আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সাবেক এমপি ফয়সাল বিপ্লব ও সাগর ৫ দিনের রিমান্ডে

চব্বিশের ৪ আগস্ট মুন্সীগঞ্জে শহরে ছাত্র জনতার উপর আওয়ামী লীগ কর্মীদের গুলিতে তিনজন নিহত ও শতাধিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় গুলিবিদ্ধ বিএনপি কর্মী মঞ্জিল ফরাজী বাদী হয়ে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামী মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ফয়সাল বিপ্লব ও  সাবকে পৌর কাউন্সিলর সাজ্জাদ হোসেন সাগরকে জিজ্ঞাসাবাদ করতে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালত। 
 
বুধবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুনানী শেষে  মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 
 
এর আগে গত ২০ এপ্রিল তিনটি হত্যা মামলায় ধার্য্য তারিখে আদালতে হাজির করা হলে হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আসামী সাবেক এমপি ফয়সাল বিপ্লব ও সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন সাগরকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদনের শুননীর দিন ধার্য করেন। বুধবার রিমান্ড আবেদনের শুনানী শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
 
প্রসঙ্গত, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে বিএনপি কর্মী মোহাম্মদ মঞ্জিল (৫৩) গুলিবিদ্ধ হন। তার বাড়ি শহরের উত্তর ইসলামপুর এলাকায়। এ ঘটনায় ২০২৪ সালের গত ১ নভেম্বর গুলিবিদ্ধ মঞ্জিল বাদী হয়ে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লবকে প্রধান আসামি করে ১৪২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ১০০-১৫০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় সাবেক এমপি ফয়সাল বিপ্লব ও সাবেক পৌর কাউন্সিলর সাগরকে শোন অ্যারেস্ট দেখানো হয়।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. হালিম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, চব্বিশের ৪ আগষ্ট মুন্সীগঞ্জ শহরের ছাত্র জনতার ওপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ৩ জন নিহত ও শতাধিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় হত্যাসহ পৃথক ৫টি মামলায় সাবেক এমপি ফয়সাল বিপ্লবকে প্রধান আসামী করা হয়। তিনি মনে করেন, সরকারি কাজে সহযোগিতা করতে রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামীরা দায় স্বীকার করবেন।
 
আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমানউল্লাহ বলেন, এই মামলায় রুটিন ওয়ার্কের অংশ হিসেবে আদালত রিমান্ড মঞ্জুর করেছে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাবেক এমপি ফয়সাল বিপ্লব ও সাগর ৫ দিনের রিমান্ডে
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সাবেক এমপি ফয়সাল বিপ্লব ও সাগর ৫ দিনের রিমান্ডে

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image
চব্বিশের ৪ আগস্ট মুন্সীগঞ্জে শহরে ছাত্র জনতার উপর আওয়ামী লীগ কর্মীদের গুলিতে তিনজন নিহত ও শতাধিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় গুলিবিদ্ধ বিএনপি কর্মী মঞ্জিল ফরাজী বাদী হয়ে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামী মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ফয়সাল বিপ্লব ও  সাবকে পৌর কাউন্সিলর সাজ্জাদ হোসেন সাগরকে জিজ্ঞাসাবাদ করতে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালত। 
 
বুধবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুনানী শেষে  মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 
 
এর আগে গত ২০ এপ্রিল তিনটি হত্যা মামলায় ধার্য্য তারিখে আদালতে হাজির করা হলে হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আসামী সাবেক এমপি ফয়সাল বিপ্লব ও সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন সাগরকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদনের শুননীর দিন ধার্য করেন। বুধবার রিমান্ড আবেদনের শুনানী শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
 
প্রসঙ্গত, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে বিএনপি কর্মী মোহাম্মদ মঞ্জিল (৫৩) গুলিবিদ্ধ হন। তার বাড়ি শহরের উত্তর ইসলামপুর এলাকায়। এ ঘটনায় ২০২৪ সালের গত ১ নভেম্বর গুলিবিদ্ধ মঞ্জিল বাদী হয়ে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লবকে প্রধান আসামি করে ১৪২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ১০০-১৫০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় সাবেক এমপি ফয়সাল বিপ্লব ও সাবেক পৌর কাউন্সিলর সাগরকে শোন অ্যারেস্ট দেখানো হয়।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. হালিম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, চব্বিশের ৪ আগষ্ট মুন্সীগঞ্জ শহরের ছাত্র জনতার ওপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ৩ জন নিহত ও শতাধিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় হত্যাসহ পৃথক ৫টি মামলায় সাবেক এমপি ফয়সাল বিপ্লবকে প্রধান আসামী করা হয়। তিনি মনে করেন, সরকারি কাজে সহযোগিতা করতে রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামীরা দায় স্বীকার করবেন।
 
আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমানউল্লাহ বলেন, এই মামলায় রুটিন ওয়ার্কের অংশ হিসেবে আদালত রিমান্ড মঞ্জুর করেছে। 

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত