মুন্সীগঞ্জে পার্লারের কথা উঠলেই এক নামে সবাই চেনে ড্রিমস বিউটি পার্লারকে। ছিমছাম থেকে ভারী কিংবা বিয়ের কনে সাজানোর ক্ষেত্রে এক বাক্যে নাম উঠে প্রতিষ্ঠানের প্রধান শাহানাজ আক্তার সিনথিয়া ও তার দলের।
সাজগোজের প্রতি ভালোবাসা থাকায় বিয়ের পর সিনথিয়া নিজেকে সাবলম্বী করতে বেছে নিয়েছেন পার্লারের কাজ। গৃহিণী হিসেবে ঘরের ভেতরেই নিজের পরিচয়কে বাঁধতে চাননি তিনি। উদ্যোক্তা জীবনে নিজের শক্তি হয়ে উঠেছিল সিনথিয়ার বিউটিফিকেশনের দক্ষতা। উদ্যেক্তা হিসেবে সফল হতে সম্পন্ন করেছেন বিউটিশিয়ান কোর্স (এনএসডিআই লেভেল ১.২.৩)।
শাহানাজ আক্তার সিনথিয়া বেড়ে উঠেছেন মুন্সীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের মাঠপাড়া এলাকায়। বাবা মুক্তিযোদ্ধা শাজাহান ঢালী ও মা সেফালী বেগমের পাঁচ সন্তানের মাঝে
তৃতীয় সন্তান তিনি। পড়াশোনায় ভালোই ছিলেন। এভিজিএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তিনি।
শাহানাজ আক্তার সিনথিয়ার এ কথাগুলো দুই কথায় লিখলেও কঠিন সময় পারি দিতে হয়েছে তাকে। মফস্বল থেকে ইচ্ছা শক্তির মাধ্যমে সফল উদ্যোক্তা হয়েছেন সিনথিয়া। তার উদ্যোক্তা হওয়ার গল্পটা মোটেও সহজ ছিলো না। বাধা হয়ে দাঁড়িয়েছিল সমাজ ও তাঁর পরিবার। সবরকম বাধা পেরিয়ে হয়ে উঠেছেন একজন সফল নারী উদ্যোক্তা। অনেক ঝামেলা ও অপমান সহ্য করেও থমকে যাননি তিনি।
কতটা কঠিন ছিলো তার সফল নারী উদ্যোক্তা হয়ে উঠার গল্প তার সেই সফলতার গল্প বলেন দৈনিক মুন্সীগঞ্জের সময়কে। তিনি বলেন, ২০০৫ সালে পরিবার যখন আমাকে বিয়ে দেয় তখন আমার বয়স ১৫। নিজেকে বোঝার আগেই দুই কন্যা সন্তানের মা হয়েছি। কিছু না বুঝে আমার পরিবার প্রবাসী ছেলের কাছে বিয়ে দেওয়ায় অনেক সমস্যায় পরতে হয়েছে। তারপরও কোন বাধা আমাকে আটকাতে পারেনি। শুরু থেকেই পরিবারের অবাধ্য হয়ে কাজ শুরু করি। নিজের কিছু জমানো টাকা নিয়ে দিনরাত কঠোর পরিশ্রম করে দার করিয়েছি নিজের প্রতিষ্ঠান ড্রিমস বিউটি পার্লার। এতে আমার পরিবার আমাকে কোন ধরনের সাহায্যে করেনি। বিভিন্ন এনজিও থেকে অল্প কিছু টাকা লোন নিয়ে গুছাতে থাকি। নিজেকে একজন আন্তজার্তিক মানের বিউটিশিয়ান হওয়ার জন্য চেষ্টা করতে থাকি এবং অনেক পরিশ্রমের পর সফলও হই। বাংলাদেশ কারিগরি শিক্ষা থেকে বিউটিশিয়ান কোর্স (এনএসডিআই লেভেল ১.২.৩) সম্পন্ন করি। তারপর যখন প্রতিষ্ঠান বড় করার পরিকল্পনা করি তখন টাকার সংকটে পরি। বিভিন্ন ব্যাংক থেকে পার্লার ব্যবসার নামে লোন নিতে গেলে তারা এই ধরনের ব্যবসায় লেন দেন না বলে ফিরিয়ে দেন। তাতে অনেকটা হতাশ হয়ে পরি। একটি স্বায়ত্তশাসিত ব্যাংকের ম্যানাজারের পরামর্শে নারী উদ্যোক্তা হিসেবে লোন নেই ৫০ হাজার টাকা। সেই লোন সঠিকভাবে পরিশোধ করায় তারা আমাকে ১ লক্ষ টাকা লোন দেয়। পরে সবকিছু যেনো আমার কাছে সহজ হতে লাগলো। একজন ব্যবসায়ী হিসেবে পরিচিতির জন্য সরকারী যত নিয়ম আছে সব নিয়ম মেনে ব্যবসা পরিচালনা শুরু করি। সবকিছু যখন ভালই চলছিল ঠিক তখনই করোনা ভাইরাসের থাবা। সরকারি নির্দেশনায় সবকিছু বন্ধের ঘোষনা এলে বন্ধ রাখতে হয় ড্রিমস পার্লার। সারাদেশে যেন সব কিছু এলোমেলো হয়ে গেলো, দিনের পর দিন কাজ ছাড়া বসে ঘরে বসে থাকা, পার্লারের কর্মিদের বেতন যোগানো সবকিছু নিয়ে যেনো বিপদ পিছু ছাড়ছিলো না। এতে বিপাকে পরেন পরতে হয়আমাকে। হতে হয় অনেক ক্ষতির সম্মুখিন। তারপর আমার এক ছোট ভাইয়ের পরামর্শে আমার পার্লারের নামে ফেইসবুকে পেইজ ওপেন করি। তখন আমি কিছুই বুঝতামনা অনলাইন সম্পর্কে। শুরুতে অনেক কঠিন মনে হলেও এখন মনে হচ্ছে ঘড়ে বসে কাজ করার সব চাইতে বড় মাধ্যম অনলাইন। বাধ্য হয়ে পার্লারের পাশাপাশি বুটিকস ও হোমমেড খাবারের বিজনেস শুরু করি। নিজেকে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে সফল করার জন্য রাতের পর রাত নির্ঘুম কাটিয়েছি। এখন আমরা পার্লারের পাশাপাশি হোমমেড খাবার আচার, বিভিন্ন মসলা ও অন্যান্য খাবার বিক্রি করি। কাজগুলো গুছিয়ে নিতে পারছি অনলাইন মাধ্যম আছে বলে।
২০২২ সালে যখন আমার স্বামী মারা যায় তখন পুরো পরিবার আমার উপর নির্ভরশীল হয়ে পরে। আমি একা কাজ করে মেয়েদের পড়াশোনা, সংসারের যাবতীয় সব কিছু নিজেই সামলাতে পারছি। পাশাপাশি নিজেও পড়াশুনা করছি। আজ যদি নিজে কিছু না করতাম তাহলে আমার পরিবারের কি হতো। অভাবের এক অন্ধকার ছায়া লেগেই থাকতো। পরিবারের সব মেয়েদের উচিত নিজের উদ্যোগে এগিয়ে যাওয়া। এখন আমি আমার পরিচিত অনেক 'অসহায় মানুষের পাশে দাড়াতে পারি। অনেক মেয়েরা আমার কাছে কাজ শিখে, সফল হয়েছেও প্রতিষ্ঠানও দিয়েছে। ২০২২ সালে মূলত আমার কর্মযাত্রা শুরু হয়, আমি আমার পরিবারকে সচ্ছলতা আনার জন্যেই কাজ শুরু করি। এটাই আমার সফলতা। আজ আমি গর্ব করে বলতো পারি আমি একজন সফল নারী উদ্যোক্তা।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৫

মতামত