হঠাৎ করেই মুন্সীগঞ্জে বেড়ে গেছে ভাইরাস জ্বর, কাশি ও ডেঙ্গেু আক্রান্ত রোগীর সংখ্যা। এতে ২৫০ শয্যার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে দেখা দিয়েছে রোগীর চাপ। ফলে সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
রোগীর চাপ বাড়তে থাকায় পর্যাপ্ত বেড না পেয়ে ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা রোগীরা। হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে মোট ১শ টি শয্যা রয়েছে যার মধ্যে পুরষ ওয়ার্ডে ৫০টি শয্যা ও নারী ওয়ার্ডে রয়েছে ৫০টি। কিন্তু ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি হচ্ছে প্রতিদিন। এরমধ্যে নারী রোগীর সংখ্যাই বেশি।
সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রথমে কাউন্টারে লম্বা লাইনে টিকেট সংগ্রহের বিড়ম্বনা পড়েন রোগী ও স্বজনরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অনেক রোগী আরও অসুস্থ হয়ে পড়ছেন। পরে চিকিৎসকরা ভর্তি হওয়ার পরামর্শ দিলেই বিপাকে পড়ছেন তারা। প্রয়োজনীয় বেড না থাকায় কেউ কেউ বাধ্য হয়ে হাসপাতালের মেঝে ও বারান্দায় শুয়ে আছেন।
হাসপাতালের ৫ম তলায় নারী মেডিসিন ওয়ার্ডে গিয়ে দেখা যায়, একটি বেডও খালি নেই। লিফটের সামনে, রুমের ভেতর ও বাহিরে ১৫ জন রোগী ফ্লোরে শুয়ে আছেন। এরমধ্যে শিলই গ্রামের বাসিন্দা ফাতেমা বেগম (৫৮) জ্বরের কারণে ভর্তি হয়েছেন। সাধারণ জ্বর ভেবে দুইদিন ধরে বাসায় ভূগছেন। পরে ভাল হওয়ার লক্ষণ না দেখে ছুটে আসেন হাসপাতালে।
একই অবস্থা মালিপাথর এলাকার জাহানারা বেগমের (৬০)। তিনি বলেন, আমাদের এলাকায় ঘরে ঘরে ভাইরাস জ্বর ও ডেঙ্গুতে আক্রান্ত। হাসপাতালে এসেও পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছি না।
পাশেই মেঝেতে শুয়ে আছেন একই এলাকার মুন্নী বেগম (৩৫)। তিনি মালিপাথর এলাকার কাজীমুদ্দির স্ত্রী। তার সাথে কথা হলে তিনি বলেন, আমাদের বাড়ির ৬ থেকে ৭ জনের ভাইরাস জ্বও এর মধ্যে দুইজন ডেঙ্গেু রোগে আক্রান্ত। এসময় তাদেও সাথে আসা স্বজনরা অভিযোগ কওে বলেন, শুধু বেড নয়, বালিশ ও অন্যান্য সুবিধারও ঘাটতি রয়েছে।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহম্মেদ কবির বলেন, দীর্ঘদিন ধরে জনবল সংকট চলছে। বর্তমানে মেডিসিন বিভাগে রোগীর চাপ বেশি। অন্য বিভাগে সিট খালি থাকলেও নার্স সংকটের কারণে সেগুলো ব্যবহার করা সম্ভব হচ্ছে না। প্রতিদিনই দেখা যায় ৪০ জন ছাড়পত্র পেলে নতুন করে ৫০ জন ভর্তি হচ্ছেন।#

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৫

মতামত