আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সংস্কারের অভাবে জেলার ৭৫টি হাটবাজার শোচণীয় অবস্থায়

সংস্কার ও উন্নয়নের অভাবে মুন্সীগঞ্জের ছয়টি উপজেলার হাটবাজার গুলো শোচণীয় হয়ে পড়েছে। ফেলে ক্রেতা বিক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নানা সঙ্কটের মধ্যেও ব্যবসায়ীরা নিয়মিত টোল দিতে বাধ্য হচ্ছে। আবার ক্ষেত্র বিশেষ নির্ধারিত অঙ্কের চেয়ে বেশী টোল আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা প্রশাসনের হিসেবে জেলা সদর, টঙ্গীবাড়ি, লৌহজং, শ্রীনগর, সিরাজদিখান ও গজারিয়া উপজেলায় মোট
৭৫টি হাটবাজার রয়েছে। এছাড়া বিভিন্ন সড়কের পাশে বা চৌরাস্তা গুলোতে নতুন নতুন হাটবাজার মিলেছে। প্রতিবছর জেলার ৭৫টি হাটবাজর থেকে লাখ লাখ টাকা রাজস্ব আদায় হয়। কিন্তু বাজার গুলোর যথাযথ সংস্কার ও উন্নয়নের প্রতি সংশ্লিষ্ট প্রশাসনের কোন নজর নেই। অধিকাংশ হাটবাজার গুলোতে স্থান সঙ্কট এখন প্রকট হয়ে দাড়িয়েছে। প্রতিনিয়ত ক্ষুদ্র ব্যবসায়ীদেও সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। স্থান সঙ্কট থাকায় বিক্রেতারা বাজার সংলগ্ন এবং কোলাহল মুখর এলাকায় সড়ক, পথ গুলোতে পসরা সাজিয়ে ব্যবসা করে যাচ্ছে।

জানা গেছে, অবৈধ দখল ও অপরিকল্পিত ভাবে লীজ দেওয়ার কারনে জেলার হাটবাজার গুলোতে স্থান সঙ্কট দেখা দিয়েছে। অবৈধ দখলে থাকা সরকারি জায়গায় কেউ ইমারত নির্মান করে, কেউ টিনের ঘর তৈরী করে দিনের পর দিন চুটিয়ে ব্যবসা করে যাচ্ছেন। বর্তমানে জেলার ৭৫টি হাটবাজারেই স্থান সঙ্কটসহ অপরিস্কার, অপরিচ্ছন্ন ও খানাখন্দকে বেহাল অবস্থা বিরাজ করছে। এর মধ্যে গত কয়েক বছরের মধ্যে জেলার ব্যবসা-বানিজ্যের চিত্র পাল্টে গেছে।
হাটবাজার গুলোতে স্থান সঙ্কট, অল্প পূজিসহ একাধিক কারনে বর্তমানে ভাসমান ব্যবসায়ীর সংখ্যা বহুগুন বৃদ্ধি পেয়েছে। এক সময় যে খাদ্যদ্রব্য গুলো নিদিষ্ট্র হাটবাজার ছাড়া পাওয়া যেতো না, তা এখন ঘর থেকে বের হলেওই ক্রয় করতে পারছে মানুষজন। ভাসমান বিক্রেতারা এখন ভ্যানগাড়ী নিয়ে শাক-সবজি, তরিতরকারি ও অন্যান্য খাদ্যদ্রব্য সড়কের পাশে পসরা সাজিয়ে বিক্রি করছে।

জেলা প্রশাসনের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, জেলার ৬টি উপজেলায় থাকা ৭৫টি হাটবাজার সরকারি ভাবে ইজারা দেওয়া হয়। ইজারা দেওয়ার শর্তাবলীতে রক্ষনাবেক্ষনের দায়িত্ব সংশ্লিষ্ট ইজারাদার দেখভাল করে থাকে। ওই কর্মকর্তা আরও জানান, ইজারাদার শর্তাবলী সঠিক ভাবে পালন করছে কি-না বা প্রয়োজনীয় সংস্কার কাজ করছে তা খতিয়ে দেখা হবে। তাই
বিষয়টি উপজেলার ইউএনওদের জানিয়ে প্রয়োজণীয় ব্যবস্থা নিতে তাগিদ দেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সংস্কারের অভাবে জেলার ৭৫টি হাটবাজার শোচণীয় অবস্থায়
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সংস্কারের অভাবে জেলার ৭৫টি হাটবাজার শোচণীয় অবস্থায়

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সংস্কার ও উন্নয়নের অভাবে মুন্সীগঞ্জের ছয়টি উপজেলার হাটবাজার গুলো শোচণীয় হয়ে পড়েছে। ফেলে ক্রেতা বিক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নানা সঙ্কটের মধ্যেও ব্যবসায়ীরা নিয়মিত টোল দিতে বাধ্য হচ্ছে। আবার ক্ষেত্র বিশেষ নির্ধারিত অঙ্কের চেয়ে বেশী টোল আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা প্রশাসনের হিসেবে জেলা সদর, টঙ্গীবাড়ি, লৌহজং, শ্রীনগর, সিরাজদিখান ও গজারিয়া উপজেলায় মোট
৭৫টি হাটবাজার রয়েছে। এছাড়া বিভিন্ন সড়কের পাশে বা চৌরাস্তা গুলোতে নতুন নতুন হাটবাজার মিলেছে। প্রতিবছর জেলার ৭৫টি হাটবাজর থেকে লাখ লাখ টাকা রাজস্ব আদায় হয়। কিন্তু বাজার গুলোর যথাযথ সংস্কার ও উন্নয়নের প্রতি সংশ্লিষ্ট প্রশাসনের কোন নজর নেই। অধিকাংশ হাটবাজার গুলোতে স্থান সঙ্কট এখন প্রকট হয়ে দাড়িয়েছে। প্রতিনিয়ত ক্ষুদ্র ব্যবসায়ীদেও সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। স্থান সঙ্কট থাকায় বিক্রেতারা বাজার সংলগ্ন এবং কোলাহল মুখর এলাকায় সড়ক, পথ গুলোতে পসরা সাজিয়ে ব্যবসা করে যাচ্ছে।

জানা গেছে, অবৈধ দখল ও অপরিকল্পিত ভাবে লীজ দেওয়ার কারনে জেলার হাটবাজার গুলোতে স্থান সঙ্কট দেখা দিয়েছে। অবৈধ দখলে থাকা সরকারি জায়গায় কেউ ইমারত নির্মান করে, কেউ টিনের ঘর তৈরী করে দিনের পর দিন চুটিয়ে ব্যবসা করে যাচ্ছেন। বর্তমানে জেলার ৭৫টি হাটবাজারেই স্থান সঙ্কটসহ অপরিস্কার, অপরিচ্ছন্ন ও খানাখন্দকে বেহাল অবস্থা বিরাজ করছে। এর মধ্যে গত কয়েক বছরের মধ্যে জেলার ব্যবসা-বানিজ্যের চিত্র পাল্টে গেছে।
হাটবাজার গুলোতে স্থান সঙ্কট, অল্প পূজিসহ একাধিক কারনে বর্তমানে ভাসমান ব্যবসায়ীর সংখ্যা বহুগুন বৃদ্ধি পেয়েছে। এক সময় যে খাদ্যদ্রব্য গুলো নিদিষ্ট্র হাটবাজার ছাড়া পাওয়া যেতো না, তা এখন ঘর থেকে বের হলেওই ক্রয় করতে পারছে মানুষজন। ভাসমান বিক্রেতারা এখন ভ্যানগাড়ী নিয়ে শাক-সবজি, তরিতরকারি ও অন্যান্য খাদ্যদ্রব্য সড়কের পাশে পসরা সাজিয়ে বিক্রি করছে।

জেলা প্রশাসনের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, জেলার ৬টি উপজেলায় থাকা ৭৫টি হাটবাজার সরকারি ভাবে ইজারা দেওয়া হয়। ইজারা দেওয়ার শর্তাবলীতে রক্ষনাবেক্ষনের দায়িত্ব সংশ্লিষ্ট ইজারাদার দেখভাল করে থাকে। ওই কর্মকর্তা আরও জানান, ইজারাদার শর্তাবলী সঠিক ভাবে পালন করছে কি-না বা প্রয়োজনীয় সংস্কার কাজ করছে তা খতিয়ে দেখা হবে। তাই
বিষয়টি উপজেলার ইউএনওদের জানিয়ে প্রয়োজণীয় ব্যবস্থা নিতে তাগিদ দেওয়া হবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত