মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চাসার ইউনিয়নের চাম্পাতলা (মোল্লাবাড়ী) গ্রাম থেকে বুধবার মধ্য রাতের আধাঁরে ৩ টি গরু চুরির ঘটনা ঘটে। ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী ফারুক মোল্লা মুন্সীগঞ্জ সদর থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট রাত সাড়ে ১০ টার দিকে সদরের পঞ্চসার ইউনিয়নের চাম্পাতলা মোল্লাবাড়ির ফারুক মোল্লা গরু ঘরে ভিতরে প্রতিদিনের ন্যায় ২টি গাভী ও ২টি বাছুরসহ ৪টি গরু খাবার দিয়ে ঘুমিয়ে পড়ে। পরে রাত ৩ টার দিকে ঘুম থেকে উঠে গরু ঘরে দেখে ২টি কালো রংয়ের গাভী গরু এবং ১টি সাদা রংয়ের বাছুর নেই। যার আনুমানিক মূল ৪ লাখ ৫০ হাজার টাকা।
ভুক্তভোগীর পাশের বাড়ির সিসি টিভি ফুটেজে দেখা যায়, বুধবার রাত ২ টার দিকে ফারুক মোল্লার গোয়াল ঘর থেকে দুই জন ব্যক্তি একটি মিনি ট্রাক থেকে নেমে গরু ঘরে গিয়ে গরু নিয়ে আসে ট্রাকে তুলে নিয়ে যেতে।
ভুক্তভোগী ফারুক মোল্লা জানান, প্রতিদিনের ন্যায় আমি রাতে গরুগুলোকে খাবায় দিয়ে ঘুমিয়ে পরি। পরে রাত ৩ টার দিকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখি আমার দুটি দুধের কালো গরু ও একটি সাদা বাছুর নেই। সকালে পাশের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখি দুই ব্যক্তি একটি ছোট ট্রাকে করে আমার গরুগুলো নিয়ে গেছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলম বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। চুরির ঘটনায় তদন্ত শুরু করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মতামত