এক সময় মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার গ্রামাঞ্চলে বর্ষা এলেই নৌকার কদর বেড়ে যেত। খাল-বিল, নদী-নালার মধ্য দিয়ে যাতায়াত করতে হতো বলে প্রায় প্রতিটি পরিবারেই থাকত অন্তত একটি করে নৌকা। কেউ নিজের প্রয়োজন মেটাতে নিজেই বানাতেন, কেউ আবার হাট থেকে কিনে আনতেন কাঠের ডিঙি বা কোশা নৌকা। কিন্তু সময় বদলে গেছে। রাস্তাঘাট তৈরি হয়েছে, চালু হয়েছে মোটরসাইকেল, অটো, ট্রলারসহ নানা যানবাহন। ফলে নৌকার ব্যবহার অনেকটাই কমে গেছে। আগের মতো আর কেউ নৌকা কিনছেন না। দিনদিন হারিয়ে যাচ্ছে গ্রামীণ এ ঐতিহ্যবাহী বাহন।
গতকাল শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদের পাশেই গড়ে উঠেছে কাঠের নৌকা তৈরির কয়েকটি দোকান ও অস্থায়ী হাট। দোকানগুলোতে ডিঙি ও কোশা নৌকা তৈরি করে সাজিয়ে রাখা হয়েছে বিক্রির জন্য। তবে আশপাশে কোনো ভিড় নেই। অলস সময় কাটাচ্ছেন বিক্রেতারা।
জানা যায়, উপজেলার মালখানগর, মধ্যপাড়া, ইছাপুরা, জৈনসার, কোলা, শেখরনগর, রাজানগর, চিত্রকোট, বয়রাগাদী, লতব্দী, বালুচর, বাসাইল, রশুনিয়া ও কেয়াইন ইউনিয়নের কিছু নিচু এলাকায় এখনো বর্ষাকালে নৌকার দরকার হয়। ওইসব এলাকায় সড়ক যোগাযোগ উন্নত না হওয়ায় নদী-খাল পেরিয়ে মানুষকে স্কুল-কলেজ, বাজার বা আত্মীয়ের বাড়ি যেতে হয়। জেলেরা মাছ ধরার জন্য এখনও কাঠের নৌকা ব্যবহার করেন। তবে এই চাহিদা খুবই সীমিত।
উপজেলার প্রবীণদের মতে, একসময় গ্রামে প্রতিটি বাড়ির আঙিনায় নৌকা বাঁধা দেখা যেত। বর্ষা এলেই নৌকার ব্যবহার হতো ঘরের ছেলেমেয়ে থেকে শুরু করে বয়স্কদেরও। এখন সে দৃশ্য কেবল স্মৃতিতে রয়ে গেছে। এক সময়ের গ্রামীণ জনপদের গুরুত্বপূর্ণ বাহন এখন হারিয়ে যেতে বসেছে। নৌকার সঙ্গে জড়িয়ে থাকা জীবিকা ও ঐতিহ্যও আজ হুমকির মুখে।
নৌকা বিক্রেতা গবিন্দ চন্দ্র মÐল বলেন, এই কাজ আমি ছোটবেলা থেকেই করছি। আগে প্রতি সপ্তাহে ৪০-৫০টা নৌকা বিক্রি করতাম। এখন ১০টার বেশি বিক্রি হয় না। অনেক সময় ৫টার নিচে নেমে আসে। আগের মতো লোকজন আসে না।
তিনি আরও বলেন, একটা মাঝারি নৌকা বানাতে ৩-৪ হাজার টাকা খরচ পড়ে। কিন্তু তেমন দাম পাওয়া যায় না। অনেক সময় দিন পার হয়ে যায়, তাও বিক্রি হয় না।
আরেক বিক্রেতা রঞ্জিত চন্দ্র বলেন, আগে প্রতিটি ঘরেই নৌকা ছিল। এখন নিচু এলাকায় কেউ কেউ মাছ ধরার জন্য বা কাদা-মাটির মধ্যে চলার জন্য কিনে থাকেন। কিন্তু আগের মতো আর ব্যবসা চলে না।
বিক্রেতা আব্দুর রহিম শেখ বলেন, আমাদের বাপ-দাদারা এই ব্যবসা করতেন। আমি এখনো করছি, কিন্তু আগ্রহ হারিয়ে ফেলছি। বিক্রি নেই, লাভও নেই। মাসে ৪-৫টা বিক্রি হলে মনে হয় অনেক কিছু করলাম।
নৌকা তৈরির কারিগর নজরুল ইসলাম বলেন, ২০ বছর ধরে নৌকা বানাই। আগে দিনে দুটো পর্যন্ত বানাতে হতো। এখন সারা সপ্তাহে একটা অর্ডার পাই না। কাজ না থাকলে আয়ও থাকে না। নতুন ছেলে-মেয়েরা আর এই কাজ শিখতে চায় না। তাই এ পেশা টিকিয়ে রাখা কঠিন হয়ে যাচ্ছে।
তবে এই নৌকাগুলো জেলার শ্রীনগর ও লৌহজং উপজেলার সাপ্তাহিক হাটে নিয়ে বিক্রি করে থাকেন বিক্রেতারা। ওইসব বাজারে কিছুটা চাহিদা থাকায় এখানকার কাঠমিস্ত্রিরা এখনও এই নৌকা তৈরি করে চলেছেন। পুরনো যে গ্রাম

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৫

মতামত