বর্জ্য সরাসরি নদীতে ফেলায় ও সিমেন্ট ফ্যাক্টরীর অ্যাশ, ডাইং এবং প্রিন্টিংসহ বিভিন্ন টেক্সটাইল মিলসের কেমিক্যাল মিশ্রিত তরল বিষাক্ত বর্জ্যে দূষিত হয়ে পড়েছে মুন্সীগঞ্জ শহর ঘেষাঁ ধলেশ্বরী নদীর টলটলে পানি। সঙ্গে জোয়ার ভাটায় যুক্ত হয়েছে ঢাকার বুড়িগঙ্গা ও নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর বিষাক্ত পানি। ইতিমধ্যে ধলেশ্বরী নদীর পানি দূষিত হয়ে নিকষ কালো রঙে রূপ নিয়েছে। এ অবস্থায় ঢাকার বুড়িগঙ্গা ও নারায়নগঞ্জের শীতলক্ষ্যা নদীর পর এবার মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী বিপন্ন হতে চলেছে। এ অবস্থায় পরিবেশ দূষনের প্রতিবাদে ও ধলেশ্বরী নদীকে বাচাঁতে মুন্সীগঞ্জে একাধিকবার মানববন্ধণ,স্মারকলিপি দাখিল করলেও পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যর্থ হচ্ছে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রশাসন। শহরের উপকন্ঠ মুক্তারপুর ও পশ্চিম মুক্তারপুরে স্থাপিত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক পক্ষ কোন কর্নপাতই না করেই কেমিক্যাল মিশ্রিত তরল বিষাক্ত বর্জ্য নদীতে ফেলা অব্যাহত রাখায় বিপন্ন হয়ে পড়েছে ধলেশ্বরী নদীর দুই তীরের প্রাকৃতিক পরিবেশ। তবে মুন্সীগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক সায়লা ফারজানা ২০১৯ সালের ৬ মে নদ-নদী ও খাল দখলের সঙ্গে যুক্ত শিল্পপ্রতিষ্ঠানসহ ৫০ জনের নাম উল্লেখ করে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ও উপ-পরিচালক বরাবর একটি চিঠি প্রেরণ করেন এবং মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহি কর্মকর্তাকে উচ্ছেদের লক্ষ্যে নোটিশ প্রদানপূর্বক প্রয়োজণীয় ব্যবস্থা নিতেও চিঠি দিয়েছিলেন।
ধলেশ্বরী নদীর তীর ঘুরে দেখা গেছে, শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় গড়ে উঠা টেক্সটাইল, ডাইং মিল ও সিমেন্ট তৈরির ফ্যাক্টরী গুলোর বিষাক্ত বর্জ্য নির্গমনের পরিবেশ বান্ধব কোন ব্যবস্থা নেই। ফ্যাক্টরী গুলোতে বর্জ্য পরিশোধিত ট্রিমেন্ট প্লান্ট না থাকার কারণে সরাসরি ওই বিষাক্ত বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। তাছাড়া সিমেন্ট ফ্যাক্টরীগুলোর অ্যাশ উড়ে সরাসরি নদীতে গিয়ে পড়ছে। সিমেন্ট ফ্যাক্টরীতে খোলা মেলাভাবে ক্লিংকার ও অ্যাশ জাহাজে লোড আনলোড করা হচ্ছে।
এছাড়া সিমেন্টের অ্যাশ উড়ে এসে ধলেশ্বরী নদীর তীরে শহরের হাটলক্ষীগঞ্জ, নয়াগাঁও, মীরেশ্বরাই, মুক্তারপুর, পশ্চিম মুক্তারপুরসহ আশপাশ এলাকার পরিবেশ দূষণ করে চলছে। অন্যদিকে তীরে গড়া ফ্যাক্টরিগুলো নদীর তীর দখল করে নিচ্ছে। স্থাপিত একাধিক ফ্যাক্টরি তীর দখলে নেওয়ায় ধলেশ্বরী নদী সরু খালে পরিণত হতে শুরু করেছে। ফলে দক্ষিণবঙ্গের বড় বড় লঞ্চসহ বিভিন্ন নৌযান দিনে- রাতে ঝুঁকি নিয়ে চলছে।
স্থানীয় আলআমিন বুলবুলসহ ভুক্তভোগীরা জানিয়েছেন, শহরের উপকন্ঠ পশ্চিম ও পূর্ব মুক্তারপুর, নায়াগাঁও, মিরেশ্বরাই, ফিরিঙ্গিবাজার এবং শহরের হাটলক্ষ্মীগঞ্জ ও ইদ্রাকপুর এলাকার নারী-পুরুষ ও শিশুরা ব্রংকাইটিস, নিমোনিয়াসহ শ্বাস-প্রশ্বাস ও চর্ম রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া গাছপালা ও ফসলাদির ক্ষতি হচ্ছে। ইতিমধ্যে ধলেশ্বরী নদীর তীরে বড় বড় অনেক গাছ মারা গেছে। এছাড়া নদীর তীরে গড়া ফ্যাক্টরিগুলো নদী দখল করে নিচ্ছে। শহর রক্ষা বাঁধ সংলগ্ন মিরেশ্বরাইয়ে মেশিন দিয়ে পাথর ভাঙ্গা হয়। এতে শব্দ দূষণসহ পাথরের ধুলা ও পাশের ব্যবসায়ীদের বালু উড়ে তাদের ঘরবাড়িতে প্রবেশ করছে।
মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পরিবেশ আন্দোলনের বাপার সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান জানান, মিরকাদিম নদী বন্দর ঘাট থেকে শহরের কাছে চরকিশোরগঞ্জ পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় ধলেশ্বরী নদীর পানি দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত করে তুলেছে। ধলেশ্বরী নদীর তীর ঘেঁষে গড়ে উঠা টেক্সটাইল ও ডাইং মিলের নির্গমনকৃত বিষাক্ত বজর্য ফেলা হচ্ছে ধলেশ্বরীর বুকে। এ নদীর পাড়েই গড়ে উঠেছে বেশ কয়েকটি ফ্যাক্টরী। যার ক্লিংকার ও অ্যাশ উড়ে এসে পড়ছে ধলেশ্বরীর পানিতে ও আশপাশ এলাকায়। আর এভাবেই কারখানার বর্জ্য ও সিমেন্টের অ্যাশ ধলেশ্বরীকে বিপন্ন করে তুলেছে।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছে, পশ্চিম মুক্তারপুরে আইডিয়াল টেক্সটাইল, মদিনা টেক্সটাইল, বণার্লী টেক্সটাইল, পিডিলাইট কারখানা, এশিটিভ ফাইন কেমিক্যাল, মদিনা ড্রাইং এই প্রতিষ্ঠান গুলোতে কারখানার তরল বর্জ্য নিয়ন্ত্রনে ইটিপি থাকলেও তারা ইটিপি ব্যবহার না করে বন্ধ রেখে দেয়। জেলায় কোন ল্যাব: নেই ঢাকা থেকে ল্যাবরেটরি টিম এসে কাজ করে দিয়ে যায়। তারা সকল প্রতিষ্ঠান ভিজিট করে যে পানিটা নদীতে পফছে তার সেম্পল নিয়ে যায়। সেম্পলটি টেস্ট করে (পানির পেরামিট) লিমিটেডের বাইরে যদি বেশী থাকে, তাহলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তারা মনে করেন, এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। সবাইকে এগিয়ে
আসতে হবে নদীকে বাচাঁতে।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা আরও জানান, সিমেন্ট ফ্যাক্টরির সিমেন্ট নিজেই একটি ডাস্ট। এটি ছড়িয়ে পড়লে মানুষের স্বাস্থ্যহানি ঘটে। সিমেন্ট ফ্যাক্টরির দূষণ কিভাবে নিয়ন্ত্রণ ও উত্তরন বিষয়ে সিমেন্ট ফ্যাক্টরিসহ শিল্প প্রতিষ্ঠানের মালিকদের নিয়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে মতবিনিময় সভার করা হয়েছে। এরপরও কিছু শিল্প কারখানার মালিকপক্ষ টাকা কামানোর নেশায় নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ রয়েছে।
এ প্রসঙ্গে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বৃহস্পতিবার বিকেলে দৈনিক মুন্সীগঞ্জের সময়কে বলেন, যেসব শিল্প প্রতিষ্ঠানে ইটিপি থাকলেও ব্যবহার না করার অভিযোগ পাওয়া গেছে। তাই ওইসব প্রতিষ্ঠানগুলোতে আকস্মিক অভিযান চালিয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, সিমেন্ট ফ্যাক্টরীর অ্যাশ, ডাইং ও প্রিন্টিংসহ বিভিন্ন টেক্সটাইল মিলসের কেমিক্যাল মিশ্রিত তরল বিষাক্ত বর্জ্য ধলেশ্বরী নদীতে যে সব শিল্প প্রতিষ্ঠান নিষেধাজ্ঞা অমান্য করে ফেলছে। এসব প্রতিষ্ঠান চিহ্নিত করে তালিকা প্রনয়ণ করার পাশাপাশি প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে জরিমানা করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ধলেশ্বরী নদীকে কোন ভাবেই দূষিত করতে দেওয়া হবে না। তাই পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য গঠিত ট্রাক্সফোর্স কমিটি তাদের কাজ অব্যাহত রেখেছে।
মুন্সীগঞ্জ পরিবেশ অধিদপ্তর উপ-পরিচালক
মিজানুর রহমান সাংবাদিকদের জানান, যেসব প্রতিষ্ঠানের বর্জ তৈরি হয় যেমন কেমিক্যাল কারখানা, টেক্সটাইল কারখানার ইটিপি বাধ্যতা মূলক। ইটিপি হচ্ছে, যে বর্জ্য গুলো সৃষ্টি হবে সেই বর্জ গুলো পরিশোধন করে তার পর নদীতে ছাড়তে হবে। যেসব প্রতিষ্ঠানের ইটিপি প্রয়োজন বা আছে সেই প্রতিষ্ঠান গুলো ইটিপি গুলো সঠিক ভাবে চলছে কিনা তা দেখার বিষয় গুলো পরিবেশ অধিদপ্তর মনিটরিং করে।
তিনি আরও জানান, পরিবেশ অধিদপ্তরের টিম যখন পরিদর্শণে যায়, তখন ইটিপি চালু রাখা হলেও ঘটনাস্থল ত্যাগ করার পর তারা আবারও ইটিপি বন্ধ করে দেয়। ইটিপি চালু রয়েছে কিনা, তা তদারকি করতে শিগগিরই অনলাইনের মাধ্যমে পর্যবেক্ষন করার কার্যক্রম প্রক্রিয়াধীন। যেসব শিল্প প্রতিষ্ঠান নদীতে বর্জ্য ফেলছে তাদের বিরুদ্ধে একাধিকবার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এছাড়া বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর বিষাক্ত পানি স্রোতের সঙ্গে ধলেশ্বরী নদীতে মিশে যাওয়ায় কেমিক্যাল মিশ্রিত বজের্যর কারনেই ধলেশ্বরী নদীর পানি দূষিত হচ্ছে-তা নিরূপন করা কঠিন। তাই পানি পরিক্ষা-নিরিক্ষার পরই ধলেশ্বরীর পানি দূষিত হচ্ছে কিনা বুঝা যাবে বলে জানান এ কর্মকর্তা।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৫

মতামত