আপডেট : রোববার, ২৫ জানুয়ারি ২০২৬

মুন্সীগঞ্জ–১ আসনে গণভোটের অ্যাম্বাসেডর হলেন আলী নেওয়াজ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর গণভোট ক্যাম্পিং কার্যক্রমকে আরও গতিশীল করতে সারাদেশে কেন্দ্রীয়ভাবে ২৭০ জন অ্যাম্বাসেডর নিয়োগ দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মুন্সীগঞ্জ–১ আসনে এনসিপির মনোনীত গণভোটের অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পেয়েছেন আলী নেওয়াজ।
এই দায়িত্বের আওতায় তিনি ১০ দলীয় জোটের প্রার্থী ও মুন্সীগঞ্জ–১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী একেএম ফখরুদ্দিন রাজীকে ভোটের মাঠে সহায়তা করবেন। পাশাপাশি সিরাজদীখান ও শ্রীনগর উপজেলার বিভিন্ন গ্রামে গণভোট ক্যাম্পিং কার্যক্রমের সার্বিক তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন তিনি।
 
দলীয় সূত্র জানায়, গণভোট ক্যাম্পিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, দলের রাজনৈতিক অবস্থান ও দাবিদাওয়া তুলে ধরা এবং জনগণের মতামত সংগ্রহ করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। মাঠপর্যায়ে অ্যাম্বাসেডরদের সক্রিয় অংশগ্রহণে গণভোট কার্যক্রম আরও ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছেন দলীয় নেতারা।
 
এছাড়া পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও গণভোট ক্যাম্পিং কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জ–১ আসনে গণভোটের অ্যাম্বাসেডর হলেন আলী নেওয়াজ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জ–১ আসনে গণভোটের অ্যাম্বাসেডর হলেন আলী নেওয়াজ

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর গণভোট ক্যাম্পিং কার্যক্রমকে আরও গতিশীল করতে সারাদেশে কেন্দ্রীয়ভাবে ২৭০ জন অ্যাম্বাসেডর নিয়োগ দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মুন্সীগঞ্জ–১ আসনে এনসিপির মনোনীত গণভোটের অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পেয়েছেন আলী নেওয়াজ।
এই দায়িত্বের আওতায় তিনি ১০ দলীয় জোটের প্রার্থী ও মুন্সীগঞ্জ–১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী একেএম ফখরুদ্দিন রাজীকে ভোটের মাঠে সহায়তা করবেন। পাশাপাশি সিরাজদীখান ও শ্রীনগর উপজেলার বিভিন্ন গ্রামে গণভোট ক্যাম্পিং কার্যক্রমের সার্বিক তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন তিনি।
 
দলীয় সূত্র জানায়, গণভোট ক্যাম্পিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, দলের রাজনৈতিক অবস্থান ও দাবিদাওয়া তুলে ধরা এবং জনগণের মতামত সংগ্রহ করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। মাঠপর্যায়ে অ্যাম্বাসেডরদের সক্রিয় অংশগ্রহণে গণভোট কার্যক্রম আরও ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছেন দলীয় নেতারা।
 
এছাড়া পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও গণভোট ক্যাম্পিং কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত