মুন্সীগঞ্জ অসহায় ও সুবিধাবঞ্চিত ৫০০ নারীর মাঝে শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে। নারী সমাজের উদ্যোগে মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন সড়কে এই শীতবস্ত্র বিতরণ করেন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আতাউর রহমান বাবুল।
মুন্সীগঞ্জ নারী সমাজ আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর কমিশনার মো. লিটন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজ পাঠান, শহর মহিলা দলের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক সাদিয়া ইসলাম সুমা, শহর মহিলা দলের সদস্য সুমি আক্তার, রানি আক্তার, ছন্দা আক্তার সহ বিএনপি ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মতামত