রাতের আঁধারে মুন্সীগঞ্জ সদরের মীরকাদিমে ধলেশ্বরী নদীর তীরবর্তী চরের মাটি চুরি নিচ্ছে একটি চক্র। সদর উপজেলার মীরকাদিম পৌরসভার সুধারচর এলাকা সংলগ্ন নদী সিকস্তী ওই চরের মাটি চুরি করে বিক্রি করা হচ্ছে বিভিন্ন ইটভাটায়। প্রতিদিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চরের মাটি চুরিতে যেন এক মহোৎসবে মেতে উঠেছে চক্রটি। শ্রমিকরা প্রথমে চরের জমি থেকে মাটি কেটে ট্রলারভর্তি করে। পরে সেই মাটিভর্তি সেই ছুটে চলে যায় কোনো কোনো ইটভাটায়। একরাতেই লোপাট হচ্ছে অন্তত ২ লাখ টাকার মাটি।
স্থানীয়রা জানিয়েছেন, মীরকাদিম পৌরসভার এক বিএনপি নেতার নেতৃত্বে চক্রটি ওই মাটি চুরি করে আসছে। মীরকাদিম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেকের নেতৃতে চক্রে আরো রয়েছে দলীয় কর্মী মুরাদ, আজাদ সুলতান ও কালু। আর মাটি চুরির তদারকি করে থাকে বিএনপি নেতার ভাতিজা মো. রাব্বানী। তারা আরো জানান, প্রতিদিন দিবাগত রাত ১২ টা থেকে ১০-১২ জন শ্রমিক মাটি কাটায় ব্যস্ত থাকেন। তাদের কোদালের একেক আঁচরে উঠে আসে চরের জমির মাটি। ক্ষতবিক্ষত হচ্ছে নদী সিকস্তী ওই চরের জমি। এরই ফাঁকে সেখানে ব্যক্তি মালিকানাধীন ফসলি জমিরও মাটি কেটে নিচ্ছে। রাত পোহানোর আগেই ভোর ৪ টার দিকে মাটি কাটা শেষে সরে পড়ে চক্রটি। প্রভাবশালী এ চক্রের বিরুদ্ধে স্থানীয়রা কথা বলছে সাহস পান না।
সরেজমিনে ঘুরে জানা গেছে, ১৫ দিন ধরে ওই চক্রটি মাটি চুরি করছে। চরের ৫ একর জায়গা জুড়ে মাটি কাটার চিত্র ফুটে উঠেছে। একেক রাতে অন্তত ১০ টি ট্রলারভর্তি মাটি চুরি হয়ে থাকে। চক্রটি ইটভাটায় একেকটি ট্রলারের মাটি বিক্রি করছে কমপক্ষে ১৮ হাজার টাকা। সেই হিসেবে প্রতিরাতে প্রায় ২ লাখ টাকার মাটি লোপাট হচ্ছে। সেখানে দেখা গেছে, চরের ওই জমিতে হাইভোল্টেজের ৩৩ কেভির ৫ টি বৈদ্যুতিক খুঁটি ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। বৈদ্যুতিক খুঁটির চারপাশ থেকে ৪-৫ ফুট গভীররতায় মাটি কেটে নেওয়ায় তা ভেঙ্গে পড়ার আশংকা দেখা দিয়েছে। এসময় মাটি কাটার একটি ভিডিও আসে সংবাদ কর্মীদের হাতে। সেখানে মাটি কাটার শ্রমিক শান্ত মিয়ার এক বক্তব্যে শোনা যায় যে, আমি মাটি কাটার শ্রমিক। মাটি কাটতে পাঠিয়েছে রাব্বানী। রাব্বানী সাথে আরও কয়েকজন জড়িত আছেন। দুই নৌকা মাটিভর্তি করে চলে গেছে। আরও দুইটি নৌকায় ভর্তি করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে সুধারচর এলাকার বেশ কয়েজন জানান, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলেও এ চরের নদী সিকস্তী ও কৃষকের ফসলি জমি থেকে মাটি চুরি করা হতো। গত বছরের ৫ আগষ্ট ওই সরকারের পতনের পর সেখানে মাটি কাটা বন্ধ থাকে। তবে স¤প্রতি স্থানীয় বিএনপি নেতার নেতৃত্বে ফের মাটি চুরিতে মেতে উঠেছে প্রভাবশালী চক্র।
এ ব্যাপারে জানতে চাইলে মাটি চুরির সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন মীরকাদিম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক। উল্টো মাটি কাটার সঙ্গে জড়িতদের শাস্তি দাবী করে তিনি বলেন, মাটি কাটার সঙ্গে আজাদ সুলতান, মুরাদ ও কালু জড়িত রয়েছে। স্থানীয়রা আমার ভাতিজা রাব্বানীকে ফাঁসাতে শান্ত নামে একজনকে ধরে মিথ্যা ভিডিও বানিয়েছে। তবে অভিযুক্ত আজাদ সুলতান মাটি চুরিতে বিএনপি নেতা আব্দুল মালেক ও তার ভাতিজা রাব্বানীর জড়িত থাকার সঙ্গে বলছেন। তিনি বলেন, এ বছর আমি মাটি কাটছি না। গত বছর সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি নিয়ে আমি মাটি কেটেছিলাম।
এ প্রসঙ্গে সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মারজানা আক্তার বলেন, ইতিমধ্যে মাটি কাটার বিষয় আমরা জেনেছি। এখন যে মাটি কাটতেছে এমন নয়, দীর্ঘদিন যাবত মাটি কাটা হচ্ছে। আমি এ রিপোর্ট উপরে পাঠাবো। তারা যে নির্দেশনা দিবেন-তা বাস্তবায়ন করবো।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫

মতামত