আপডেট : সোমবার, ১৬ জুন ২০২৫

সংযোগ সড়কের অভাবে অচল ২০ কোটি টাকার সেতু

সংযোগ সড়কের অভাবে মুন্সীগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২টি সেতু অচল পড়ে আছে। সদর উপজেলার চরাঞ্চলের পাঁচ ইউনিয়নের প্রবেশদ্বার মুন্সীরহাট ও হামিদপুরে খালের ওপর পুরানো দু’টি বেইলী সেতু ঝুঁকিপূর্ণ হওয়ায় ২০২৩ সালে নতুন আরসিসি সেতু নির্মানের কাজ শুরু হয়। প্রকল্পের মেয়াদ অনুযায়ী ২০২৫ সালের জুন মাসের আগেই সেতুর নির্মান কাজ শেষ করে সড়ক ও জনপদ বিভাগ। তবে পুরানো সেতুর পাশে নতুন সেতুর নির্মান কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় চালু হয়নি সেতু দু’টি। সংযোগ সড়কের জন্য সেতু নির্মানের পূর্বে ভ‚মি অধিগ্রহন না করায় এই জটিলতা দেখা দিয়েছে। সেতুতে উঠতে নামতে সংযোগ সড়কের স্থানে বাড়িঘর ও দোকানপাট রয়েছে। এসব ভ‚মি মালিকররা ন্যায্য মূল্যের দাবীতে ছাড়ছে না তাদের অধিকার। ফলে এখনো পুরানো জরাজীর্ণ বেইলী সেতু দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত করছে পাঁচ ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ।
সরকারী হরগঙ্গা কলেজের একাদশ শেণির ছাত্রী সুমাইয়া আক্তার বলেন, এই প্রথম দেখলাম সেতুতে ওঠার দুই পাশে রাস্তা না বানিয়ে সেতু বানিয়ে ফেলতে। ভাঙ্গা সেতু দিয়ে যাওয়া-আসা করতে আমাদের অনেক ভয় করে।সঠিক পরিকল্পনার অভাবে সরকারের এতা অর্থ ব্যয় করে সেতু দুইটি চালু করা যাচ্ছে না। এর জন্য কর্তৃপক্ষের যথেষ্ট গাফিলতি রয়েছে।
ব্যাটারি চালিত অটোরিকশা চালক ইউসুফ বেপারী আক্ষেপের সুরে বলেন, এত টাকা খরচ করে ঘরবাড়ি দোকানপাটের উপর দিয়ে ব্রিজ বানিয়ে লাভ কি। রাস্তা বানাইলো না। আমরা যেতে পারিনা। এখন পর্যন্ত আমরা ভাঙ্গা ব্রিজ দিয়ে চলতাছি।
মুন্সীরহাট বাজারের স্যানেটারী ব্যবসায়ী হাসান বাবুল বলেন, আগের জরাজীর্ণ সেতু ভেঙে সেই স্থানে নতুন সেতু নির্মান করলে ভালো হতো। সরকারী খাস জমিতে সেতু নির্মান করলে এতদিনে সেতু দুইটি চালু হয়ে যেত। আর সরকারের ভ‚মি অধিগ্রহন ব্যয় বেচে যেত। যদি নকশা জটিলতার কারণে পুরানো সেতুর পাশে নতুন সেতু নির্মাণে এতোই প্রয়োজন পড়তো তাহলে এতদিনে কেন ভুমি অধিগ্রহন পত্রিয়া শেষ হলো না। আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যত দ্রæত সম্ভব এই পাঁচটা ইউনিয়নের গাড়ি যাতায়াতের গুরুত্বপূর্ণ সেতু দুইটি চালু করার ব্যবস্থা করা হোক।
ভ‚মি মালিকদের অভিযোগ তাদের ক্রয়কৃত সম্পত্তি গুলো অধিগ্রহনের প্রক্রিয়া সেতু নির্মানের পূর্বে শুরু না করে প্রতারণা করেছেন কর্তৃপক্ষ। তাদের দাবী সরকারী প্রক্রিয়া মেনে তাদের উচ্ছেদ করা হোক।
ভ‚মি মালিক ইমন আহম্মেদ বলেন, আমরা কি সরকারি জায়গায় থাকছি। আমরা জায়গা কিনে নিয়েছি। ব্রিজের পাশে সরকারি খাস জায়গা থাকা সত্তে¡ও ব্রিজ মালিকানা জায়গায় উপর দিয়ে কেন উঠালো এটা আমরা সাধারণ মানুষ এবং মালিকরা বুঝতেছিনা। কারণ সরকারি খাস জমির উপর দিয়ে যদি ব্রিজগুলো উঠাতো তাহলে সরকারের কোটি কোটি টাকা বেঁচে যেত। আর আমদেরও বাপ-দাদার ভিটা মাটি ছাড়তে হতো না।’
অপর ভ‚মি মালিক নাজমুল কবির সুরুজ বলেন, সরকার যদি দ্রæত আমাদের মালিকদের টাকা পয়সা বুঝিয়ে দেয় তাহলে তো আমরা জায়গা ছেড়ে দেই।এখন মালিকরা টাকা না পেলে তো জায়গা ছাড়বে না।
ভ‚মি মালিক কৃষক কাশেম আলী মোল্লা বলেন, আমার দুই ভাই নিবন্ধন করে আসছে। আমি নিবন্ধন করি নাই। নিবন্ধন করি নাই কারণ আমি ন্যায্য মূল্য পাই নাই৷ আমার ৩টা ঘরের দাম ঠিক মেতা ধরে নাই।’ আমাগো নোটিশ দিচ্ছে মাত্র চার-পাঁচ দিন হয়। নোটিশে লেখা আছে মাত্র ৬ লক্ষ টাকা। আমাগো ঘরবাড়ি তুলতে খরচ হইছে চৌদ্দ লক্ষ টাকা। ৬ লক্ষ টাকা আমাদের ন্যায্য মূল্য হয় নাই।
ভ‚মি মালিক কৃষক কাশেম আলীর স্ত্রী বলেন, ব্রিজ হওয়ার ফলে এলাকাবাসী সবার উপকারী হয়েছে কিন্তু আমাদের উপকার হয় নাই। রাস্তাটা কিন্তু পাশের ব্রিজ দিয়ে নিতে পারতো। আমাদের বাড়ির উপর দিয়ে নিয়া আমাদের সহায় সম্বল সব শেষ করে দিল। আমরা এখন পর্যন্ত ন্যায্য কোন মূল্য পাই নাই। ন্যায্য মূল্য না পাওয়ার কারণে আমরা বাড়ি ঘর ভাঙতে পারতাছি না। আমরা খুব ভোগান্তির মধ্যে আছি।
এ প্রসঙ্গে সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুস হোসেন সানি জানিয়েছেন, একটি প্রকল্প মাধ্যমে মুন্সিগঞ্জের প্রায় ৪৮টি ব্রিজ নির্মাণ চলছে। তার মধ্যে দু’টি ব্রিজ হচ্ছে। বাইদ্দা বাড়ি এক ও বাইদ্দা বাড়ি দুই সেতু। সেতু ২ টির মূল স্ট্রাকচার কমপ্লিট হয়েছে। শুধুমাত্র দুই সাইডের এপ্রোচ অংশের কাজ বাকি রয়েছে। প্রকল্পটির ভ‚মি গ্রহণের জন্য অপেক্ষা করা হচ্ছে। যদিও ভুমি অধিগ্রহন প্রক্রিয়াটি শুরু করা হয়েছিলো ২০২২ সালে। প্রকল্পটির ভ‚মি গ্রহণের জন্য অপেক্সা চলছে। আট ধারায় নোটিশ জারি হয়ে গেছে। সামনে দখল হস্তান্তর কাজ শেষে মূল কাজ শুরু করবেন। প্রকল্পের মেয়াদ জুন পর্যন্ত রয়েছে। তবে সেতুর কাজ শেষ হলেও জমি বুঝে না পাওয়ায় প্রকল্পের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করা হয়েছে। প্রকল্পের মেয়াদ বর্ধনের জন্য যথাযথ পক্রিয়া অনুমোদনের জন্য অপক্ষেমান রয়েছে।
উপজেলা প্রকৌশলী অফিস সূত্র জানায়, ’জরাজীর্ণ ও অপ্রশস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলী সেতু আরসিসি সেতু প্রতিস্থাপন প্রকল্প’ (ঢাকা জোন) এর আওতায় প্রকল্পটির কার্যাদেশ হয় ২০২৩ সালের পহেলা জানুয়ারী। ২৮.২৫ মিটার দৈর্ঘ্য ও ৮.২৫ মিটার প্রস্থের বাইদ্দাবাড়ি সেতু এক ও ৫০.১২ মিটার দৈর্ঘ্য ১০.২৫ মিটার প্রস্থ বাইদ্দা বাড়ির সেতু দুই এর নির্মান ব্যয় ধরা হয়েছিলো ১৯ কোটি ৭২ লাখ টাকা। এখন পর্যন্ত প্রকল্পটির ৯৫% কাজ শেষ করতে ব্যয় হয়েছে ১৮ কোটি ৭৪ লাখ টাকা।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সংযোগ সড়কের অভাবে অচল ২০ কোটি টাকার সেতু
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সংযোগ সড়কের অভাবে অচল ২০ কোটি টাকার সেতু

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত