আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

মুন্সীগঞ্জে বেঁধে দেওয়া দামেও বিক্রি হচ্ছে না আলু

কৃষকের লোকসান ঠেকাতে হিমাগার থেকে আলুতে সরকারের দাম বেঁধে দেওয়ায় রাজধানীর উপকন্ঠ মুন্সীগঞ্জ জেলাতে কোন ফল মিলছে না। দেশের অন্যতম বৃহত উৎপাদনকারী এ জেলার কোথাও সরকার নির্ধারিত ২২ টাকা দরে আলু বিক্রি হচ্ছে না। আলু বিক্রিতে সাড়া পাওয়া যায়নি সরকার নির্ধারিত দামে। উপরন্তু আগের তুলনায় আলু কেনাবেচায় পড়েছে ভাটা। আগের তুলনায় জেলার হিমাগার গুলোতে কমেছে আলু বিক্রি। কৃষক ও পাইকার উভয়ের মধ্যেই আলু কেনাবেচায় হাত গুটিয়ে বসে আছে। কৃষি সম্প্রসারনের তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার পর্যন্ত জেলার সচল হিমাগার গুলোতে প্রায় ৪ লাখ মেট্রিক টন আলু মজুদ রয়েছে। এমতাবস্থায় কৃষককুল দেশের বাইরে আলু রপ্তানির উপর জোর দিয়েছেন। একই সঙ্গে সরকারের মাঠ পর্যায়ে সরাসরি আলু কেনার উপর গুরুত্বারোপ করেছেন কৃষক।
পাইকাররা বলছেন, বাজারে চাহিদা অনুযায়ী দাম না থাকায় সরকারের নির্ধারিত দামে আলু কেনাবেচা সম্ভব হচ্ছে না। হিমাগার কর্তৃপক্ষও জানাচ্ছেন, আলু মজুদ থাকলেও সরকারি দামে বাজারজাত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তাই বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের বিকল্প কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন।
গত ২৭ আগষ্ট কৃষি মন্ত্রনালয় থেকে বিজ্ঞপ্তিতে হিামাগর থেকে ২২ টাকা কেজি দরে আলু বিক্রি করার নির্দেশনা জারী করা হয়। সেখান থেকে একই দামে সরকারও ৫০ হাজার চন আলু কেনার সিদ্ধান্ত নেয়। যা বাজারে বিক্রি করা হবে।
এদিকে, সরকারের নির্ধারণ করে দেওয়া দামে আলুর খুচরা বাজারে কোন প্রভাব পড়েনি। জেলার সর্বত্র খুচরা বাজারে এখনও প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০ টাকা দরে। আর হিমাগার থেকে এখনও কেজি প্রতি আলু কেনাবেচা হচ্ছে ১২ টাকা ১৪ টাকা দরে। সরকারের বেঁধে দেওয়া দামেও আলুতে লোকসানই গুনতে হচ্ছে কৃষকদের। তবে সামনে আলুর দাম কিছুটা হলেও বাড়বে-এমন আশায় কোল্ড স্টোরেজ থেকে আলু ছাড়ছেন না কৃষক। আবার খুচরা বাজারের চাইতে সরকারের ঘোষিত দাম বেশি হওয়ায় আলু কেনায় আগ্রহ হারিয়েছেন পাইকাররা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ জেলার ৬ টি উপজেলায় ৩৪ হাজার ৭৫৮ হেক্টর জমিতে আলু আবাদ হয়। এ থেকে উৎপাদন হয়েছে ১০ লাখ ৮২ মেট্রিক টন আলু। গত বছর আলু উৎপাদন হয়েছিলো ১০ লাখ ৩০ হাজার মেট্রিক টন। কাজেই এবছর ৫২ হাজার মেট্রিক টন বেশি আলু উৎপাদিত হয়েছে এ জেলায়। অধিপ্তরের সূত্র মতে, আলু সংরক্ষণে এ জেলার ৭৪ টি হিমাগারের মধ্যে সচল রয়েছে ৫৮ টি হিমাগার। সচল থাকা এসব হিমাগারের আলু সংরক্ষণের ধারণ ক্ষমতা রয়েছে ৫ লাখ মেট্রিক টন। এতে এ জেলায় উৎপাদনের অর্ধেকের বেশি তথা ৫ লাখ ৮২ হাজার মেট্রিক টনের মতো আলু সংরক্ষনের অভাবে রয়েছে। আর হিমাগারে সংরক্ষন করতে না পেরে ওই আলু কৃষক তার বাড়িতে মাঁচার মধ্যে সংরক্ষন করেছেন।
অন্যদিকে, কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে এ বছর এক কেজি আলু উৎপাদনে ১৬ থেকে টাকা থেকে ১৮ টাকা খরচ পড়েছে তাদের। আর হিমাগার পর্যন্ত আলু নেওয়ার জন্য পরিবহন ও শ্রমিকের পারিশ্রমিকের সঙ্গে হিামাগার ভাড়া যোগ করলে তা দাঁড়াবে ২৬ টাকা থেকে ২৮ টাকায়। এরমধ্যে গত বছর হিমাগারে আলু সংরক্ষনে ৫০ কেজির বস্তা প্রতি ভাড়া পড়তো ২১০ টাকা থেকে ২৫০ টাকা। এবছর সেই বস্তার ভাড়া পড়ছে ৩০০ টাকা করে।
জেলার সিরাজদীখান উপজেলার উত্তর তাজপুর গ্রামের কৃষক পাভেল হাওলাদার বলেন, আমি ৫৬০ শতাংশ জমিতে আলু রোপণ করেছি। এতে প্রায় ১৬ লাখ টাকা খরচ হয়েছে। উৎপাদন হয়েছে প্রায় ১ হাজার ৬০০ মণ আলু। হিমাগার পর্যন্ত আনতে আমার খরচ পড়েছে প্রতি কেজিতে ২৭ থেকে ২৮ টাকা। কিন্তু সরকারি ঘোষণা আসার আগে বাধ্য হয়েই ১২ টাকা কেজি দরে বিক্রি করতে হয়েছে। এতে প্রচুর লোকসান হয়েছে। তবে সরকারের ২২ টাকা নির্দেশনা বাস্তবায়ন হলে আমরা কিছুটা হলেও লোকসান থেকে বাঁচতে পারব। আর সরকার যদি প্রতিশ্রুত ৫০ হাজার বস্তা আলু কিনে নেয়, তাহলে কৃষকেরা আর লোকসানে পড়বেন না।
একই উপজেলার চন্দনধূল গ্রামের কৃষক নুরু মোল্লা বলেন, আমি এ বছর ১০ কানি জমিতে আলু রোপণ করেছি। এ থেকে প্রায় সাড়ে তিন হাজার বস্তা আলু উৎপাদন হয়েছে। এরমধ্যে লোকাস দিয়েই ৫০০ টাকা মন দরে বিক্রি করেছি। বর্তমানে হিমাগারে প্রায় ১৬০০ বস্তা আলু মজুত আছে। সরকার হিমাগারে আলুর দাম কেজিপ্রতি ২২ টাকা নির্ধারণ করলেও পাইকার বা আড়তদাররা সেই দামে কিনছে না। যদি নির্ধারিত দামে আলু বিক্রি করতে পারতাম, তাহলে অনেকটা লোকসান থেকে রক্ষা পেতাম। কিন্তু বাস্তবে সরকারের নির্দেশনা কার্যকর হচ্ছে না। আমরা চাই, সরকার দ্রুত নির্দেশনা বাস্তবায়ন করে নির্ধারিত দামে আমাদের আলু কিনে নিকটাই আমাদের দাবি।
মুন্সীগঞ্জ সদরের যোগিনীঘাট এলাকার কৃষক মো. সাইফুল ইসলাম বলেন, শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের দেওয়ান কোল্ড স্টোরেজে ৫০০ বস্তা আলু সংরক্ষন করেছি। প্রতি আলুতে খরচ পড়েছে ২২ টাকা। অথচ খুচরা বাজারে কেজি প্রতি ২০ টাকা ও পাইকারীতে প্রতি কেজি ১২-১৩ টাকা দরে বিক্রি হচ্ছে। তাই লোকসানের মুখে আলু ছাড়ছি না। সরকার বেঁধে দেওয়া দামে বিক্রি করলেও লাভ পাব না। তাই সরকারের পদক্ষেপের অপেক্ষায় আছি।
মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পশ্চিম মুক্তারপুর এলাকার আবির এগ্রো ফুডের ম্যানেজার মো. মাসুদ খান বলেন, এখন আমাদের হিমাগারে ৭ হাজার মেট্রিক টন আলু মজুদ রয়েছে। আগে প্রতিদিন ৫-৬ টি ট্রাকে করে আলু বিক্রি হতো। সরকারের দাম বেঁধে দেওয়ার পর এখন এক ট্রাক আলু বিক্রি হচ্ছে না।
জেলার সিরাজদীখান উপজেলার ইছাপুরা এলাকার আনাম কোল্ড স্টোরেজের ম্যানেজার শহীদুল ইসলাম পারভেজ বলেন, আমার হিমাগারে বর্তমানে ১ লাখ ৫৬ হাজার বস্তা আলু মজুদ আছে। এর মধ্যে মাত্র ১২ হাজার বস্তা বের হয়েছে। বাকী আলু এখনও পড়ে আছে। সরকার ২২ টাকা কেজি দরে আলু বিক্রির নির্দেশ দিয়েছে। আবার বলেছে ৫০ হাজার বস্তা আলু কিনে নেবে। এ কারণে অনেক কৃষক বেশি দামের আশায় আলু ধরে রেখেছেন, আবার কেউ কেউ ২২ টাকাতেই বিক্রি করতে চাইছেন। কিন্তু মাঠ পর্যায়ে আলুর দাম কম থাকায় পাইকাররা সেই দামে কিনতে আগ্রহ দেখাচ্ছে না। ফলে দুই দিক থেকেই সমস্যা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের উচিত ছিল আগে হিমাগার অ্যাসোসিয়েশনের সঙ্গে আলাপ-আলোচনা করা। বিদ্যুৎ বিল ও অন্যান্য খরচ কমানো গেলে হিমাগারে আলু রাখার ভাড়াও কমে আসত, তখন কৃষকেরা আলু বিক্রিতে আগ্রহী হতো। শুধু দাম বেঁধে দিলেই হবে না। কারণ বাস্তবে পাইকাররা ২২ টাকায় কিনতে সাহস পাচ্ছে না, আর কৃষকেরাও অনেক সময় বিক্রি করতে চাইছেন না। এভাবে ব্যবসা অচল হয়ে পড়েছে। ভারতের মতো সরকার সরাসরি কৃষকের কাছ থেকে আলু কিনে পরে খোলা বাজারে ছাড়লে কৃষক যেমন লাভবান হতো, তেমনি ভোক্তারাও ন্যায্য দামে আলু পেত।
জেলার সিরাজদীখান উপজেলার রাজদিয়া এলাকার নেপচুন কোল্ড ষ্টোরেজে আলুর পাইকার রাজা শেখ বলেন, আমি প্রতিদিন আলু কিনে ঢাকায় নিয়ে বিক্রি করি। কিন্তু সরকার দাম নির্ধারণ করার পরও বাস্তবে তেমন কোনো পরিবর্তন আসেনি। খোলা বাজারে প্রচুর আলু রয়েছে, তাই পাইকাররা বেশি দামে আলু কিনতে আগ্রহী নয়। যদি আলু রপ্তানির সুযোগ থাকত, তাহলে খোলা বাজারে চাপ কমত এবং কৃষকরাও লাভবান হতেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে যে পরিমাণ আলু উৎপাদন হয়েছে, তা অভ্যন্তরীণ চাহিদার তুলনায় অনেক বেশি। একদিনে হিমাগার থেকে যত আলু বের হয়, সেটি খেতে দেশের মানুষের চার-পাঁচ দিন লেগে যায়। ফলে আলু বিক্রির গতি খুব ধীর। বাজারে সরবরাহ বেশি থাকায় দাম স্থিতিশীল হচ্ছে না।
অপর আরেক পাইকার নাসির আহমেদ মিঠুন বলেন, সরকার শুধু ২২ টাকা কেজি দরে আলুর দাম নির্ধারণ করলেই সমস্যার সমাধান হবে না। কারণ হিমাগারের ভাড়া খুব বেশি। সেই ভাড়া যদি কমানো যেত, তাহলে কৃষকরা লোকসান ছাড়াই কম দামে আলু বিক্রি করতে পারতেন। কিন্তু ভাড়া না কমিয়ে শুধু দাম বেঁধে দিলেই বা সরকার কিছু আলু কিনে নিলেও সংকট পুরোপুরি কাটবে না। তিনি আরও বলেন, আলু রপ্তানি না হলে এই সমস্যার কোনো স্থায়ী সমাধান হবে না। খোলা বাজারে ইতোমধ্যেই মানুষ ২০ টাকা কেজি দরে আলু কিনে খাচ্ছে। এর চেয়ে বেশি দামে কেউ কিনতে চায় না। উপরন্তু দেশে উৎপাদন হয়েছে বিপুল পরিমাণ আলু, যা অভ্যন্তরীণ চাহিদার চেয়ে অনেক বেশি। প্রতিদিন বাজারে প্রচুর আলু বিক্রি হলেও উৎপাদনের তুলনায় তা সামান্য। তাই আলু রপ্তানি করলেই কেবল দাম বাড়বে এবং কৃষক লাভবান হবেন।
জেলা আলু চাষী ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন বলেন, দেশের চাহিদার তুলনায় অনেক বেশি আলু উৎপাদন করা হয়েছে। হিমাগারের বাইরে যে পরিমান আলু বাজারে রয়েছে-তা খেয়ে শেষ করতে আগামী বছরেরে ফেব্রুয়ারী মাস এসে পড়বে। আর মার্চে এসে পড়বে নতুন আলু। কাজেই আলুতে কৃষকের লোকসান পোষাতে হলে বিদেশে রপ্তারি বিকল্প নেই। সরকার সরাসরি আলু কিনে তা দেশের বাইরে রপ্তানির পদক্ষেপ নিলেই কেবল কৃষক বাঁচবে। আর বাজারে পর্যাপ্ত আলু সরবরাহ থাকার কারনেই সরকারের বেঁধে দেওয়া দামে আলু বিক্রিতে সাড়া মিলেনি।
বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুশান্ত কুমার প্রমানিকের সঙ্গে কথা হলে তিনি এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি কিছু বলতে পারবো না। এটা আমার বিষয় নয়। এ ব্যাপারে সভাপতির সঙ্গে কথা বলতে পারবেন। আর অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরীর নাম্বারে অসংখ্য কল করা হলেও তার নাম্বারটি ব্যস্তই পাওয়া গেছে।
গতকাল রবিবার সকালে কথা হলে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, গত বছর সারাদেশে আলু উৎপাদন হয় ১ কোটি ৬ লাখ মেট্রিক টন। এবছর উৎপাদন হয়েছে ১ কোটি ২৯ লাখ মেট্রিক টন। গত বছরের তুলনায় এবছর ২৪ লাখ মেট্রিক টন বেশি আলু উৎপাদিত হয়েছে দেশে। চাহিদার তুলনায় বেশি আলু উৎপাদন হওয়ায় সারাদেশেই আলুর দামে প্রভাব পড়েছে। কৃষক পড়েছেন লোকসানের কবলে। কেজি প্রতি সরকারের ২২ দাম বেঁধে দেওয়ার পরও কোনো কাজে আসছে না প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এজন্য সরকারকে ব্যাপক প্রচারনা চালাতে হবে। তবে সরকারি ভাবে আলু কেনার কথা রয়েছে। তখন হয়তো আলুর দাম বাড়বে। গত সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত জেলার হিমাগার গুলোতে ৩ লাখ ৯৪ হাজার ৬৪৭ মেট্রিন টন আলু মজুদ রয়েছে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে বেঁধে দেওয়া দামেও বিক্রি হচ্ছে না আলু
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে বেঁধে দেওয়া দামেও বিক্রি হচ্ছে না আলু

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত