আপডেট : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সচিবের মতবিনিময় সভায় নাস্তার নামে চাঁদা, ক্লাস্টার কার্যক্রমেও অর্থ আদায়ের অভিযোগ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সরকারি সফর উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় আপ্যায়নের খরচের কথা বলে মুন্সীগঞ্জ সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। একই সঙ্গে জেলার বিভিন্ন উপজেলায় ক্লাস্টার কার্যক্রম পরিচালনার নামেও প্রধান শিক্ষকদের কাছ থেকে নির্ধারিত হারে অর্থ নেওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক শিক্ষক।
 
অভিযোগে জানা গেছে, বুধবার (৮ জুলাই) সকাল ৯টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার পিটিআই স্কুলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ এবং এফএলএল (FLL) কার্যক্রম বিষয়ে সদর উপজেলার প্রাথমিক শিক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উপজেলার প্রায় ১১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
 
সভায় অংশ নেওয়া একাধিক প্রধান শিক্ষক অভিযোগ করেন, সচিবের আপ্যায়নের জন্য অংশগ্রহণকারী প্রত্যেক প্রধান শিক্ষকের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হয়। কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ এবং বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল হক শিকদারের নেতৃত্বে এই অর্থ সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
 
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রধান শিক্ষক বলেন, “সচিব মহোদয়ের এটি সরকারি সফর। তাঁর সফরের সব ব্যয় সরকারি তহবিল থেকেই হওয়ার কথা। সেখানে আমাদের কাছ থেকে আপ্যায়নের খরচ নেওয়া কতটা যৌক্তিক?”
 
আরেকজন প্রধান শিক্ষক বলেন, “চাকরির নিরাপত্তার কারণে অনেকেই মুখ খুলতে চান না। কিন্তু একটি সরকারি মতবিনিময় সভার ব্যয় কেন শিক্ষকদের বহন করতে হবে—এ প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না।”
 
শুধু সচিবের সফরই নয়, জেলার বিভিন্ন উপজেলায় শিক্ষার মানোন্নয়নবিষয়ক ক্লাস্টার কার্যক্রম পরিচালনার নামেও প্রধান শিক্ষকদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, কোথাও একজন প্রধান শিক্ষকের কাছ থেকে ১ হাজার টাকা, কোথাও ২ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। একটি ক্লাস্টারে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত সংগ্রহ করা হচ্ছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে সিরাজদিখান, সদর ও শ্রীনগর উপজেলায় এভাবে অর্থ সংগ্রহের অভিযোগ পাওয়া গেছে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রধান শিক্ষক বলেন, “শিক্ষার মানোন্নয়নের জন্য সরকার বরাদ্দ দেয়। তাহলে সেই কার্যক্রম পরিচালনার জন্য আমাদের কাছ থেকেই কেন টাকা নেওয়া হবে? এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
 
তবে অভিযোগের বিষয়ে চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ অর্থ সংগ্রহের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, “আমরা উপজেলা শিক্ষা কর্মকর্তার (টিও) নির্দেশে টাকা তুলেছি। সচিব মহোদয়ের আপ্যায়ন, ঢাকায় শিক্ষা মেলা এবং একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিদায় অনুষ্ঠানের খরচ মেটানোর জন্য সভার সিদ্ধান্ত অনুযায়ী এই টাকা সংগ্রহ করা হয়েছে। আমি একা নয়, ছয়টি ক্লাস্টারের মোট ১২ জন প্রধান শিক্ষক এ দায়িত্ব পালন করছি।”
 
অভিযোগের বিষয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, “এ বিষয়ে আমার কিছু জানা নেই।”
 
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, “সচিব মহোদয় বাড়ি থেকে নাস্তা করে এসেছেন। এ ধরনের কোনো চাঁদা তোলার বিষয়ে আমি অবগত নই। ক্লাস্টারের অর্থ সংগ্রহের বিষয়েও আমার জানা নেই।”
 
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্লাহ জানান, এটা সরকারি সফর। কোন বিষয়ে চাঁদা আদায়ের বিষয়ে আমার জানা নেই। 
 
এ ঘটনায় শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের প্রশ্ন, সরকারি সফরে আগত একজন সচিবের আপ্যায়নের ব্যয় কিংবা সরকারি শিক্ষা কার্যক্রম পরিচালনার খরচ প্রধান শিক্ষকদের কাছ থেকে কেন নেওয়া হবে, যখন এসব খাতে সরকারি বরাদ্দ রয়েছে?
 
অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল ও ভুক্তভোগী শিক্ষকরা।
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সচিবের মতবিনিময় সভায় নাস্তার নামে চাঁদা, ক্লাস্টার কার্যক্রমেও অর্থ আদায়ের অভিযোগ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সচিবের মতবিনিময় সভায় নাস্তার নামে চাঁদা, ক্লাস্টার কার্যক্রমেও অর্থ আদায়ের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত