আপডেট : রোববার, ০৫ জুলাই ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুন্সীগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘের নয়া কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মুন্সীগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘের ২০২৬ সালের ৮ম কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। নবগঠিত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালিদ মাহমুদকে সভাপতি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুরাইয়া আকতার সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ে সংগঠনের আয়োজিত 'নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও কমিটি হ্যান্ডওভার-২০২৬' অনুষ্ঠানের প্রধান অতিথি সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাদাত হোসাইন এবং বিশেষ অতিথি সংগঠনের উপদেষ্টা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জাহিদুল ইসলাম নবগঠিত নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি রাকিব হাসান, আলামিন হোসেন ও প্রান্ত মণ্ডল; যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা আক্তার ও মো. হাম্মাদুর রহমান; সাংগঠনিক সম্পাদক লামিয়া আক্তার; সহ-সাংগঠনিক সম্পাদক মেহেরুননেসা মনি; কোষাধ্যক্ষ মাহফুজা আক্তার মিহা; সহ-কোষাধ্যক্ষ জুনায়েদ হাসান; দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম; সহ-দপ্তর সম্পাদক ইফরা সরদার; প্রচার সম্পাদক মো. মেজবাহ দেওয়ান; সহ-প্রচার সম্পাদক মুতাসাদ্দির হাসান ইভান; শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদ এ এলাহী আকিব; সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মো. সায়েম; সাংস্কৃতিক সম্পাদক রিম আক্তার; আইন বিষয়ক সম্পাদক সোহাইল মাহমুদ চৌধুরী; আপ্যায়ন সম্পাদক সালজানা আলম; সহ-আপ্যায়ন সম্পাদক আনিকা আহমেদ উপমা; ক্রীড়া বিষয়ক সম্পাদক আরাফান আহমেদ আবির; সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সিয়াম; নারী বিষয়ক সম্পাদক প্রীতি সরকার এবং সহ-নারী বিষয়ক সম্পাদক সিদরাতুল মুনতাহা মুসফিকা।

সংগঠনের বিদায়ী সভাপতি মো. ইসহাক বেপারীর সভাপতিত্বে সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মো. জিহাদ খান।

নবগঠিত কমিটির সভাপতি খালিদ মাহমুদ ও সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার সংগঠনের সকল সদস্য, অ্যালামনাই ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে মুন্সীগঞ্জ-বিক্রমপুরের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, নেতৃত্বের বিকাশ, শিক্ষা, সংস্কৃতি ও কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুন্সীগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘের নয়া কমিটি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুন্সীগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘের নয়া কমিটি

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মুন্সীগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘের ২০২৬ সালের ৮ম কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। নবগঠিত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালিদ মাহমুদকে সভাপতি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুরাইয়া আকতার সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ে সংগঠনের আয়োজিত 'নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও কমিটি হ্যান্ডওভার-২০২৬' অনুষ্ঠানের প্রধান অতিথি সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাদাত হোসাইন এবং বিশেষ অতিথি সংগঠনের উপদেষ্টা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জাহিদুল ইসলাম নবগঠিত নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি রাকিব হাসান, আলামিন হোসেন ও প্রান্ত মণ্ডল; যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা আক্তার ও মো. হাম্মাদুর রহমান; সাংগঠনিক সম্পাদক লামিয়া আক্তার; সহ-সাংগঠনিক সম্পাদক মেহেরুননেসা মনি; কোষাধ্যক্ষ মাহফুজা আক্তার মিহা; সহ-কোষাধ্যক্ষ জুনায়েদ হাসান; দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম; সহ-দপ্তর সম্পাদক ইফরা সরদার; প্রচার সম্পাদক মো. মেজবাহ দেওয়ান; সহ-প্রচার সম্পাদক মুতাসাদ্দির হাসান ইভান; শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদ এ এলাহী আকিব; সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মো. সায়েম; সাংস্কৃতিক সম্পাদক রিম আক্তার; আইন বিষয়ক সম্পাদক সোহাইল মাহমুদ চৌধুরী; আপ্যায়ন সম্পাদক সালজানা আলম; সহ-আপ্যায়ন সম্পাদক আনিকা আহমেদ উপমা; ক্রীড়া বিষয়ক সম্পাদক আরাফান আহমেদ আবির; সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সিয়াম; নারী বিষয়ক সম্পাদক প্রীতি সরকার এবং সহ-নারী বিষয়ক সম্পাদক সিদরাতুল মুনতাহা মুসফিকা।

সংগঠনের বিদায়ী সভাপতি মো. ইসহাক বেপারীর সভাপতিত্বে সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মো. জিহাদ খান।

নবগঠিত কমিটির সভাপতি খালিদ মাহমুদ ও সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার সংগঠনের সকল সদস্য, অ্যালামনাই ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে মুন্সীগঞ্জ-বিক্রমপুরের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, নেতৃত্বের বিকাশ, শিক্ষা, সংস্কৃতি ও কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত