“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”-¯েøাগান নিয়ে মুন্সীগঞ্জের সিরাজদীখানে জাতীয় ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ের মিলনায়তনে এ আয়োজন করে উপজেলা প্রশাসন ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার। আলী আজগর আবদুল্লাহ ডিগ্রি কলেজের প্রভাষক চৈতী দেবনাথের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাইদ শুভ্র, উপজেলা এলজিইডি কর্মকর্তা আসিফ উল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফেরদৌস, সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, সিরাজদীখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় প্রায় ৬৫ প্রজাতির দেশীয় ফল প্রদর্শন করা হয়। এর আগে ফল মেলা উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে ৫ টি ক্যাটাগরিতে মোট ১৫ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের সবাইকে একটি করে ফলের চারা উপহার দেওয়া হয় এবং লোকজ সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, বিদেশি ফল নয়, আমাদের দেশীয় ফলেই রয়েছে প্রকৃত পুষ্টি ও স্বাদ। ফরমালিনযুক্ত ফলের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে আমাদের উচিত নিজেদের বাড়িতে ফল গাছ লাগানো। এতে যেমন নিরাপদ ফল পাওয়া যাবে, তেমনি পরিবেশও সবুজ থাকবে। আমাদের নতুন প্রজন্মকে ফরমালিনমুক্ত দেশীয় ফল খেতে উৎসাহিত করতে হবে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৫

মতামত