যথাযথ মর্যাদায় মুন্সীগঞ্জ মুক্ত দিবস
পালন করেছে জেলাবাসী
মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ
জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা
বিভিন্ন শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা নিবেদন
মুন্সীগঞ্জের গৌরব ও বীরত্বগাঁথার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ১১ ডিসেম্বর। স্বাধীনতার পর থেকে এ দিনটি মুন্সীগঞ্জ হানাদারমুক্ত দিবস হিসেবে পালন করে আসছে জেলাবাসী। প্রতি বছরের ন্যায় বৃহস্পতিবার গৌরবোজ্জ্বল এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করেছে জেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগ ১১ ডিসেম্বর সকাল ৯টায় মুন্সীগঞ্জ শহরের কাচারীতে অবস্থিত মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর নেতৃত্বে জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে শুরু হয় শহীদদের শ্রদ্ধা নিবেদন। এরপর পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মো মেনহাজুল আলমের নেতৃত্বে জেলা পুলিশ বিভাগ, সদর উপজেলা প্রশাসন, মুন্সীগঞ্জ পৌরসভা, সরকারি প্রতিষ্ঠানসমূহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
পরে হানাদারমুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মহসিন মিয়া, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
মতামত