আপডেট : শনিবার, ০১ আগস্ট ২০২৬

যুবকদের উদ্যোগে মহাসড়কে ব্রিজের স্থানচ্যুত হওয়া লোহার স্ল্যাব স্থাপন

যুবকদের উদ্যোগে মহাসড়কে ব্রিজের 
স্থানচ্যুত হওয়া লোহার স্ল্যাব স্থাপন
 
▪️দুর্ঘটনা থেকে রক্ষা দুরপল্লার যানবাহন
 
▪️মানুষের জীবন রক্ষা করাই ছিল উদ্দেশ্য- স্বেচ্ছাসেবী
 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় একটি ব্রিজের লোহার স্ল্যাব হঠাৎ স্থানচ্যুত হয়ে যায়।
এতে দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান, অন্য যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। 
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ভবেরচর ইউনিয়নের আলীপুর এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনের ব্রিজে লোহার স্লাব স্থানচ্যুত হওয়ার ঘটনা ঘটে।
 
অন্যদিকে এর মধ্যেও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও অন্যান্য যানবাহন নিজ নিজ গন্তব্যে যাচ্ছিল।  এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার শঙ্কা তৈরী হওয়ায় আলীপুর এলাকার  একদল স্বেচ্ছাসেবী যুবকের তাৎক্ষণিক উদ্যোগে স্ল্যাবটি পুনরায় যথাস্থানে স্থাপন করে। তাদের এই মহৎকর্মে শত শত দূরপাল্লার যানবাহনগুলো বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় বলে জানিয়েছে স্থানীয় জনতা। 
 
জানা যায়, ব্রিজের ওপর বসানো লোহার স্ল্যাবটি হঠাৎ স্থানচ্যুত হয়ে ওপরে উঠে যায়। এতে দ্রুতগতিতে চলাচলকারী দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও অন্যান্য যানবাহনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় একদল যুবক দ্রুত মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন গুলোকে ধীরগতিতে চলাচলের সংকেত দেন। এরপর  নিজেদের উদ্যোগে স্থানচ্যুত হওয়া লোহার স্ল্যাবটি যথাস্থানে স্থাপন করেন। এ উদ্যোগের কারনে দুরপল্লার যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে ওঠে।
 
গ্রামবাসী জানিয়েছে, নয়াকান্দি গ্রামের মেহেদী, নাদিম, শুভ, আবির, মিসকাত, সাহেদ, মুহিন, আরাফাত, ডেকোরেটর মনির ও এমদাদুলসহ আরও একাধিক স্থানীয় স্বেচ্ছাসেবী যুবক মহৎ উদ্যোগ নিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন।
 
প্রত্যক্ষদর্শী বাসচালক ও যাত্রীরা জানান, রাতের অন্ধকারে যে কোনো সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটতে পারত। স্থানীয় যুবকদের সময়োপযোগী মহৎ উদ্যোগের কারণে শত শত যাত্রী ও যানবাহন সম্ভাব্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।
একই সঙ্গে তারা সড়ক ও জনপথ বিভাগ (সওজ)-এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ব্রিজটির ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত স্থায়ী ও টেকসইভাবে মেরামতের দাবি জানিয়েছেন।
 
স্বেচ্ছাসেবী যুবকরা বলেন, ব্রিজের স্ল্যাবটি সরে গিয়ে ওপরে উঠে থাকায় যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। তাই সবাই মিলে ঝুঁকি নিয়ে স্ল্যাবটি যথাস্থানে বসিয়ে দিয়েছি। মানুষের জীবন রক্ষা করাই ছিল আমাদের একমাত্র উদ্দেশ্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্রিজটি স্থায়ীভাবে মেরামত করলে ভবিষ্যতে এমন ঝুঁকি আর থাকবে না।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

যুবকদের উদ্যোগে মহাসড়কে ব্রিজের স্থানচ্যুত হওয়া লোহার স্ল্যাব স্থাপন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

যুবকদের উদ্যোগে মহাসড়কে ব্রিজের স্থানচ্যুত হওয়া লোহার স্ল্যাব স্থাপন

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image
যুবকদের উদ্যোগে মহাসড়কে ব্রিজের 
স্থানচ্যুত হওয়া লোহার স্ল্যাব স্থাপন
 
▪️দুর্ঘটনা থেকে রক্ষা দুরপল্লার যানবাহন
 
▪️মানুষের জীবন রক্ষা করাই ছিল উদ্দেশ্য- স্বেচ্ছাসেবী
 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় একটি ব্রিজের লোহার স্ল্যাব হঠাৎ স্থানচ্যুত হয়ে যায়।
এতে দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান, অন্য যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। 
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ভবেরচর ইউনিয়নের আলীপুর এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনের ব্রিজে লোহার স্লাব স্থানচ্যুত হওয়ার ঘটনা ঘটে।
 
অন্যদিকে এর মধ্যেও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও অন্যান্য যানবাহন নিজ নিজ গন্তব্যে যাচ্ছিল।  এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার শঙ্কা তৈরী হওয়ায় আলীপুর এলাকার  একদল স্বেচ্ছাসেবী যুবকের তাৎক্ষণিক উদ্যোগে স্ল্যাবটি পুনরায় যথাস্থানে স্থাপন করে। তাদের এই মহৎকর্মে শত শত দূরপাল্লার যানবাহনগুলো বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় বলে জানিয়েছে স্থানীয় জনতা। 
 
জানা যায়, ব্রিজের ওপর বসানো লোহার স্ল্যাবটি হঠাৎ স্থানচ্যুত হয়ে ওপরে উঠে যায়। এতে দ্রুতগতিতে চলাচলকারী দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও অন্যান্য যানবাহনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় একদল যুবক দ্রুত মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন গুলোকে ধীরগতিতে চলাচলের সংকেত দেন। এরপর  নিজেদের উদ্যোগে স্থানচ্যুত হওয়া লোহার স্ল্যাবটি যথাস্থানে স্থাপন করেন। এ উদ্যোগের কারনে দুরপল্লার যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে ওঠে।
 
গ্রামবাসী জানিয়েছে, নয়াকান্দি গ্রামের মেহেদী, নাদিম, শুভ, আবির, মিসকাত, সাহেদ, মুহিন, আরাফাত, ডেকোরেটর মনির ও এমদাদুলসহ আরও একাধিক স্থানীয় স্বেচ্ছাসেবী যুবক মহৎ উদ্যোগ নিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন।
 
প্রত্যক্ষদর্শী বাসচালক ও যাত্রীরা জানান, রাতের অন্ধকারে যে কোনো সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটতে পারত। স্থানীয় যুবকদের সময়োপযোগী মহৎ উদ্যোগের কারণে শত শত যাত্রী ও যানবাহন সম্ভাব্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।
একই সঙ্গে তারা সড়ক ও জনপথ বিভাগ (সওজ)-এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ব্রিজটির ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত স্থায়ী ও টেকসইভাবে মেরামতের দাবি জানিয়েছেন।
 
স্বেচ্ছাসেবী যুবকরা বলেন, ব্রিজের স্ল্যাবটি সরে গিয়ে ওপরে উঠে থাকায় যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। তাই সবাই মিলে ঝুঁকি নিয়ে স্ল্যাবটি যথাস্থানে বসিয়ে দিয়েছি। মানুষের জীবন রক্ষা করাই ছিল আমাদের একমাত্র উদ্দেশ্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্রিজটি স্থায়ীভাবে মেরামত করলে ভবিষ্যতে এমন ঝুঁকি আর থাকবে না।"

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত