মুন্সীগঞ্জ সদরের আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার ১৪ জন আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।
আসামীরা উচ্চ আদালত হতে আগাম জামিনে থাকার পর বুধবার (৮ জুলাই) সকালে মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক ফারুক আহমেদ আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলার এজহার সূত্রে জানা যায়, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে, আধারা গ্রামের মাফিক নায়েব ও তার পরিবার স্বতন্ত্র প্রতীকের প্রার্থী ফুটবল মার্কা প্রতীকের সমর্থন করায় প্রতিপক্ষের ধানের শীষ প্রতীকের প্রার্থীর লোকজন বিগত ১৩ ই ফেব্রুয়ারি ২০২৬ বিকাল সাড়ে তিনটার দিকে মাফিক নায়েবের বাড়িতে প্রবেশ করে। এ সময় মাফিক নায়েবের ছেলে জসিম নায়েবসহ তার পরিবারের লোকজনকে লোহার রড দিয়া পিটাইয়া এবং চাকু দিয়া আঘাত করিয়া গুরুতর যখন করে। এ সময় বেশ কয়েকজনকে আহত এবং বসতবাড়ি ভাংচুর ও লুটপাট করা হয় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতির সঞ্চার করা হয়।
পরে গুরুতর আহত অবস্থায় জসিম নায়েবকে প্রথমে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের বাবা মাফিক নায়েব বাদী হয়ে ২২ জনকে এজাহার নামীয় ও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে। যাহার মুন্সীগঞ্জ সদর থানার মামলা নং- ২৪(২)২০২৬,
আসামিরা মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে আগাম জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে মুন্সীগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
আদালতে আত্মসমর্পণকারী ১৪ আসামি হলেন শিপন সরকার, শাকিল দেওয়ান, নূর আলম সাগর, মোঃ জাহাঙ্গীর দেওয়ান, আসিফ, জাহাঙ্গীর, মোঃ রফিক দেওয়ান, দাদন খাঁ, নাছির উদ্দিন ওরফে নাছির ডাক্তার, মোঃ সাইফুল ইসলাম দেওয়ান, আমছার সরকার,শওকত আলী। এরা সবাই মুন্সীগঞ্জ সদরের আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হালিম হোসেন জানান, মহামান্য হাইকোর্টের আবেদনের প্রেক্ষিতে আজ ১৪ জন আসামি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। আদালত আসামিদের জামিন শুনানি শেষে আবেদন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। পরে আসামীদের পুলিশ প্রহরায় কারাগারে প্রেরণ করেন।
মতামত