আপডেট : রোববার, ১১ অক্টোবর ২০২৬

সততা ও নিরপেক্ষতার সঙ্গে মাঠপর্যায়ে কাজ করতে হবে

 কর্মশালায় কামরুজ্জামান রতন এমপি বলেছেন

সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেছেন, দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় এনে পরিবারের গৃহকর্ত্রীর নামে মাসে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়ার পরিকল্পনা সরকারের। তাই সরকারের এ প্রকল্পের সুফল মানুষের কাছে পৌঁছে দিতে হলে সঠিক তথ্য সংগ্রহ ও নির্ভুল তালিকা তৈরি করতে হবে। এ জন্য মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারীদের সততা, নিরপেক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। শনিবার মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

শনিবার মুন্সীগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
সদর উপজেলা ও শহর সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন। এতে সভাপতিত্ব করেন
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ সহজ ও গতিশীল করতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের গুরুত্বসহকারে প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান অতিথি কামরুজ্জামান রতন এমপি বলেছেন, মাঠপর্যায়ে কাজ করার সময় দলমতনির্বিশেষে সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও দলগত কাজের মাধ্যমে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। দেশের উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

কামরুজ্জামান রতন এমপি বলেন, ফ্যামিলি কার্ডের তালিকা তৈরির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যসংগ্রহকারীরা সঠিকভাবে এ কাজ সম্পন্ন করতে পারলে রাষ্ট্রকে মেরামতের যে উদ্যোগ শুরু হয়েছে, তাতে বড় ভূমিকা রাখা সম্ভব হবে।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মসহ যাঁরা এ কর্মসূচির সঙ্গে যুক্ত হয়েছেন, তাঁদের প্রত্যেকের ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হয়েছে।

কামরুজ্জামান রতন এমপি বলেন, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হতে পারে। কেউ কেউ তথ্য দিতে সহযোগিতা করতে না-ও চাইতে পারেন। আবার অতীতে ফ্যামিলি কার্ড নিয়ে কারও মধ্যে নেতিবাচক মনোভাব থাকতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ভোটার পরিচয়পত্র যাচাই করে প্রতিটি তথ্য নির্ভুলভাবে লিপিবদ্ধ করতে হবে।

কর্মশালায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন

ফ্যামিলি কার্ড প্রকল্পে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, “ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ ও খাল খনন সরকারের সিগনেচার প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। কেউ সঠিকভাবে কাজ বাস্তবায়নে ব্যত্যয় ঘটালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” শনিবার মুন্সীগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক উপরোক্ত কথা বলেন।

প্রশিক্ষণ কর্মশালায় নারী অংশগ্রহণকারীদের উদ্দেশ্য করে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, “আপনাদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখে আমরা আনন্দিত। সরকার চায় নারীরা এগিয়ে আসুক, নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলুক এবং দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক। তিনি বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি পেলে দেশের জিডিপি ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা নিশ্চিত করার মাধ্যমে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারেও নারীরা অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সততা ও নিরপেক্ষতার সঙ্গে মাঠপর্যায়ে কাজ করতে হবে
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সততা ও নিরপেক্ষতার সঙ্গে মাঠপর্যায়ে কাজ করতে হবে

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত