আপডেট : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

মুন্সীগঞ্জ-২ আসন ৭ প্রার্থীর মধ্যে ৩ জন কোটিপতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গীবাড়ি) সংসদীয় আসনে মোট ৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। যাচাই-বাছাই শেষে ৭জনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে এই আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, ৭ প্রার্থীর মধ্যে ৩জনের সম্পদের পরিমাণ কোটি টাকার বেশি। অপর ৪ প্রার্থীর সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকার নিচে। বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের শিক্ষাগত যোগ্যতা এমএসএস। তিনি পেশায় ব্যবসায়ী। হলফনামা অনুযায়ী, তার বিরুদ্ধে মোট ৮টি মামলা ছিল। এর মধ্যে ৩টি মামলায় অব্যাহতি, ১টি মামলায় খালাস, ১টি মামলা প্রত্যাহার করা হয়েছে, ১টি মামলা শুনানির অপেক্ষায় রয়েছে এবং ২টি মামলায় রিলিজ প্রদান করা হয়েছে।
তিনি তার অস্থাবর সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৩ কোটি ৩৬ লাখ ১৯ হাজার ২৯৮ টাকা। তার স্ত্রীর নামে অস্থাবর সম্পদ রয়েছে ৬৫ লাখ ৭২ হাজার ৩০৫ টাকা। এসব সম্পদের মধ্যে নগদ অর্থ, ব্যাংক আমানত, স্বর্ণ ও অন্যান্য সম্পদ অন্তর্ভুক্ত।
স্থাবর সম্পদের মধ্যে তার নামে রয়েছে ১ কোটি ৭২ লাখ ৪০ হাজার ৯৩৪ টাকা এবং তার স্ত্রীর নামে রয়েছে ১ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ২৫৭ টাকার সম্পদ। এসবের মধ্যে বাড়ি, অ্যাপার্টমেন্ট ও জমি রয়েছে। এছাড়া তার নামে ২ কোটি ৬৪ লাখ ১৭ হাজার ৯৯ টাকার ঋণ এবং তার স্ত্রীর নামে ৫ লাখ ২০ হাজার টাকার ঋণের তথ্য উল্লেখ করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কে এম বিল্লালের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এবং তিনি পেশায় ব্যবসায়ী। হলফনামা অনুযায়ী, তার অস্থাবর সম্পদের মূল্য ২ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ২১০ টাকা এবং তার স্ত্রীর অস্থাবর সম্পদের মূল্য ২ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৬৭৭ টাকা ৮৮ পয়সা।
স্থাবর সম্পদের মধ্যে তার নামে রয়েছে ৫ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা এবং তার স্ত্রীর নামে ৪৫ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া তার নামে ৩ কোটি ৫৫ লাখ ১ হাজার ৬৩০ টাকার ঋণের তথ্য উল্লেখ করা হয়েছে। তবে তার বিরুদ্ধে কোনো মামলা নেই বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন।
এনসিপির প্রার্থী মাজেদুল ইসলামের শিক্ষাগত যোগ্যতা এমবিএ এবং তিনি পেশায় ব্যাংকার। হলফনামা অনুযায়ী, তার অস্থাবর সম্পদের মূল্য ১ কোটি ৫ লাখ ৭১ হাজার ৮৬৬ টাকা এবং তার স্ত্রীর নামে অস্থাবর সম্পদ রয়েছে ২১ লাখ ১৫ হাজার ৭৭৫ টাকা। তার স্থাবর সম্পদের মূল্য ৮০ লাখ ৫০ হাজার ৫০০ টাকা। এছাড়া তার নামে ১৮ লাখ ৫৬ হাজার ৬৬০ টাকার ঋণের তথ্য রয়েছে।
জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করীমের শিক্ষাগত যোগ্যতা বিএ অনার্স ও মাস্টার্স। তিনি পেশায় শিক্ষক। তার ঘোষিত স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য ৭৯ লাখ ১ হাজার ৮৯৪ টাকা। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আশিক মাহমুদের শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস এবং তিনি পেশায় চিকিৎসক। তার ঘোষিত মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ১২ লাখ টাকা। খেলাফত মজলিসের প্রার্থী আমিনুল ইসলাম স্বশিক্ষিত এবং পেশায় ব্যবসায়ী। তার ঘোষিত মোট সম্পদের পরিমাণ ৩ লাখ ৪০ হাজার টাকা। জাতীয় পার্টির প্রার্থী নোমান মিয়ার শিক্ষাগত যোগ্যতা বিএসএস এবং তিনি পেশায় ব্যবসায়ী। তার ঘোষিত স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য ২৫ লাখ ২৯ হাজার ৯৭৪ টাকা। উল্লেখ্য, মুন্সীগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গীবাড়ি) আসনে দাখিল করা ৭জন প্রার্থীর মনোনয়নপত্রই যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জ-২ আসন ৭ প্রার্থীর মধ্যে ৩ জন কোটিপতি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জ-২ আসন ৭ প্রার্থীর মধ্যে ৩ জন কোটিপতি

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত