বাংলাদেশ সচিবালয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির আলহাজ্ব মাওলানা আবু আম্মার আব্দুল্লাহ।
বুধবার (৪ মার্চ) বিকাল ৩টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব ছালাহ উদ্দিন আহমাদের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সাক্ষাৎকালে মাওলানা আবু আম্মার আব্দুল্লাহ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং সরকারের সহযোগিতা কামনা করেন।
এছাড়া, পীর সাহেব মধুপুরীর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে মুন্সিগঞ্জ সফরের আমন্ত্রণ জানানো হলে তিনি তা সাদরে গ্রহণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী ঈদের পর সুবিধাজনক সময়ে মুন্সিগঞ্জ সফরের সম্মতি দেন বলে জানা গেছে। সাক্ষাৎ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
মতামত