মুন্সীগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ নিজ হাতে নির্বাচনী ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু করেছেন।
গতকাল রোববার সকাল ১০টার দিকে সিরাজদীখান উপজেলার শেখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামে তিনি এ কার্যক্রম শুরু করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে অংশ নেন।
শেখ মো. আব্দুল্লাহ বলেন, নির্বাচন শেষ হওয়ায় সব ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ শুরু করা হয়েছে। নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক এলাকা গড়ে তোলার লক্ষ্যে নির্বাচনী প্রচারসামগ্রী নিজ হাতে সরানো হচ্ছে।
তিনি দলের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দ্রুত অবশিষ্ট নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণের আহ্বান জানান।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

মতামত