মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ঐতিহ্যবাহী সাধু যোসেফ গির্জা পরিদর্শন করেছেন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে তিনি উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে অবস্থিত সাধু যোসেফ গির্জা প্রাঙ্গণে পৌঁছান।
পরিদর্শনকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গির্জার ধর্মযাজক, খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি গির্জার ইতিহাস, ধর্মীয় কার্যক্রম এবং এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ, সিরাজদীখান থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ সঞ্জিত কুমার, সাধু যোসেফ গির্জার সেক্রেটারি সজল জন পিরিজ, কেয়াইন ইউনিয়ন পরিষদের সদস্য নয়ন রোজারিওসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতামত