শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পর্যবেক্ষণে প্রতিমা তৈরির কারখানা পরিদর্শন
নির্মাণাধীন ২২টি প্রতিমা ঘুরে দেখলেন জেলা প্রশাসক
▫️ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দিকনির্দেশনা
মুন্সীগঞ্জের সময় রিপোর্ট
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রস্তুতি পর্যবেক্ষণে প্রতিমা তৈরির কারখানা পরিদর্শন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার নগর কসবা এলাকায় মানিক পালের প্রতিমা তৈরির কারখানা পরিদর্শন যান তিনি। এ সময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী নির্মাণাধীন ২২টি প্রতিমা ঘুরে দেখেন এবং আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দকে জানিয়েছেন, আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।
পাশাপাশি তিনি মুন্সীগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের ঐতিহ্যকে সমুন্নত রেখে শারদীয় দুর্গোৎসব সকলের অংশগ্রহণে আনন্দময় ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

মতামত