আপডেট : শুক্রবার, ১১ জুলাই ২০২৫

মুন্সীগঞ্জে ১৩ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি ঘোষনা

মুন্সীগঞ্জে ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেম ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এতে জেলার সিরাজদীখান উপজেলার বিক্রমপুর কুঞ্জ বিহারী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন নারী শিক্ষার্থী অন্যন্যা রহমান অরপা। এছাড়া সাধারণ সম্পাদক নয়ন শেখসহ ১৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
এদিকে, সিরাজদীখান উপজেলার বিক্রমপুর আদর্শ কলেজ শাখার ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি আবু রায়হান ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ফাহিম। মালখানগর ডিগ্রী কলেজের ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি রাশিদুল ইসলাম আকাশ ও সাধারণ সম্পাদক ইমন চাকদার। শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ শাখার ৯ সদস্যের কমিটি ঘোষণা করে। এতে সভাপতি নিরব তালুকদার ও সাধারণ সম্পাদক জনি শেখ। শ্রীনগর সরকারি কলেজ শাখার ২৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি সাইফুল ইসলাম শিবলু ও সাধারণ সম্পাদক রায়হান হোসেন। সরকারি বিক্রমপুর টঙ্গীবাড়ি ডিগ্রী কলেজের ৪৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নিশাদ বেপারী ও সাধারণ সম্পাদক শাহরিয়ার। ধীপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদরাসা টঙ্গীবাড়ি ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা হয়। এতে সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক তাহসিন বেপারী। গজারিয়া সরকারি কলেজ শাখার ২৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিমেল সরকার ও সাধারণ সম্পাদক অমিত সরকার। গজারিয়া কলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ৩২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা হয়। এতে সভাপতি করা হয়েছে নয়ন মিয়াকে এবং সাধারণ সম্পাদক করা হয় আবুল হাসানকে।
অন্যদিকে, জেলার সদর উপজেলার ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। মুন্সীগঞ্জ কলেজ শাখার ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে মো. রিদওয়ান আহমেদ সভাপতি ও মো. রাশেদুল ইসলাম শিখনকে সাধারণ সম্পাদক করা হয়। রামপাল কলেজ শাখা ছাত্রদলের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা হয়। এতে সভাপতি আলভী মাহমুদ ও সাধারণ সম্পাদক আহসান আকাশ। মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখার ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা হয়। এতে সভাপতি অর্পূব রহমান অপু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ। মুন্সীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শাখার ৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।এতে মাহবুব হাসান জয় সভাপতি ও মো. সাব্বির হোসেন সাধারণ সম্পাদক হয়েছেন।
জেলা ছাত্রদল সভাপতি মো. আবুল হাসেম ১৩ টি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির বিষয়ে জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নির্দেশনায় কমিটি ঘোষণা করা হয়েছে এবং আগামী ২১ দিনের মধ্যে পূনাঙ্গ কমিটি করে জমা দেয়ার কথা বলা হয়েছে। তবে জেলা শহরের সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা হয়নি।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে ১৩ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি ঘোষনা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে ১৩ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি ঘোষনা

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত