আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত প্রেসক্লাবের সভাপতি

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে,মাত্র ৫২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মীর বাছির উদ্দিন জুয়েল। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মুন্সীগঞ্জের সাংবাদিক অঙ্গনে। দীর্ঘদিনের সতীর্থকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন সহকর্মী ও স্বজনরা। এদিকে তার মৃত্যুতে তার তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে মুন্সীগঞ্জ প্রেসক্লাব। 
 
রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। পরে রাত ১ টা ২৫ মিনিটের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর  হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাইহি রাজিউন)। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ শহর জামে মসজিদে অনুষ্ঠিত হয় মরহুমের প্রথম নামাজে জানাজা। এতে অংশ নেন স্থানীয় গণমাধ্যম কর্মী রাজনৈতিক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণী পেশার মানুষ। এরপর সহকর্মীদের কাঁধে চড়ে যান মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনের আপন ঠিকানায়। এ সময় মুন্সীগঞ্জ প্রেসক্লাব ও জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে  শ্রুদ্ধা নিবেদন করেন। 
 
পরে তাকে নেয়া হয় তার গ্রামের বাড়ি টঙ্গিবাড়ী উপজেলার বাহের পাড়া এলাকায়,সেখানেই মরহুমের দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয় স্থানীয় সামাজিক ও পারিবারিক কবরস্থানে।
 
এদিন দীর্ঘদিনের সহযোদ্ধা ও সহকর্মীকে হারিয়ে বাকরুদ্ধ ছিলেন অন্যান্য সহকর্মীরা। ফলে বিদায়ী যাত্রায় সতীর্থের জন্য দোয়া চেয়ে সকলেই জানিয়েছেন শোক ও সহমর্মিতা। 
 
মৃত্যু কালে তিনি, স্ত্রী ও আড়াই বছরের এক শিশু পুত্র সন্তান রেখে গেছেন। এছাড়া বেসরকারি মাছরাঙ্গা টিভি ও দৈনিক ইত্তেফাকের মুন্সীগঞ্জ প্রতিনিধি হিসেবে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি দায়িত্ব পালন করেছেন।
 
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি। তিনি জানান, সাংবাদিক পরিমন্ডলের যে শূন্যতা সৃষ্টি হয়েছে,তা পূরন হওয়ার নয়। ১৯৬২ সালে প্রেসক্লাব প্রতিষ্ঠার পর এই প্রথম দায়িত্ব পালনকালে প্রেসক্লাব সভাপতির মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
 
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলী
 
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোববার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল। তার বিদেহী আত্মার শান্তি ও মঙ্গল কামনায় মোনাজাতে দোয়া প্রার্থনা করা হয়। এরপর প্রেসক্লাব সভাপতি নিথর দেহের পাশে দাঁড়িয়ে শেষ বিদায়ে ফুল দিশে শ্রদ্ধা নিবেদন করেন  মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। 
 
জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শ্রুদ্ধা 
 
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোববার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল। তার মৃত্যুতে জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত প্রেসক্লাবের সভাপতি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত প্রেসক্লাবের সভাপতি

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত