আপডেট : সোমবার, ১৮ আগস্ট ২০২৫

মুন্সীগঞ্জে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সীগঞ্জে ২ প্রতিষ্ঠানকে জরিমানা


মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীরহাট বাজারে অভিযান চালিয়ে ২ প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার (১৭আগস্ট) দুপুর একটার দিকে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংর¶ণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এসময় তিনি বাজারটিতে ফার্মেসি, মুদি ও কনফেকশনারি দোকানে মনিটরিং করেন। মুন্সীরহাট বাজারের দিলিপ স্টোরে পণ্যের উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন মোড়কজাত খাদ্য পণ্য বিক্রি করায় দোকানটির মালিক দিলিপ শীলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই বাজারে মনির মাস্টার স্টোরে এম আর পি বিহীন বিভিন্ন ধরনের মোড়কজাত পণ্য সামগ্রী বিক্রি করায় দোকানটির মালিক মো. নাজমুল হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক ও জেলার ব্যাটালিয়ন আনসার একটি দল। এ ব্যাপারে জেলা ভোক্তা অধিকার সংর¶ণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। আজ মুন্সীরহাট বাজারে ভোক্তা অধিকার সংর¶ণ আইন ভঙ্গ করায় ২ প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


মুন্সীগঞ্জে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৫

featured Image


মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীরহাট বাজারে অভিযান চালিয়ে ২ প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার (১৭আগস্ট) দুপুর একটার দিকে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংর¶ণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এসময় তিনি বাজারটিতে ফার্মেসি, মুদি ও কনফেকশনারি দোকানে মনিটরিং করেন। মুন্সীরহাট বাজারের দিলিপ স্টোরে পণ্যের উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন মোড়কজাত খাদ্য পণ্য বিক্রি করায় দোকানটির মালিক দিলিপ শীলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই বাজারে মনির মাস্টার স্টোরে এম আর পি বিহীন বিভিন্ন ধরনের মোড়কজাত পণ্য সামগ্রী বিক্রি করায় দোকানটির মালিক মো. নাজমুল হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক ও জেলার ব্যাটালিয়ন আনসার একটি দল। এ ব্যাপারে জেলা ভোক্তা অধিকার সংর¶ণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। আজ মুন্সীরহাট বাজারে ভোক্তা অধিকার সংর¶ণ আইন ভঙ্গ করায় ২ প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।


মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত