আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শহরের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পাবে: পৌর প্রশাসক

মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব বলেছেন, “ফুটপাত দখলমুক্ত রাখতে পারলে শহরের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পাবে। ইতোমধ্যে আমাদের প্রধান সড়কের রাস্তার কাজ চলছে। পাশের রাস্তার কাজ আমরা শেষ করেছি। আগামী শনিবার সেটি খুলে দেওয়া হবে। এরপর অপর পাশের রাস্তার কাজ শুরু করব। পুরো রাস্তার কাজ শেষ হলে এবং শহরের প্রধান সড়কগুলোর ফুটপাত দখলমুক্ত রাখতে পারলে শহরের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে।”

গতকাল বুধবার দুপুরে শহরের খালইস্ট, কাচারি সহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব। এ সময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

মৌসুমী মাহবুব বলেন, মুন্সীগঞ্জ পৌরসভায় ফুটপাতগুলো দখল হয়ে গিয়েছিল। যারা ফুটপাত দখল করে বসেন, তাদের অনেকেই যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলে রাস্তাঘাট নোংরা করেন। আমরা ফুটপাতগুলো দখলমুক্ত করব। এ বিষয়ে হকার সমিতি ও বাজার সমিতির সঙ্গে আমরা ইতোমধ্যে বসেছি। তাদের পুনর্বাসনের ব্যবস্থা জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে।

এ ছাড়া ভাসমান দোকানগুলো, অর্থাৎ যারা ভ্যান বা ডালি নিয়ে ফুটপাতে বসেন, তাদের আমরা অনুরোধ করব, তারা যেন এখানে অবস্থান না করে লোকালয়ের বিভিন্ন স্থানে গিয়ে সবজি বা অন্যান্য সামগ্রী বিক্রি করেন। ফুটপাত আমাদের দখলমুক্ত রাখতে হবে। কারণ ফুটপাত দখলমুক্ত না থাকলে জনগণের চলাচলে সমস্যা হয়।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

শহরের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পাবে: পৌর প্রশাসক
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শহরের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পাবে: পৌর প্রশাসক

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব বলেছেন, “ফুটপাত দখলমুক্ত রাখতে পারলে শহরের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পাবে। ইতোমধ্যে আমাদের প্রধান সড়কের রাস্তার কাজ চলছে। পাশের রাস্তার কাজ আমরা শেষ করেছি। আগামী শনিবার সেটি খুলে দেওয়া হবে। এরপর অপর পাশের রাস্তার কাজ শুরু করব। পুরো রাস্তার কাজ শেষ হলে এবং শহরের প্রধান সড়কগুলোর ফুটপাত দখলমুক্ত রাখতে পারলে শহরের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে।”

গতকাল বুধবার দুপুরে শহরের খালইস্ট, কাচারি সহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব। এ সময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

মৌসুমী মাহবুব বলেন, মুন্সীগঞ্জ পৌরসভায় ফুটপাতগুলো দখল হয়ে গিয়েছিল। যারা ফুটপাত দখল করে বসেন, তাদের অনেকেই যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলে রাস্তাঘাট নোংরা করেন। আমরা ফুটপাতগুলো দখলমুক্ত করব। এ বিষয়ে হকার সমিতি ও বাজার সমিতির সঙ্গে আমরা ইতোমধ্যে বসেছি। তাদের পুনর্বাসনের ব্যবস্থা জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে।

এ ছাড়া ভাসমান দোকানগুলো, অর্থাৎ যারা ভ্যান বা ডালি নিয়ে ফুটপাতে বসেন, তাদের আমরা অনুরোধ করব, তারা যেন এখানে অবস্থান না করে লোকালয়ের বিভিন্ন স্থানে গিয়ে সবজি বা অন্যান্য সামগ্রী বিক্রি করেন। ফুটপাত আমাদের দখলমুক্ত রাখতে হবে। কারণ ফুটপাত দখলমুক্ত না থাকলে জনগণের চলাচলে সমস্যা হয়।”

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত