উজান থেকে নেমে আসা পানি ও বৃষ্টির কারনে পানি বৃদ্ধি পেয়ে মুন্সীগঞ্জের গজারিয়া পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে মেঘনার পানি প্রবাহিত হয়েছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিরিক্ত বৃষ্টির কারণে মুন্সীগঞ্জের গজারিয়া পয়েন্টে মেঘনা নদীর পানি বৃদ্ধি পেয়েছিল। এর ফলে গজারিয়া পয়েন্টে মেঘনা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, পানি বিপৎসীমার বেশ কিছুটা ওপর দিয়ে দ্রুতগতিতে প্রবাহিত হয়ে নিম্নাঞ্চলে প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি করেছিল। আর পানি বৃদ্ধি পাওয়ার ফলে নদীতীরবর্তী অঞ্চলে ভাঙনের ঝুঁকি ও আতঙ্ক দেখা দিয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে পানি ক্রমাগত বৃদ্ধিতে উত্তাল হয়ে উঠেছে মেঘনা নদী। সেই সঙ্গে দেখা দিয়েছে নদী তীরবর্তী এলাকাগুলোতে ভাঙ্গনের তীব্রতাও বৃদ্ধি
পেয়েছে। ভাঙ্গন অব্যাহত থাকায় এসব পরিবারের শত শত নারী-পুরুষ ও শিশুরা আশ্রয়ের অভাবে নিঘুর্ম রাত কাটাচ্ছে।
স্থানীয় গ্রামবাসী জানান, পানি বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ রূপধারণ করেছে মেঘনা নদীর ভাঙন। প্রতিদিনই ভাঙছে নদীর তীর। বিলীন হচ্ছে
বসতবাড়ি, গাছপালা। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের অর্ধশত পরিবারের। কেউ কেউ ঘর ও মালামাল সরিয়ে নিচ্ছেন। জমি ও
বসতভিটা হারিয়ে নিঃস্ব হচ্ছেন অনেকে।
মেঘনার ভাঙনের শিকার কালীপুরা গ্রামের বয়োবৃদ্ধ সরাফত আলী প্রধান দুঃখ ভারাক্রান্ত মনে বলেন, ‘আমি দরিদ্র কৃষক। ১০ বছরে বাড়ি
সরিয়েছি ছয়বার। এবারও ভাঙনে আমাদের বসতবাড়ি ও গাছপালা নদীগর্ভে চলে গেছে। দূরে কোথাও নতুন করে ঘর তোলার সামথর্য নেই।
পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড মুন্সীগঞ্জের দায়িত্বশীল সূত্র মেঘনা নদীর পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন। সূত্র জানায়, পানি বৃদ্ধির ফলে গজারিয়ার ভাঙ্গন কবলিত এলাকা ঝুঁকি তৈরী হয়েছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

মতামত