আপডেট : শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

স্বামীর সাপোর্ট ও শাশুড়ির কাছে রান্নার হাতেখড়ি উদ্যোক্তা সুমির

সংসার, ক্যারিয়ার আর স্বপ্ন—এই তিনের সমন্বয়ে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মুন্সীগঞ্জের মেয়ে সুমি সুলতানা। স্বামীর অনুপ্রেরণা ও শাশুড়ির কাছ থেকে পাওয়া রান্নার জাদুকে পুঁজি করে তিনি আজ একজন সফল ‘হোমমেড ফুড’ উদ্যোক্তা। বর্তমানে এই ব্যবসার মাধ্যমে প্রতি মাসে তার আয় ৭০ থেকে ৮০ হাজার টাকা, যা তাকে একজন স্বাবলম্বী নারী হিসেবে অনন্য পরিচিতি দিয়েছে। শুরুটা চ্যালেঞ্জিং হলেও মাত্র চার মাসেই লক্ষাধিক টাকা আয় করে তিনি প্রমাণ করেছেন, ইচ্ছে থাকলে ঘরে বসেই সফল হওয়া সম্ভব।
সুমি সুলতানার বাবা-মায়ের স্বপ্ন ছিল মেয়ে শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াবে। মায়ের বিশেষ আগ্রহে তিনি ঢাকার ইডেন মহিলা কলেজ থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এরপর টানা ১১ বছর একটি সরকারি স্কুলে শিক্ষকতা করেছেন। তবে করোনাকালীন পরিস্থিতিতে স্কুল বন্ধ হয়ে গেলে তিনি শিক্ষকতা ছেড়ে নতুন কিছু করার পরিকল্পনা করেন এবং বর্তমানে পুরোপুরি উদ্যোক্তা হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
নিজেকে কাজপাগল মানুষ হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন সুমি। তার ভাষায়, যেখানেই শেখার সুযোগ পেয়েছি, সেখান থেকেই শিখেছি। তবে তার রান্নার মূল ভিত্তি তৈরি হয় শ্বশুরবাড়িতে। পুরান ঢাকার পরিবার হওয়ায় খাবারের স্বাদ ও মান নিয়ে সবাই ছিলেন বেশ সচেতন।
সুমি বলেন, শাশুড়ি মায়ের কাছ থেকেই আমি রান্নার সবচেয়ে বড় ট্রেনিংটা পেয়েছি। এই শেখাটাই আমার উদ্যোক্তা জীবনের সবচেয়ে বড় শক্তি। করোনার সময়ে ফেসবুকের বিভিন্ন ই-কমার্স গ্রুপ এবং ডিএসবি (উঝই)-তে ই-কমার্স বিষয়ে পড়াশোনা সুমিকে নতুন পথ দেখায়। তখন আক্রান্ত মানুষের জন্য স্বাস্থ্যসম্মত ঘরোয়া খাবারের তীব্র সংকট দেখে তিনি হোমমেড খাবার সরবরাহ শুরু করেন। মান ও স্বাদের কারণে দ্রুতই তার খাবারের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে।
তিনি আরো বলেন, উদ্যোক্তা জীবনের শুরুতে সুমির সবচেয়ে বড় সাহস ছিলেন তার প্রকৌশলী স্বামী। প্রথম তিন মাস নিজের বিনিয়োগ করার সাহস না থাকলেও স্বামীই সব আর্থিক ভার বহন করেন। স্বামীর সেই নিঃশর্ত বিশ্বাস ও সহযোগিতাই আজ তাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে। ঢাকায় স্থায়ীভাবে বসবাস করলেও সুমির হৃদয়ে গেঁথে আছে তার জন্মস্থান মুন্সীগঞ্জ। তিনি কৃতজ্ঞতার সঙ্গে জানান তার ক্রেতাদের একটি বড় অংশ মুন্সীগঞ্জের মানুষ। ঢাকায় কর্মরত মুন্সীগঞ্জের চাকুরিজীবীরা অফিসের বিভিন্ন প্রোগ্রামে নিয়মিত তাকে অর্ডার দেন। ঢাকার আত্মীয়দের জন্যও অনেকে তার খাবার সংগ্রহ করেন। নিজের প্রিয় শহরের মানুষের এই ভালোবাসা সুমি সুলতানাকে প্রতিদিন নতুন করে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

স্বামীর সাপোর্ট ও শাশুড়ির কাছে রান্নার হাতেখড়ি উদ্যোক্তা সুমির
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

স্বামীর সাপোর্ট ও শাশুড়ির কাছে রান্নার হাতেখড়ি উদ্যোক্তা সুমির

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

সংসার, ক্যারিয়ার আর স্বপ্ন—এই তিনের সমন্বয়ে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মুন্সীগঞ্জের মেয়ে সুমি সুলতানা। স্বামীর অনুপ্রেরণা ও শাশুড়ির কাছ থেকে পাওয়া রান্নার জাদুকে পুঁজি করে তিনি আজ একজন সফল ‘হোমমেড ফুড’ উদ্যোক্তা। বর্তমানে এই ব্যবসার মাধ্যমে প্রতি মাসে তার আয় ৭০ থেকে ৮০ হাজার টাকা, যা তাকে একজন স্বাবলম্বী নারী হিসেবে অনন্য পরিচিতি দিয়েছে। শুরুটা চ্যালেঞ্জিং হলেও মাত্র চার মাসেই লক্ষাধিক টাকা আয় করে তিনি প্রমাণ করেছেন, ইচ্ছে থাকলে ঘরে বসেই সফল হওয়া সম্ভব।
সুমি সুলতানার বাবা-মায়ের স্বপ্ন ছিল মেয়ে শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াবে। মায়ের বিশেষ আগ্রহে তিনি ঢাকার ইডেন মহিলা কলেজ থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এরপর টানা ১১ বছর একটি সরকারি স্কুলে শিক্ষকতা করেছেন। তবে করোনাকালীন পরিস্থিতিতে স্কুল বন্ধ হয়ে গেলে তিনি শিক্ষকতা ছেড়ে নতুন কিছু করার পরিকল্পনা করেন এবং বর্তমানে পুরোপুরি উদ্যোক্তা হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
নিজেকে কাজপাগল মানুষ হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন সুমি। তার ভাষায়, যেখানেই শেখার সুযোগ পেয়েছি, সেখান থেকেই শিখেছি। তবে তার রান্নার মূল ভিত্তি তৈরি হয় শ্বশুরবাড়িতে। পুরান ঢাকার পরিবার হওয়ায় খাবারের স্বাদ ও মান নিয়ে সবাই ছিলেন বেশ সচেতন।
সুমি বলেন, শাশুড়ি মায়ের কাছ থেকেই আমি রান্নার সবচেয়ে বড় ট্রেনিংটা পেয়েছি। এই শেখাটাই আমার উদ্যোক্তা জীবনের সবচেয়ে বড় শক্তি। করোনার সময়ে ফেসবুকের বিভিন্ন ই-কমার্স গ্রুপ এবং ডিএসবি (উঝই)-তে ই-কমার্স বিষয়ে পড়াশোনা সুমিকে নতুন পথ দেখায়। তখন আক্রান্ত মানুষের জন্য স্বাস্থ্যসম্মত ঘরোয়া খাবারের তীব্র সংকট দেখে তিনি হোমমেড খাবার সরবরাহ শুরু করেন। মান ও স্বাদের কারণে দ্রুতই তার খাবারের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে।
তিনি আরো বলেন, উদ্যোক্তা জীবনের শুরুতে সুমির সবচেয়ে বড় সাহস ছিলেন তার প্রকৌশলী স্বামী। প্রথম তিন মাস নিজের বিনিয়োগ করার সাহস না থাকলেও স্বামীই সব আর্থিক ভার বহন করেন। স্বামীর সেই নিঃশর্ত বিশ্বাস ও সহযোগিতাই আজ তাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে। ঢাকায় স্থায়ীভাবে বসবাস করলেও সুমির হৃদয়ে গেঁথে আছে তার জন্মস্থান মুন্সীগঞ্জ। তিনি কৃতজ্ঞতার সঙ্গে জানান তার ক্রেতাদের একটি বড় অংশ মুন্সীগঞ্জের মানুষ। ঢাকায় কর্মরত মুন্সীগঞ্জের চাকুরিজীবীরা অফিসের বিভিন্ন প্রোগ্রামে নিয়মিত তাকে অর্ডার দেন। ঢাকার আত্মীয়দের জন্যও অনেকে তার খাবার সংগ্রহ করেন। নিজের প্রিয় শহরের মানুষের এই ভালোবাসা সুমি সুলতানাকে প্রতিদিন নতুন করে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত