আপডেট : শনিবার, ০১ আগস্ট ২০২৬

শ্রীনগরে মারধর ও ‘চায়না দোয়াইর’ ছিনতাই

থানায় অভিযোগ, ঘটনার  তদন্ত শুরু করোছে পুলিশ 
 
মুন্সীগঞ্জের শ্রীনগরে পিকআপের গতিরোধ করে মালিককে মারধর এবং ‘চায়না দোয়াইর’ ছিনিয়ে নেওয়ার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার এ তদন্ত কার্যক্রম শুরু করা হয়। বৃহস্পতিবার রাতে চায়না দোয়াইর কারখানার মালিক ও ভাগ্যকুল জনতা টেইলার্সের কর্ণধার আমির হোসেন বাদী হয়ে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন।
 
বুধবার সকাল ৬ টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার মহসিন নামের এক ব্যবসায়ী ভাগ্যকুল ওয়াপদা সংলগ্ন জনতা কুটির শিল্প অ্যান্ড ওয়ার্কশপ থেকে ক্রয়কৃত ১০ বস্তা চায়না দোয়াইর জাল পিকআপে নেওয়ার সময়  শ্রীনগর-দোহার আন্তঃসড়কের রাঢ়ীখাল ইউনিয়নের রাঢ়ীখাল মিশনের সামনে 
মোটরসাইকেলে আসা ৪-৫ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে।এ সময় কয়কীর্ত্তন এলাকার সৌরভ (২৫) ও দামলা এলাকার রাসেলসহ (২৪) অজ্ঞাত আরও কয়েকজন কাঠের লাঠি দিয়ে ব্যবসায়ী মহসিনকে এলোপাতাড়িভাবে পিটিয়ে আহত করে। পরে মহসিন প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে গেলে দুর্বৃত্তরা পিকআপ থেকে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ৪ বস্তা চায়না দোয়াই ছিনিয়ে নিয়ে চলে যায়। এ ঘটনায় আহত মহসিন সোনারগাঁও  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে থানায় অভিযোগ দাখিল করে।
 
এ বিষয়ে শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

শ্রীনগরে মারধর ও ‘চায়না দোয়াইর’ ছিনতাই
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

শ্রীনগরে মারধর ও ‘চায়না দোয়াইর’ ছিনতাই

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত