আপডেট : বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

রাতে চলছে অবৈধ বাল্কহেড, ৮ বছরে নৌ-দুর্ঘটনায় প্রানহানি ৩৯

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করেই মুন্সীগঞ্জের ধলেশ্বরী, মেঘনা, নারায়নগঞ্জের শীতলক্ষ্ম্যা ও ঢাকার বুড়িগঙ্গা নদীতে রাতের বেলায় হাজার হাজার বালুবাহী বাল্কহেড অবাধে চলাচল করছে। এসব নৌযানের কারনে একাধিক নৌ-দুর্ঘটনায় হতাহতের ঘটনা চিহ্নিত হওয়ার পর নৌ-দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ৯ বছর আগে রাতের বেলায় বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা জারি করলেও তা উপেক্ষা করেই চলছে বালুবাহী বাল্কহেড গুলো।
অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট জেলার নৌ-পুলিশকে ম্যানেজ করেই এসব বাল্কহেড গুলো চলাচলের সাহস পাচ্ছে। এর ফলে গত ৮ বছরের ব্যবধানে ধলেশ্বরী ও মেঘনা নদীতে একাধিক নৌ-দুর্ঘটনায় পুলিশ কনষ্টেবল ইব্রাহিম হোসেন, লঞ্চযাত্রী খোরশেদ আলম, ট্রলার যাত্রী ও ২৩ শ্রমিকসহ ৩৯ নিহত হয়। আহত হয় অর্ধশতাধিক। অল্পের জন্য রক্ষায় পায় প্রায় ৫ শতাধিক লঞ্চ যাত্রী।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, দীর্ঘ বছর ধরে অবৈধ এ নৌযান গুলোর কোন ধরনের কারিগরী নকশা ছাড়াই মিস্ত্রি ও ওয়েল্ডারের পরিকল্পনায় নির্মান করা হচ্ছে। আর যারা এ নৌযান তৈরীর সঙ্গে জড়িত, তাদের কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। অশিক্ষিত পেশাজীবী গোষ্ঠীই এ ব্যবসা নিয়ন্ত্রন করে থাকে। ডকইয়ার্ড গুলোরও কোন বৈধ অনুমতির কাগজপত্র নেই। এমনকি এসব নৌযানের কোন হুইল থাকে না। নৌকার মতো হালের সাথে একটি লম্বা স্টিলের পাত বা কাঠের খুঁটির মতো বস্তু ব্যবহার হয়ে থাকে হুইলের বিকল্প হিসেবে। চালক নৌযানের ছাদে বসে কখনো পা দিয়ে, কখনো হাত দিয়ে নৌযান চালিয়ে থাকে।
মুন্সীগঞ্জ লঞ্চঘাট সূত্রে জানা গেছে, ধলেশ্বরী, মেঘনা, শীতলক্ষ্ম্যা ও বুড়িগঙ্গা নদী দিয়ে ৬ থেকে ৭ হাজার কার্গো ও বাল্কহেড চলাচল করে। মুন্সীগঞ্জের মেঘনা নদীতে কয়েকটি বালু মহাল রয়েছে। এছাড়া ইজারা বিহীন অবৈধ ভাবে দিন-রাত বালু উত্তোলন করা হয়। আর এই উত্তোলিত বালু বহনের করে হাজার হাজার বাল্কহেড দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছে। দিনের বেলায় বাল্কহেড চলাচলে নিরাপদ হলেও রাতের বেলায় নৌ-দুর্ঘটনার প্রধান বাঁধা হওয়ায় ৪-৫ বছর আগে থেকেই মুন্সীগঞ্জসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসন রাতে বেলায় বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করেই রাতের বেলায় চলাচল করছে বালুবাহীসহ বিভিন্ন পন্যবাহী বাল্কহেড গুলো। ফলে গত ৩ বছরে ধলেশ্বরী ও মেঘনা নদীতে একাধিক নৌ-দুর্ঘটনায় পুলিশ কনষ্টেবল ইব্রাহিম, লঞ্চযাত্রী ও ট্রলার যাত্রী ও ২৩ শ্রমিকসহ ৩৯ নিহত হয়। আহত হয় অর্ধশতাধিক। অল্পের জন্য রক্ষায় পায় প্রায় ৫ শতাধিক লঞ্চ যাত্রী।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৭ সালের ৩০ মার্চ সন্ধ্যা রাতে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় ১৬ যাত্রীর লাশ উদ্ধার করা হয়। একই বছরের ৬ নভেম্বর ধলেশ্বরী ও মেঘনা নদীর মোহনায় যাত্রীবাহি লঞ্চ ও কয়লা বহনকারী বাল্কহেডের সংঘর্ষে ৯ শ্রমিক আহত এবং কয়েকদিন পরই ধলেশ্বরী নদীতে বরগুনাগামী এমভি মানিক-৯ লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লঞ্চটি ক্ষতিগ্রস্থ হলেও অল্পের জন্য প্রানে রক্ষা পায় ৪শ’ লঞ্চযাত্রী। ১৪ ডিসেম্বর মুন্সীগঞ্জ- নারায়নগঞ্জ নৌরুটের ধলেশ্বরী নদীতে যাত্রীবাহি লঞ্চ ও বালুবাহি বাল্কহেডের সংঘর্ষে খোরশেদ আলম নামের এক যাত্রীর মৃত্যু হয় এবং অল্পের জন্য রক্ষা পায় শতাধিক লঞ্চযাত্রী। ২০১৮ সালের ৪ জানুয়ারি সদর উপজেলার চরআব্দুল্লাহপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌ-পুলিশের ট্রলার ডুবিতে ইব্রাহিম নামের এক পুলিশ কনষ্টেবলের লাশ উদ্ধার, ৩০ এপ্রিল মেঘনা নদীতে ঢেউয়ের কবলে ইটবোঝাই ট্রলার ডুবিতে রফিজউদ্দিন মিয়া নামের এক শ্রমিকের
মৃত্যু হয়। ১৮ আগষ্ট মেঘনা নদীর মোহনায় গ্রীনলাইন-২ লঞ্চের ঢেউয়ের কবলে ইটবাহি একটি ট্রলার ডুবে গেলে ১০ শ্রমিককে উদ্ধার করে কোস্টগার্ড। ২০১৯ সালে পৃথক দুইটি নৌ-দুর্ঘটনায় ২৩ শ্রমিক নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর তাদের লাশ উদ্ধার করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাল্কহেড, কার্গো, ড্রেজার ও ট্রলারসহ নানা নৌযান তৈরী হচ্ছে বিভিন্ন স্থানে। যেসব প্রতিষ্ঠানে এসব নৌযান তৈরী হচ্ছে, তাদের নেই বৈধ কাগজপত্র। এমনকি নৌযানের নকশায়ও রয়েছে মারাত্বক ত্রুটি। এছাড়া এ ধরনের নৌযানকে সাম্প্রতিক সময়ে ঘন ঘন নৌ দুর্ঘটনার জন্য অন্যতম কারন হওয়ায় সাম্প্রতিক সময়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন বাল্কহেড সমিতির সঙ্গে এক বৈঠকে রাতের বেলায় বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তুু তা অমান্য করেই রাতের বেলায় বাল্কহেড ও কার্গো চলাচল করছে। বাল্কহেড চলাচলের ওপর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে রাতের বেলায় নৌ-পুলিশের সঙ্গে কোস্টগাডকে অন্তর্ভূক্ত করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্র আরও জানায়, চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা তোয়াক্কা না করেই রাতের বেলায়ও বালুবাহি বাল্কহেড চলাচল করছে। মাঝে মাঝে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা
করে শাস্তি ও জরিমানা করা হচ্ছে। এমনকি বাল্কহেড মালিক পক্ষকে নিয়ে সভা-সেমিনার করে সর্তক করা হলেও পরে তারাই আইন অমান্য করে অবৈধ নৌযান চালাচ্ছে। মুন্সীগঞ্জ জেলা বাল্কহেড মালিক সমিতি সূত্র জানায়, সমিতি আছে, কিন্তুু কার্যক্রম নেই। দুই বছর আগে সমিতির সভায় রাতের বেলা বাল্কহেড চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। তবে আইন আছে, বড় আকারের কার্গো বডি রাতে নৌপথে চলাচলে কোন বাঁধা নেই। ছোট আকারের চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। এ প্রসঙ্গে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত জানান, নিষেধাজ্ঞা অমান্য করে রাতের বেলায় অবৈধ এ নৌযান চালানো হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

রাতে চলছে অবৈধ বাল্কহেড, ৮ বছরে নৌ-দুর্ঘটনায় প্রানহানি ৩৯
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রাতে চলছে অবৈধ বাল্কহেড, ৮ বছরে নৌ-দুর্ঘটনায় প্রানহানি ৩৯

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত