আপডেট : রোববার, ২৯ জুন ২০২৫

সুখ কিনতে গেলেন বিদেশ, জেল খেটে ফিরলেন দেশে

দালালের মাধ্যমে সৌদি আরবে গিয়ে সচ্ছলতার স্বপ্ন ছিল ফরহাদ হোসেনের। কথা ছিল ভালো একটি কোম্পানিতে চাকরি হবে। খরচ বাদে মাসে ৭০ হাজার টাকা আয় হবে। বাস্তবে সে স্বপ্ন রূপ নেয় দু:স্বপ্নে। কাজ তো জোটেনি, বরং জেল খেটে দেশে ফিরলেন তিনি। গত শুক্রবার দেশে ফিরেন ভাগ্যাহত ফরহাদ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের প্রয়াত রনি মিয়ার ছেলে। ওইদিনই এ ঘটনায় দালাল চক্রের পাঁচ জনের নামে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ফরহাদ।
গতকাল শনিবার বিকালে আক্ষেপের সঙ্গে ফরহাদ হোসেন জানান, সৌদি আরব থেকে ৭মাস জেল খেটে গত শুক্রবার দেশে ফিরেন তিনি। গেল বছর ২০২৪ সালে ১৫ আগস্ট একই গ্রামের পারভেজ সরকারের মাধ্যমে একটি কনস্ট্রাকশন কোম্পানির লেবার ভিসায় সৌদি আরবে যায়। যাওয়ার আগে দালালকে তিনি দুই ধাপে প্রধমে ৫ লাখ ৫০ হাজার, পরে ২ লাখ টাকা দেন। পুরো টাকাই বিভিন্ন এনজিও ও মানুষের কাছ থেকে ধার নেওয়া। সেখানে যাওয়ার পর তাকে বাসস্থান, কাজ ও কাগজপত্র কিছুই করে দেয়নি তারা। বৈধ কাগজপত্র না থাকায় যাওয়ার দুই মাস পর ওই দেশের পুলিশ তাকে আটক করে জেলে পাঠায়। দীর্ঘ ৭ মাস জেল খেটে দেশে ফিরে আসেন।
কান্না কন্ঠে ফরহাদ বলেন, এই ঋণ কিভাবে শোধ করবো। আমার মৃত্যু ছাড়া আর কোন পথ নাই। স্ত্রী ও তিন কন্যা সন্তান নিয়ে কি ভাবে চলবো। আমি নিঃস্ব হয়ে গেছি। আমার মতো যেন কেউ দালালের খপ্পড়ে পরে নি:স্ব না হয়। এ বিষয়ে গজারিয়া থানার পরির্দশক তদন্ত শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সুখ কিনতে গেলেন বিদেশ, জেল খেটে ফিরলেন দেশে
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সুখ কিনতে গেলেন বিদেশ, জেল খেটে ফিরলেন দেশে

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৫

featured Image

দালালের মাধ্যমে সৌদি আরবে গিয়ে সচ্ছলতার স্বপ্ন ছিল ফরহাদ হোসেনের। কথা ছিল ভালো একটি কোম্পানিতে চাকরি হবে। খরচ বাদে মাসে ৭০ হাজার টাকা আয় হবে। বাস্তবে সে স্বপ্ন রূপ নেয় দু:স্বপ্নে। কাজ তো জোটেনি, বরং জেল খেটে দেশে ফিরলেন তিনি। গত শুক্রবার দেশে ফিরেন ভাগ্যাহত ফরহাদ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের প্রয়াত রনি মিয়ার ছেলে। ওইদিনই এ ঘটনায় দালাল চক্রের পাঁচ জনের নামে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ফরহাদ।
গতকাল শনিবার বিকালে আক্ষেপের সঙ্গে ফরহাদ হোসেন জানান, সৌদি আরব থেকে ৭মাস জেল খেটে গত শুক্রবার দেশে ফিরেন তিনি। গেল বছর ২০২৪ সালে ১৫ আগস্ট একই গ্রামের পারভেজ সরকারের মাধ্যমে একটি কনস্ট্রাকশন কোম্পানির লেবার ভিসায় সৌদি আরবে যায়। যাওয়ার আগে দালালকে তিনি দুই ধাপে প্রধমে ৫ লাখ ৫০ হাজার, পরে ২ লাখ টাকা দেন। পুরো টাকাই বিভিন্ন এনজিও ও মানুষের কাছ থেকে ধার নেওয়া। সেখানে যাওয়ার পর তাকে বাসস্থান, কাজ ও কাগজপত্র কিছুই করে দেয়নি তারা। বৈধ কাগজপত্র না থাকায় যাওয়ার দুই মাস পর ওই দেশের পুলিশ তাকে আটক করে জেলে পাঠায়। দীর্ঘ ৭ মাস জেল খেটে দেশে ফিরে আসেন।
কান্না কন্ঠে ফরহাদ বলেন, এই ঋণ কিভাবে শোধ করবো। আমার মৃত্যু ছাড়া আর কোন পথ নাই। স্ত্রী ও তিন কন্যা সন্তান নিয়ে কি ভাবে চলবো। আমি নিঃস্ব হয়ে গেছি। আমার মতো যেন কেউ দালালের খপ্পড়ে পরে নি:স্ব না হয়। এ বিষয়ে গজারিয়া থানার পরির্দশক তদন্ত শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত