র্দীঘ ৬ মাস পর অবশেষে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে সাপে কাটার রোগীর চিকিৎসায় অ্যান্টিভেনম সরবরাহ করা হয়েছে। প্রথম পর্যায়ে ১০০ ভায়াল অ্যান্টিভেনম পৌছেছে জেলার প্রধান এই চিকিৎসা কেন্দ্রে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় সংখ্যক ভায়াল আসবে বলে সিভিল সার্জন ডা. মো. মনজুরুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন থেকে এখানে অ্যান্টিভেনম পাওয়া যাবে। আর আগামী এক সপ্তাহের মধ্যে জেলার ৫ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছবে পর্যাপ্ত পরিমান অ্যান্টিভেনম।
সিভিল সার্জন জানান, গত সোমবার রাতে হাসপাতালে অ্যান্টিভেনমের ভায়াল এসে পৌছায়। এখন থেকে সারাবছরে হাসপাতালে অ্যান্টিভেনমের ঘাটতি থাকবে না। সাপে কাটা রোগীকে এক ভায়াল অ্যান্টিভেনম দিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করার নিদের্শনা দেওয়া হয়েছে। আমাদের পরামর্শ সাপে কাটা রোগীকে যত দ্রæত সম্ভব হাসপাতালে নিয়ে আসতে হবে। সাপে কামড় দিলে সেটি বিষাক্ত হউক বা না হউক , হাসপাতালে যেনো চলে আসে। ওঝার কাছে নিয়ে রোগীর সময় নষ্ট করলে বাচানো দুষ্কর হবে।
তিনি আরো জানান, প্রতি হাসপতালে পর্যাপ্ত সংখ্যক ডাক্তার ও নার্সদের রোগীকে অ্যান্টিভেনম প্রদানের জন্য যথাযথ প্রশিক্ষণ দেওয়া আছে। যারা আউটডোর ইমারজেন্সিতে কাজ করে সবাইকে প্রশিক্ষণ দেওয়া হয়। তাই চিকিৎসার ক্ষেত্রে কোন সমস্যা হবে না।
সাপে কাটার পর করণীয় : জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সাপে কাটার পর রোগীকে শান্ত রাখতে হবে যেন আতঙ্ক রক্তচাপ বাড়ায় এবং বিষ দ্রæত ছড়াতে পারে। যতো কম চলাফেরা হবে, বিষ ততো ধীরে ছড়াবে। কাটা স্থান হৃদয়ের নিচে রাখতে হবে যেন বিষ ধীরে ছড়ায়। আক্রান্ত স্থান চেপে বাঁধবেন না। যদি ক্ষত সাফ করা সম্ভব হয় তবে পানি দিয়ে ধুতে হবে। কোন অবস্থাতেই ক্ষতস্থান কাটা বা চুষে বিষ বের করার চেষ্টা করা কিংবা বরফ দেওয়া বা গরম ব প্রয়োগ করা যাবে না।
যেভাবে কাজ করবে অ্যান্টিভেনম : অ্যান্টিভেনম বিষাক্ত সাপের কামড় বা পোকামাকড়ের হুলের বিষের বিরুদ্ধে কাজ করে। এটি এক ধরণের রোগ প্রতিরোধক সিরাম যা নির্দিষ্ট বিষের উপাদানগুলিকে আবদ্ধ করে এবং নিষ্ক্রিয় করে দেয়। অ্যান্টিভেনম শরীরে প্রবেশ করার পর, এটি রক্তের মাধ্যমে বিষের সাথে মিশে যায় এবং বিষের কার্যকারিতা নিষ্ক্রিয় করে দেয়। এটি বিষের প্রোটিনগুলির সাথে আবদ্ধ হয়ে শরীরের কোষগুলিতে বিষের প্রভাব ফেলতে বাধা দেয়, যার ফলে বিষক্রিয়ার তীব্রতা কমে যায় বা বন্ধ হয়ে যায়।
প্রসঙ্গত, গত ১৫ জুন সাপে কাটা এক রোগীকে সদর হাসপাতালে আনা হলেও অ্যান্টিভেনম না থাকায় তাকে দ্রæত ঢাকায় পাঠানো হয়। কিন্তু ঢাকা পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে। এদিন হাসপাতাল সূত্র জানায় ২০২৪সালের ডিসেম্বর থেকে হাসপাতালে অ্যান্টিভেনমের সরবরাহ ছিলো না। এদিকে নারীর মৃতুর ঘটনার দ্রæত অ্যান্টিভেনম আনার তোরজোড় শুরু করে সংশ্লিষ্টরা। ৪৮ ঘন্টার আগেই নদী বেষ্টিত জেলায় এবার পৌছালে তা।#

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৫

মতামত