আপডেট : রোববার, ২৩ নভেম্বর ২০২৫

মুন্সীগঞ্জে রাস্তাঘাট সংস্কারের দাবিতে বিক্ষোভ, হরতালের হুশিয়ারি

মুন্সীগঞ্জ পৌর এলাকার রাস্তাঘাট সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এসময় দ্রুত সড়ক সংস্কার নাহলে হরতাল কর্মসূচি পালনের হুশিয়ারি দেন তারা। গতকাল শনিবার সন্ধ্যা ৫ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে কর্মসূচির সমাপনী বক্তব্যে কমিউনিস্ট পার্টি মুন্সীগঞ্জের সভাপতি শ ম কামাল হোসেন এ কথা বলেন। তিনি বলেন, শহরের রাস্তাঘাট সুস্থ মানুষের চলাচলের জন্যও অনুপযোগী হয়ে পড়েছে। মাঝেমধ্যে যখন কোন উপদেষ্টা আসেন তার আগে একটু ইট-সুড়কি দিয়ে রাস্তা সংস্কার করা হয়। কয়েকদিন পরে আবার আগের রুপে ফিরে যায় সড়ক। তাই আগামী ২০ দিনের মধ্যে স্থায়ীভাবে সড়ক সংস্কারের উদ্যোগ নিতে হবে। নাহলে আমরা জনগণকে নিয়ে হরতাল পালন করবো। এরআগে বিকাল ৪ টার দিকে শহরের সুপারমার্কেট চত্বর এলাকায় সংগঠনটির জেলা শাখার আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টি (সিপিবি) মুন্সীগঞ্জের সাবেক সভাপতি হামেদা খাতুন, সাধারণ সম্পাদক নুরে আলম বিপ্লব, সদর উপজেলা শাখার সভাপতি আলী নাসিম, সহ-সাধারণ সম্পাদক নাজমা আক্তার ময়না, সম্পাদকমণ্ডলীর সদস্য নাসিরউদ্দিন নাসু প্রমুখ।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে রাস্তাঘাট সংস্কারের দাবিতে বিক্ষোভ, হরতালের হুশিয়ারি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে রাস্তাঘাট সংস্কারের দাবিতে বিক্ষোভ, হরতালের হুশিয়ারি

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫

featured Image

মুন্সীগঞ্জ পৌর এলাকার রাস্তাঘাট সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এসময় দ্রুত সড়ক সংস্কার নাহলে হরতাল কর্মসূচি পালনের হুশিয়ারি দেন তারা। গতকাল শনিবার সন্ধ্যা ৫ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে কর্মসূচির সমাপনী বক্তব্যে কমিউনিস্ট পার্টি মুন্সীগঞ্জের সভাপতি শ ম কামাল হোসেন এ কথা বলেন। তিনি বলেন, শহরের রাস্তাঘাট সুস্থ মানুষের চলাচলের জন্যও অনুপযোগী হয়ে পড়েছে। মাঝেমধ্যে যখন কোন উপদেষ্টা আসেন তার আগে একটু ইট-সুড়কি দিয়ে রাস্তা সংস্কার করা হয়। কয়েকদিন পরে আবার আগের রুপে ফিরে যায় সড়ক। তাই আগামী ২০ দিনের মধ্যে স্থায়ীভাবে সড়ক সংস্কারের উদ্যোগ নিতে হবে। নাহলে আমরা জনগণকে নিয়ে হরতাল পালন করবো। এরআগে বিকাল ৪ টার দিকে শহরের সুপারমার্কেট চত্বর এলাকায় সংগঠনটির জেলা শাখার আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টি (সিপিবি) মুন্সীগঞ্জের সাবেক সভাপতি হামেদা খাতুন, সাধারণ সম্পাদক নুরে আলম বিপ্লব, সদর উপজেলা শাখার সভাপতি আলী নাসিম, সহ-সাধারণ সম্পাদক নাজমা আক্তার ময়না, সম্পাদকমণ্ডলীর সদস্য নাসিরউদ্দিন নাসু প্রমুখ।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত