপারী প্রমুখ।
মানববন্ধনে ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, ইতোমধ্যে পদ্মার ভাঙনে গ্রামটির প্রায় ৬০ থেকে ৭০টি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে ৩০০ থেকে ৪০০ পরিবার ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন। যেকোনো মুহূর্তে বড় অংশ নদীতে বিলীন হওয়ার শঙ্কা রয়েছে। বক্তারা অভিযোগ করেন,দীর্ঘদিন ধরে ভাঙন চলমান থাকলেও কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি। পাশাপাশি পদ্মা ও মেঘনায় অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে প্রভাব পড়েছে নদী ভাঙ্গন কবলিত এলাকায়,এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে,পূর্ব রাখির কান্দি ও আশেপাশের এলাকা। ফরে দ্রুত টেকসই বাঁধ নির্মাণ সহ নদী তীর সংরক্ষণের উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। শিগগির ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডসহ স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে, আগামীতে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুশিয়ার দেওয়া হয় কর্মসূচি থেকে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে পদ্মার ভাঙন রক্ষায় মানববন্ধন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে পদ্মার ভাঙন রক্ষায় মানববন্ধন

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৫

featured Image

মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাখিরকান্দি গ্রামকে পদ্মা নদীর ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভাঙনকবলিত নদীর তীরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন ভাঙন কবলিত গ্রামবাসী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মিজানুর রহমান, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সোহাগ, শিলই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জজ মিয়া সরদার, শিলই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাকিল বেপারী, ইউপি সদস্য দিল মোহাম্মদ বেপারী প্রমুখ।
মানববন্ধনে ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, ইতোমধ্যে পদ্মার ভাঙনে গ্রামটির প্রায় ৬০ থেকে ৭০টি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে ৩০০ থেকে ৪০০ পরিবার ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন। যেকোনো মুহূর্তে বড় অংশ নদীতে বিলীন হওয়ার শঙ্কা রয়েছে। বক্তারা অভিযোগ করেন,দীর্ঘদিন ধরে ভাঙন চলমান থাকলেও কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি। পাশাপাশি পদ্মা ও মেঘনায় অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে প্রভাব পড়েছে নদী ভাঙ্গন কবলিত এলাকায়,এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে,পূর্ব রাখির কান্দি ও আশেপাশের এলাকা। ফরে দ্রুত টেকসই বাঁধ নির্মাণ সহ নদী তীর সংরক্ষণের উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। শিগগির ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডসহ স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে, আগামীতে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুশিয়ার দেওয়া হয় কর্মসূচি থেকে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত