পরিবেশ পরিবর্তন এবং অপরিকল্পিত নগরায়নের কারণে মুন্সীগঞ্জের শ্রীনগরে পরিচিত লতানো গাছ লজ্জাবতী এখন প্রায় বিলুপ্তির পথে। সাধারণত রাস্তার পাশে বা বাড়ির উঠোনে সহজেই এই গাছ দেখা যেত। কিন্তু এখন শুধু ঝোপ-জঙ্গলে মাঝেমধ্যে লজ্জাবতীর দেখা মেলে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদ ও স্থানীয়রা।
লজ্জাবতী গাছ তার বিশেষ বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এর পাতা স্পর্শ করলেই মুহূর্তের মধ্যে গুটিয়ে যায়। এই বিশেষ গুণ ছাড়াও, গাছটির ঔষধি গুণও রয়েছে। আয়ুর্বেদিক চিকিৎসায় এটি বিভিন্ন চর্মরোগ, ডায়াবেটিস এবং ক্ষত সারানোর জন্য ব্যবহৃত হয়।
স্থানীয়দের মতে, গত কয়েক দশক ধরে জেলার শ্রীনগর উপজেলা জুড়ে নগরায়ন বেড়েছে। রাস্তা প্রশস্ত করা, নতুন বাড়ি তৈরি এবং ফসলি জমি ভরাট করার কারণে লজ্জাবতী গাছের প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে। এর ফলে অনেক গুরুত্বপূর্ণ উদ্ভিদের মতোই লজ্জাবতী গাছও তার অস্তিত্ব হারাচ্ছে।
এ বিষয়ে শ্রীনগর উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো. সেলিম খান বলেন, শুধু লজ্জাবতী গাছ নয়। একই সঙ্গে আরও অনেক দেশীয় প্রজাতির গাছপালাও সংকটের মুখে পড়েছে। তিনি মনে করেন, এই ধরনের উদ্ভিদ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং পরিকল্পিত বনায়ন জরুরি। তা না হলে প্রকৃতি থেকে অনেক মূল্যবান সম্পদ চিরতরে হারিয়ে যাবে।#

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৫

মতামত