মুন্সীগঞ্জের ৬ টি উপজেলা জুড়ে জমিতে রোপন করা পাট উত্তোলন শুরু করেছে কৃষককূল। এবার পাটের ফলন ভালো হওয়ায় এবং ন্যায্য মূল্য পেয়ে আনন্দ-উল্লাসে পাট উত্তোলনের পর সোনালী আশঁ পাট ঘরে তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষককূল। এখনও জমি থেকে পাট গাছ কেটে তা পানিতে জাঁক দিচ্ছে কৃষকরা। আর সেই পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত সময় কাটাচ্ছে জেলার শত শত নারী ও গৃহিনীরা। পাটের দাম এবার ভাল। তাই কৃষকের মনে এখন খুশির জোয়ার বইছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এবার জেলায় ৩ হাজার ৬০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশী পাট আবাদ হয়েছে সিরাজদীখান উপজেলায়। এ উপজেলায় এবার ১ হাজার ৯২০ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে।
গত দুইদিন বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সিরাজদীখান উপজেলার ইছাপুরা, মালখানাগর, কোলা, বয়রাগাদী, মধ্যপাড়া এবং টঙ্গীবাড়ি উপজেলার ধামারণ, আলদী, শিমুলিয়া, ধীপুর, বালিগাঁও, আড়িয়ল ইউনিয়নের বিভিন্ন গ্রামে এখন পাট কাটা ও জাগ দেওয়ার জন্য ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। একই সঙ্গে অনেক কৃষক পাটের আঁশ ছড়াতে দেখা গেছে।
জেলার সিরাজদীখান উপজেলার কুসুমপুর গ্রামের পাট চাষী ইয়াকুব আলী জানান, তিনি এ বছর এক একর জমিতে পাট চাষাবাদ করেছেন। প্রায় ২০ মন পাট উৎপাদন হওয়ার আশাবাদ তার। প্রতি মন পাট চাষে খরচ পড়েছে এক হাজার টাকার একটু বেশী। আর এক মন পাট বিক্রি করে তিনি পাচ্ছেন ১ হাজার ৬’শ টাকা থেকে ১ হাজার ৮’শ টাকা। মন প্রতি এবার তার ৫’টাকা লাভ হবে। তার মতো সকল পাটচাষীরা লাভের মুখ দেখবে। তাই পাট চাষ করে কৃষকরা বেশ খুশি।
বয়রাগাদী ইউনিয়নের পাট চাষি মো. ইকবাল হোসেন বলেন, এবার পাট চাষ ভালো হয়েছে। এখন খাল-বিলে পানি চলে আসায় আমরা পাট কেটে জাগ দিচ্ছি। অপর পাট চাষি আক্তার হোসেন বলেন, গতবারের চেয়ে এবার পাট চাষ ভালো হয়েছে, দাম ভালো পেলে আগামীতে পাট চাষ করতে আগ্রহ বাড়বে। এবার আমি ১৭০ শতাংশ জমিতে চাষ করেছি। ভালো দামের আশা করছি।
কয়েকজন পাট চাষী জানান, মৌসুমের শুরুতে বৃষ্টি হওয়ায় এবার পাট চাষ বেশি হয়েছে। আষাঢ়ে বৃষ্টি পেয়ে পাট জাগ দিতে সুবিধা হচ্ছে তাদের। সবাই এখন পাট কেটে জাগ দেওয়ার জন্য খালে-বিলে জমা করছে। তাই তাড়াতাড়ি করে পাট কাটা শুরু করেছেন। পাটচাষীরা আরো জানান, পাট কাটার পর এই জমিতেই আমন ধান রোপণ করবে তারা। এবার আবহাওয়া ভালো থাকায় পাটের ফলন বেশ ভালো হয়েছে। বাজারে পাটের দাম ভালো হলে এ বছর একটু লাভের মুখ দেখবেন বলে আশা করছেন তারা।
কৃষকদের মতে, সঠিক সময়ে চাষাবাদ, উপযুক্ত জলবায়ু এবং আধুনিক পদ্ধতিতে কৃষি প্রযুক্তির ব্যবহার এর মূল কারণ। এই বছর উর্বর জমিতে পাট চাষ বৃদ্ধি পেয়েছে এবং কৃষকদের উৎপাদনেও যথেষ্ট গতি এসেছে।
জেলার টঙ্গীবাড়ি উপজেলার ধামারণ গ্রামের বাবুল শেখ জানান, পাটের পাশাপাশি জ্বালানী হিসেবে পাট খড়ির প্রচুর চাহিদা রয়েছে। তাই পাটের আঁশ ছাড়ানোর কাজে কৃষকের সঙ্গে নেমে পড়েছে নারীরাও। ২০ আটি পাট খড়ির দাম পড়বে ৩’শ টাকা। পাটখড়ি জ্বালানী হিসেবে যেমন চাহিদা তেমনই ঘরের বেঁড়া দেওয়ার কাজেও লাগে।
নারী শ্রমিকরা জানান, স্থানীয় নিয়ম অনুযায়ী একজন নারী পাটের আঁশ ছাড়িয়ে মোট খড়ির অর্ধেকটা পান। এটাও কম নয়। তাই পাট খড়ির আশায় গ্রামের অধিকাংশ নারী এই কাজে নেমে পড়েছে।
টঙ্গীবাড়ির কৃষক তাহিদুল শিকদার জানান, পুরুষ ও মহিলারা একত্রিত হয়ে তাদের কাজ ভাগ করে নেন। কেউ পাটের আঁশ ছাড়ানোর কাজ করেন আবার কেউবা ছাড়ানো আঁশ পানিতে পরিষ্কার করেন। এরপর তা শুকানোর জন্য বিভিন্ন গাছের সাথে বাঁশ অথবা রশি বেঁধে আড়া বানিয়ে রোদে দেন। তারপর ৫ থেকে ৭ দিন শুকানোর পর তা সংরক্ষণ করে উপজেলার দিঘিরপাড় হাটে বিক্রির জন্য নেওয়া হয়। আবার পাইকারী ব্যবসায়ীরাও বাড়ি বাড়ি গিয়ে পাট ক্রয় করে নিয়ে যায়।
পাট ব্যবসায়ী আব্দুলাহ বেপারী বলেন, পাটের উৎপাদন ভালো হওয়ার কারণে এই বছর পাটের বাজার মূল্যও তুলনামূলকভাবে ভালো। কৃষকরা তাদের পাট বিক্রি করে ভালো লাভ পাচ্ছেন। টঙ্গীবাড়ি উপজেলায় পাট বিক্রির জন্য স্থানীয় দিঘিরপাড় বাজারে সাপ্তাহিক হাটে কৃষকরা তাদের পাট সরাসরি বিক্রি করতে পারছে।
জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, এবার জেলার ৬ টি উপজেলায় ৩ হাজার ৩৯৩ হেক্টর জমিতে পাট চাষে লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়। আর আবাদ করা হয়েছে ৩ হাজার ৬০০ হেক্টর জমিতে। এই হিসেবে এবার লক্ষ্যমাত্রার চেয়ে ৩৯৩ হেক্টর জমিতে বেশী আবাদ করা হয়েছে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৫

মতামত