আপডেট : রোববার, ৩১ আগস্ট ২০২৫

শক্তিশালী পাইপলাইন পাবে জাতীয় দল - তাবিথ আউয়াল

শক্তিশালী পাইপলাইন পাবে জাতীয় দল
- তাবিথ আউয়াল 
 
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় চ্যাম্পিনশিপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে জেলাপর্যায় থেকে অনেক ফুটবলার উঠে আসবে, এতে জাতীয় দলের জন্য শক্তিশালী পাইপলাইন পাওয়ার প্রত্যাশ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। শনিবার বিকালে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়াম জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। 
 
সাংবাদিকদের তিনি বলেন, জাতীয় স্টেডিয়াম ৪বছর বন্ধ ছিলো, সেটা খুলে দেওয়া হয়েছে। আমাদের চেষ্টা ফুটবলকে এগিয়ে নেওয়া। আন্তঃজেলা ফুটবলের মাধ্যমে জেলা লীগ শক্তিশালি হবে, আল্টিমেটলি আমাদের ডমেস্টিক লীগ শক্তিশালী হবে। এই লীগ গুলো থেকে কিছু না কিছু খেলোয়ার বাইরে চান্স পায় সে চেষ্টা থাকবে। জাতীয় দলকে শক্তিশালী করার জন্য এ টুর্নামেন্ট থেকে একটি জোরালো পাইপলাইন আমরা পাবো।
 
তিনি আরো বলেন, ৫আগষ্টের পর বাংলাদেশের তরুণ প্রজন্মের একটা প্রত্যাশা ছিল আমরা পিছিয়ে থাকবো না, তারই একটি লক্ষণ হচ্ছে ফুটবলকে আমরা ঢেলে সাজাতে সক্ষম হয়েছি । ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত কমিটির উদ্যোগে ইন্টার ডিস্ট্রিক্ট হোম এন্ড অ্যাওয়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলা চালু হলো। আমরা চেষ্টা করবো বছরে একবার নয় কোন না কোন খেলার মাধ্যমে খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারে।
 
তিনি বলেন, খেলার কোয়ালিটি মেইনটেইনের জন্য অর্থনীতি একটি বড় বিষয়, আমরা প্রথমবারের মতো যে বাজেট নিয়ে এই টুর্নামেন্ট শুরু করেছি পরবর্তীতে সেটি আরো যেনো আরো বাড়ানো হয়। আমরা বিশ্বাস করি এবার যদি টুর্নামেন্টে ভালোভাবে হয় তাহলে আমরা ভবিষ্যতে আরো ভালো ভালো স্পন্সর পাবো। আমরা সব ভাবে ভালোভাবে একটি খেলার মান ধরে রাখতে পারি কিনা সে চেষ্টা করা হচ্ছে। 
 
বিভিন্ন সংকটের কথা উল্লেখ্য করে বাফুফে সভাপতি বলেন, আমাদের অবকাঠামোগত ঘাটতি রয়েছে , আমাদের সবগুলো কাঠামো টপ মানের খেলার জন্য উপযুক্ত নয় পুরো বাংলাদেশে, দুই একটি স্টেডিয়াম ছাড়া। এই অবকাঠামোগুলো ঠিক করা কিংবা নতুন করে তৈরি করার প্রচেষ্টা থাকবে। অনেক স্টেডিয়ামে ফ্ল্যাডলাইট নেই, এতে ডে-লাইটে খেলা শেষ করতে হচ্ছে। এসব বিষয়ে আমাদের প্রচেষ্টা থাকবে। 
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

শক্তিশালী পাইপলাইন পাবে জাতীয় দল - তাবিথ আউয়াল
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শক্তিশালী পাইপলাইন পাবে জাতীয় দল - তাবিথ আউয়াল

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৫

featured Image
শক্তিশালী পাইপলাইন পাবে জাতীয় দল
- তাবিথ আউয়াল 
 
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় চ্যাম্পিনশিপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে জেলাপর্যায় থেকে অনেক ফুটবলার উঠে আসবে, এতে জাতীয় দলের জন্য শক্তিশালী পাইপলাইন পাওয়ার প্রত্যাশ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। শনিবার বিকালে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়াম জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। 
 
সাংবাদিকদের তিনি বলেন, জাতীয় স্টেডিয়াম ৪বছর বন্ধ ছিলো, সেটা খুলে দেওয়া হয়েছে। আমাদের চেষ্টা ফুটবলকে এগিয়ে নেওয়া। আন্তঃজেলা ফুটবলের মাধ্যমে জেলা লীগ শক্তিশালি হবে, আল্টিমেটলি আমাদের ডমেস্টিক লীগ শক্তিশালী হবে। এই লীগ গুলো থেকে কিছু না কিছু খেলোয়ার বাইরে চান্স পায় সে চেষ্টা থাকবে। জাতীয় দলকে শক্তিশালী করার জন্য এ টুর্নামেন্ট থেকে একটি জোরালো পাইপলাইন আমরা পাবো।
 
তিনি আরো বলেন, ৫আগষ্টের পর বাংলাদেশের তরুণ প্রজন্মের একটা প্রত্যাশা ছিল আমরা পিছিয়ে থাকবো না, তারই একটি লক্ষণ হচ্ছে ফুটবলকে আমরা ঢেলে সাজাতে সক্ষম হয়েছি । ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত কমিটির উদ্যোগে ইন্টার ডিস্ট্রিক্ট হোম এন্ড অ্যাওয়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলা চালু হলো। আমরা চেষ্টা করবো বছরে একবার নয় কোন না কোন খেলার মাধ্যমে খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারে।
 
তিনি বলেন, খেলার কোয়ালিটি মেইনটেইনের জন্য অর্থনীতি একটি বড় বিষয়, আমরা প্রথমবারের মতো যে বাজেট নিয়ে এই টুর্নামেন্ট শুরু করেছি পরবর্তীতে সেটি আরো যেনো আরো বাড়ানো হয়। আমরা বিশ্বাস করি এবার যদি টুর্নামেন্টে ভালোভাবে হয় তাহলে আমরা ভবিষ্যতে আরো ভালো ভালো স্পন্সর পাবো। আমরা সব ভাবে ভালোভাবে একটি খেলার মান ধরে রাখতে পারি কিনা সে চেষ্টা করা হচ্ছে। 
 
বিভিন্ন সংকটের কথা উল্লেখ্য করে বাফুফে সভাপতি বলেন, আমাদের অবকাঠামোগত ঘাটতি রয়েছে , আমাদের সবগুলো কাঠামো টপ মানের খেলার জন্য উপযুক্ত নয় পুরো বাংলাদেশে, দুই একটি স্টেডিয়াম ছাড়া। এই অবকাঠামোগুলো ঠিক করা কিংবা নতুন করে তৈরি করার প্রচেষ্টা থাকবে। অনেক স্টেডিয়ামে ফ্ল্যাডলাইট নেই, এতে ডে-লাইটে খেলা শেষ করতে হচ্ছে। এসব বিষয়ে আমাদের প্রচেষ্টা থাকবে। 
 
মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত