আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

রেড ক্রিসেন্টের মৌলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের রেড ক্রিসেন্টের মৌলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় কলেজের সভাকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করেন কলেজ কর্তৃপক্ষ।
রেড ক্রিসেন্ট সোসাইটি মুন্সীগঞ্জ ইউনিটের সহযোগিতায়
 
প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত এই প্রশিক্ষণে ৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। অংশগ্রহণকারীরা রক্তপাত বন্ধের কৌশল, অজ্ঞান রোগীকে প্রাথমিক সহায়তা, হাড় ভাঙা বা মচকে যাওয়ার প্রাথমিক ব্যবস্থা, পোড়া স্থানে করণীয়, সিপিআর (হৃদযন্ত্র ও শ্বাসপ্রশ্বাস চালু রাখার প্রক্রিয়া), মাথায় আঘাতের ক্ষেত্রে সতর্কতা, সাপ বা পোকামাকড়ের কামড়ে প্রাথমিক সেবা এবং দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে দ্রুত উদ্ধার কার্যক্রম—এসব গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন যুব রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ বিভাগের প্রধান আইরিন আক্তার মীম। 
 
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির একাডেমিক কো-অর্ডিনেটর সরকারি অধ্যাপক শিপলু মন্ডল, প্রভাষক সীমা আক্তার, সিনিয়র শিক্ষক চাকলাদার তানজিল হাসান, সহকারী শিক্ষক জিতু রায় এবং যুব প্রধান আবু তাহের সিমান্ত। 
 
বক্তারা বলেন, যেকোনো দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সঠিক প্রাথমিক সেবা দিয়ে একজন মানুষের প্রাণ বাঁচানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের মানবিক ও সামাজিক দায়বদ্ধতা বাড়িয়ে তুলে বলেও উল্লেখ করেন বক্তারা।
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

রেড ক্রিসেন্টের মৌলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রেড ক্রিসেন্টের মৌলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৫

featured Image
 
প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের রেড ক্রিসেন্টের মৌলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় কলেজের সভাকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করেন কলেজ কর্তৃপক্ষ।
রেড ক্রিসেন্ট সোসাইটি মুন্সীগঞ্জ ইউনিটের সহযোগিতায়
 
প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত এই প্রশিক্ষণে ৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। অংশগ্রহণকারীরা রক্তপাত বন্ধের কৌশল, অজ্ঞান রোগীকে প্রাথমিক সহায়তা, হাড় ভাঙা বা মচকে যাওয়ার প্রাথমিক ব্যবস্থা, পোড়া স্থানে করণীয়, সিপিআর (হৃদযন্ত্র ও শ্বাসপ্রশ্বাস চালু রাখার প্রক্রিয়া), মাথায় আঘাতের ক্ষেত্রে সতর্কতা, সাপ বা পোকামাকড়ের কামড়ে প্রাথমিক সেবা এবং দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে দ্রুত উদ্ধার কার্যক্রম—এসব গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন যুব রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ বিভাগের প্রধান আইরিন আক্তার মীম। 
 
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির একাডেমিক কো-অর্ডিনেটর সরকারি অধ্যাপক শিপলু মন্ডল, প্রভাষক সীমা আক্তার, সিনিয়র শিক্ষক চাকলাদার তানজিল হাসান, সহকারী শিক্ষক জিতু রায় এবং যুব প্রধান আবু তাহের সিমান্ত। 
 
বক্তারা বলেন, যেকোনো দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সঠিক প্রাথমিক সেবা দিয়ে একজন মানুষের প্রাণ বাঁচানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের মানবিক ও সামাজিক দায়বদ্ধতা বাড়িয়ে তুলে বলেও উল্লেখ করেন বক্তারা।
 
মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত