যশলদিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত যশলদিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম পর্বের খেলা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিরতির পর বিকেল ৪টার দিকে একই মাঠে শুরু হয় দ্বিতীয় পর্বের খেলা।
দিনভর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করতে বিদ্যালয় মাঠে কয়েক হাজার শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতি ছিল।
প্রতিযোগিতায় ১০০ মিটার, ২০০ মিটার ও ৪০০ মিটার দৌড়, দীর্ঘলম্ফ, উচ্চলম্ফ, গোলক নিক্ষেপ বর্ষা নিক্ষেপ সহ মোট ৮টি ইভেন্টে প্রায় ৪৮টি খেলা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে অতিথিদের জন্য বালিশ কোলে খেলা, ১৬ মিটার দৌড় ও হাঁড়ি ভাঙা প্রতিযোগিতাও আয়োজন করা হয়, যা দর্শকদের মধ্যে বাড়তি আনন্দ যোগ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বাসিত সাত্তার, যশলদিয়া উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সাবেক সভাপতি গাজী মাহবুবুর রহমান, পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. আখতার হোসেন, আল-আমীন খান, সাব্বির আহমেদ নিশাত, রানা হোসেন রনি, মো. আসাদুল ইসলাম, মো. সম্রাট, মো. স্বপন প্রমূখ।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মতামত