আপডেট : শনিবার, ২০ জুন ২০২৬

মুন্সীগঞ্জে বিপন্ন নয়নের খাল পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী

মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ও মীরকাদিমে দখল-দুষনে বিপন্ন শতবছরে পুরনো নয়নের খাল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় তথা এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন ও মীরকাদিম পৌরসভার মধ্যবর্তী বিনোদপুর এলাকয় এ খাল পরিদর্শনে আসেন তিনি।
এসময় প্রতিমন্ত্রী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে নয়নের খাল যেভাবে দখল ও দূষণের শিকার হয়েছে-তা অত্যন্ত দু:খজনক। এই অবস্থা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। যারা অবৈধভাবে খাল দখল করেছে, তাদের বিরুদ্ধে তালিকা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। নয়নের খালসহ মুন্সীগঞ্জের সকল খাল খনন কাজ পর্যায়ক্রমে শুরু করা হবে। তাৎক্ষনিকভাবে নয়নের খাল উদ্ধারে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম. জেলা পরিষদের প্রশাসক একেএক ইরাদত মানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান প্রমুখ।
এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আমরা মিডিয়ার মাধ্যমে এবং সংসদ সদস্য রতন সাহেবের মাধ্যমে জানতে পারি যে অগ্রাধিকার ভিত্তিতে এই খালটি জরুরীভাবে খনন করা প্রয়োজন। কারণ এখানে অনেক ময়লা, দুর্গন্ধ, এবং এক সময় এই খালে বড় বড় নৌযান চলতো। তখন একটা প্রাণবন্ত খাল ছিল। যেখানে অনেক অবৈধ দখলদার রয়েছে। অবৈধ দখলদারদের ব্যাপারে স্থানীয় প্রশাসন তালিকা নির্ধারণ করেছে। এই খাল পুন:খনন সংস্কার চলবে। অবৈধ উচ্ছেদও চলবে। আজ থেকেই চলবে এটি।
প্রতিমন্ত্রী বলেন, খাল, নদী ও জলাশয় রাষ্ট্রের সম্পদ। এগুলো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দখলে থাকার সুযোগ নেই। দীর্ঘদিন ধরে নয়নের খাল যেভাবে দখল ও দূষণের শিকার হয়েছে, তা অত্যন্ত দু:খজনক। এই অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা অবৈধভাবে খাল দখল করেছে, তাদের বিরুদ্ধে তালিকা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। খালের প্রকৃত সীমানা নির্ধারণ করে দখলমুক্ত করে গাইড লাইন করে দেওয়া হবে। পুনঃখননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার কাজ আজ থেকেই শুরু হবে।
তিনি বলেন, সরকার সারা দেশে নদী-খাল রক্ষায় কাজ করছে। নয়নের খালের ক্ষেত্রেও একইভাবে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে। স্থানীয়দের সহযোগিতা ছাড়া এ কাজ সফল হবে না। কেউ যেন পুনরায় খাল দখল করতে না পারে, সে বিষয়েও নজরদারি জোরদার করা হবে। খাল উদ্ধার করে এটিকে আগের মতো সচল ও পরিবেশবান্ধব অবস্থায় ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।
তিনি আরো বলেন, সংসদ সদস্যের পরামর্শে খালের দুই পাশে রিটেইনিং ওয়াল বা গাইড ওয়াল এবং ফুটপাত করে দিয়ে সৌন্দর্য বর্ধনের পাশপাশি সারা বছর যাতে এই খালের পানির প্রবাহটা ঠিক থাকে-সেই মোতাবেক কাজ করা হবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে বিপন্ন নয়নের খাল পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে বিপন্ন নয়নের খাল পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত