মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার তন্তর ইউনিয়নের রুশদি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান এবং সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
তন্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হৃদয় মিয়ার সভাপতিত্বে এবং তন্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরিফুল হক মনুর সঞ্চালনায় শ্রীনগর উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি শেখ মো. আব্দুল্লাহ নিজে দোয়া মুনাজাত পরিচালনা করেন। তিনি দোয়া মাগফেরাত ও সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসেবে দেশের জন্য সেবা করতে পারেন সে কামনা করেন।
মতামত